গারীবুদ্দুনিয়া ৫৯ হইলেও সুস্থ এবং মুকীম অবস্থার আমলের সওয়াব আমলনামায় লিখিয়া থাকেন। আন্তরিক অবস্থার পরিবর্তন ব্যতীত বিনা ওযরে কাহারও আমলে ত্রুটি হইতে পারে না। মানুষ স্বভাব্ত লোভী 3 প্রাধান্যের স্পৃহা আল্লাহ্ তা'আলার গুণ, আর মানুষ আল্লাহ্ পাকের যাবতীয় গুণাবলীর মূর্ত বিকাশ। সুতরাং প্রাধান্যের লোভ মানুষের স্বভাব। কাজেই মানুষ নিজের প্রত্যাশিত কার্ষে প্রাধান্যলাভের জন্য লোভী হইয়া থাকে; এমন কি আল্লাহ্ তাঁআলার মা'রেফাত এবং মহব্বতলাভের প্রত্যাশায়ও মানুষ প্রাধান্য-লোভী হয়। মানুষ স্বভাবত কোন উদ্দিষ্ট বিষয়ে ত্রুটি ও অবনতি সহ্য পেছন্দ) করে না। এতটুকু অবগত হওয়ার পর বুঝিয়া লউন, যদি মানুষের কোন উদ্দিষ্ট বিষয়ে প্রাধান্যলাভের পরিবর্তে ত্রুটি এবং অবনতি পরিলক্ষিত হয়, তবে মনে করিবেন, এই উদ্দিষ্ট বিষয়ের প্রত্যাশায় বা কামনায় তাহার ক্রটি রহিয়াছে, নচেৎ সে কখনও ত্রুটি সহ্য করিত না। কেননা, সে আল্লাহ্ তা'আলার গুণাবলীর বিকাশ বলিয়া প্রাধান্য স্পৃহা তাহার স্বভাবগত বন্ত ৷ কিন্ত কোন কোন সময় পূর্ণ প্রাধান্যলাভ না করিয়াও শুধু এতটুকুতেই সন্তুষ্ট হইয়া যায় যে, “আমি তো কাইফিয়তের উপর অবগতির প্রাধান্য লাভ করিয়াছি। শওক ও মহব্বত সৃষ্টির পদ্ধতিতে জ্ঞান লাভ করিয়াছি। আমার অন্তর হইতে বাজে কল্পনা দূর করার উপায় জানিয়া লইয়াছি। এরপ ব্যক্তির দৃষ্টান্ত এ কৃপণ ব্যক্তির, যে ঘ্ৃত সম্মুখে রাখিয়া প্রত্যেক লোক্মার সময় বলেঃ “তোকে খাইব।” এইরূপে রুটি সমাপ্ত হইয়া যায় এবং ঘি যেমনটি তেমনই থাকিয়া যায়। তদুপরি আবার এই ভাবিয়া সন্তুষ্ট হয় যে, “আমার খাওয়ার শক্তি ঠিক আছে ।” কিংবা তাহার দৃষ্টান্ত এরূপ মনে করিতে পারেন, যেমন এক্ জোলার মহিষ চোরে লইয়া গেল, তখন সে বলে, “লইয়া যাও, দেখা যাইবে কিসের দ্বারা মহিষ বাধ। রশি তো আমার কাছেই রহিয়াছে। অনুরূপ- ভাবে কাইফিয়ত বা মোকাম লাভের প্রণালী শিখিয়াই কোন কোন তরীকতপন্থী নিশ্চিন্ত হইয়া মনে করেন যে, “এখন আর চিন্তা কিসের? প্রণালী যখন শিখিয়া ফেলিয়াছি, এখন যখন ইচ্ছা কাইফি- যত লাভ করিতে পারিব। হয়তো আর্ত করিয়া কখনও উহা লাভের তাওফীকও হয় না। এইরূপে কেহ নামায আরম্ত করিয়া ছাড়িয়া দেয়। কেননা, সে নামাযী বলিয়া খ্যাতি লাভ করিয়া ফেলি- যাছে। খ্যাতিতে প্রাধান্য লাভ হইয়া গিয়াছে । এখন হয়তো সে মাত্র ঈদেরই নামাযী, তাহাও তো নামাধীরই এক প্রকার বটে। এক ওয়ায়েয কোন গ্রামে এক ওয়াযের মজলিসে বেনামাধীকে শূকর বলিয়াছিলেন। ইহাতে গ্রামবাসীরা চটিয়া গেল এবং লাঠি লইয়া তাহাকে আক্রমণ করিল। বলিল, “আমাদিগকে শুকর বলিলে কেন?” তিনি উত্তর করিলেন, আমি কি তোমাদিগকে বলিয়াছি? তোমরা তো নামাধী। তোমরা কি ঈদের নামায পড় না। গ্রামবাসীরা বলিল ঃ হা, আমরা ঈদের নামায পড়িয়া থাকি।” বলিলেন, তবে তোমরা বেনামাধী কেমন করিয়া হইলে £ আমি তোমাদিগকে শুকর বলি নাই। ইহা শুনিয়া সকলে খুশী হইয়া গেল! কোন কোন হাজী মক্কা শরীফ হইতে প্রত্যাবর্তনের পর নাজায়েয কাজ আরম্ত করিয়া দেয়। মনে করে হাজী বলিয়া তো প্রসিদ্ধি লাভ করিয়াছি। এখন আর আমলের কি প্রয়োজন করে? কেহ কোন এক কাফেরকে হত্যা করিয়া খুশী হয় যে, আমি তো গাজী হইয়া গিয়াছি কিংবা সমাজ -সেবক বলিয়া খ্যাতি লাভ করিয়াছি। আ'মলে আর কি প্রয়োজন? কেহ বা কয়েকদিন খুব যেকের-ফেকের করিয়া পরে তাহা ত্যাগ করে! মনে করে, আবেদ এবং বুযুর্গ বলিয়া খ্যাতি লাভ ডডডড/.81100901109.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।