৫৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আল্লাহ্ পাক বড় মেহেরবান এবং দয়ালু। দয়ার হাত প্রসারিত করিয়া নিজের তরফ হইতে তাহা সঙ্কুচিত করেন না। কিন্তু এতদসন্তেও তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। কোন কবি বলিয়াছেন ঃ ০০৪১ 4০১ ০০১ ০১১৪ ও ৯৯৮৯ ০এ ও ০1১-৩১০ ৩৫ ০৯1১৯ বএ ০৪ ৩ 05৫ ৮৪০৯ 4 “যাহার ইচ্ছা আসুক, যাহার ইচ্ছা যাউক, এই দরবারে বাধা প্রদানকারী কেহ নাই।” তুমি যদি হাত টানিয়া লও, তবে তিনিও হাত টানিয়া নিবেন। কেননা, তিনি জবরদস্তি কাহারও মাথার উপর নেয়ামতের বোঝা চাপাইয়া দেন না। তাহার কোন ঠেকা নাই যে, তুমি চাও বা না চাও তোমাকে দিতেই থাকিবেন। যেমন আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ. 258) 2359 ৩০৫১৮১ “তোমরা কি মনে কর যে, তোমাদের ইচ্ছা না থাকিলেও আমি তোমাদিগকে জোরপূর্বক নেয়ামত দিতেই থাকিব £” বহু হাদীসে উল্লেখ আছে যে, কোন এবাদত আরম্ত করিয়া তাহা ত্যাগ করিলে বুঝা যায় যে, বান্দা আল্লাহ্র রহ্মতের প্রত্যাশা ত্যাগ করিয়াছে! কোন কোন স্থলে আমল আরম্ভ করিয়া ত্যাগ করা মাকরূহের স্তরে যাইয়া পৌঁছে। এই কারণে হাদীস শরীফে এ সম্বন্ধে নিষেধ আসিয়াছে ঃ 2 এ ৩০ ৫ 9৩৫ 095 05 ৬৫ ২ 1 5 ছু “হে আবনুাহ! তুমি অমুক ব্যক্তির মত হইও না-_যে ব্যক্তি ফল নামায পড়িতে অভ্যস্ত হইয়া পরে তাহা ত্যাগ করিয়াছে।” ইহাতে বুঝা যায়, হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যক্তির অবস্থাকে নাপছন্দ করিয়াছেন। এই কারণেই উপদেশ দিতেন--“অমুক ব্যক্তির মত হইও না।” ফলকথা, কোন আমল আরম্ভ করিয়া পরে তাহা ত্যাগ করা মাক্রহ। এই কারণেই পূর্ণতা- প্রাপ্তির পরেও আমলে ঘাটতি হয়। ইহার রহস্য এই যে, আল্লাহ্ তাআলা আমাদের সঙ্গে অনুরূপ ব্যবহার করিয়া থাকেন। যেমন, কোন ব্যক্তি যদি প্রত্যহ আমাদের নিকট আফিতে অভ্যস্ত হইয়া অকস্মাৎ আসা বন্ধ করিয়া দেয়, তবে তাহার প্রতি আমাদের মন অসন্তুষ্ট হয়। অনুরূপ ব্যবহার আল্লাহ্ তাঁআলার পক্ষ হইতেও হইয়া থাকে। এস্থলে কেহ প্রশ্ন করিতে পারেন, আমরা অন্তর্ধামী নহি, কাজেই বন্ধুর মনের অবস্থা জানি না। হয়তো তাহার মনে আমার প্রতি মহব্বত থাকিতেও পারে। কোন অনিবার্য কারণে আসিতে অক্ষম হইয়াছে, অথচ তাহার আগমন বন্ধ করাকে ভালবাসায় ভাটা পড়ার নিদর্শন মনে করিয়া আমরা অসন্তুষ্ট হইতেছি। কিন্তু আল্লাহ তা'আলা সর্বজ্ঞ। তিনি খুব ভাল করিয়া অবগত আছেন যে, তাহার প্রতি আমাদের অন্তরে মহব্বত হাস পায় নাই। যদিও আমলে ক্রটি ঘটিয়াছে, তবে তিনি অসন্তুষ্ট হন কেন? ইহার উত্তর এই ঃ আল্লাহ্ তা'আলা ইহাও অবগত আছেন যে, অবিরত এবাদতের ফলে এত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের পর সেই ব্যক্তিই আমল পরিত্যাগ করিয়া থাকে, যাহার আন্তরিক সম্পর্কের মধ্যেও পরিবর্তন ঘটে। মূলে কোন প্রকার পরিবর্তন ব্যতীত পূর্ব ব্যবহারের ব্যতিক্রম ঘটিতে পারে না। অবশ্য সফর কিংবা রোগের কারণে আমলে ত্রুটি হইলে তাহা মার্জনীয় হয়, যদি জরুরী এবাদতসমূহে কোন কসূরী না করা হয়। আন্তরিক সম্পর্ক বহাল রাখিয়া যদি রোগের কিংবা সফরের কারণে নফল এবাদতে ক্রুটি হয়, আল্লাহ্ তআলা তখন এত দয়া করেন যে, আমল কম ড্গ.2]100001109..001
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।