৫৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া দেওয়া বুদ্ধিমানের কাজ নহে; বরং কাণ্ড পুষ্ট হওয়া এবং তৃণভোজী জন্তুর মুখ হইতে রক্ষা পাওয়ার উপযোগী উচু হওয়া পর্যন্ত আরও কিছুকাল তদবীর চালাইয়া যাওয়া উচিত। এখন আর বৃক্ষ তদবীরের মুখাপেক্ষী থাকে না। স্বাভাবিক বৃষ্টিই উহার জীবনধারণের জন্য যথেষ্ট হয়! অনুরূপভাবে মা'রেফাতপন্থীদের হৃদয়ে কোন অবস্থার উদ্ভব হইতেই নিশ্চিন্ত ও আনন্দিত হওয়া উচিত নহে; বরং যথারীতি চেষ্টা এবং রিয়াঘত চালাইয়া যাওয়া কর্তব্য। উক্ত অবস্থা স্থায়িত্ব প্রাপ্ত হইলে অবস্থার মালিক আর “চিল্লা” পালনের ন্যায় কঠিন রিয়াষত বা চেষ্টার মুখাপেক্ষী থাকেন না। মাওলানা 'রূমী বলেনঃ ১৮০ 2১3০১ ক ০১৯ “নির্জনতা অবলম্বন এবং চিল্লা পালনের প্রয়োজনীয়তা আর থাকে না।” মানুষ স্বাধীন ও ইচ্ছাশক্তির অধিকারী £ কিন্তু তথাপি আমলের প্রয়োজন থাকিবে, নফসের পর্যবেক্ষণ এবং আভ্যন্তরীণ যেকেরে মশগুল থাকা তাহার জন্য অবশ্য কর্তব্য থাকিবে। বৃক্ষ যেহেতু স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী নহে, সুতরাং পূর্ণতা প্রাপ্ত হওয়ার পর আর কোন তদবীরের প্রয়োজন থাকে না। স্বভাবত আল্লাহ্ তা'আলার করুণাবারি উহার উপর সিঞ্চিত হইতে থাকে। পক্ষান্তরে মানুষ স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী বলিয়া প্রার্থনা ও ইচ্ছা করা ব্যতীত সে আল্লাহ্ তা'আলার ফয়েয বা রহমত পাইতে পারে না। সুতরাং আজীবন তাহাকে ইচ্ছা ও প্রার্থনা কায়েম রাখিতে হইবে ঃ ৪2552 ১5৮৪ _ ০৪৩ ৪০ এ 91 ০৪5 ০০ 15 এঃ “সত্যিকারের মাহবুব হইতে সামান্য সময়ের জন্যও অমনোযোগী থাকিও না। (কেননা,) এমনও হইতে পারে যে, তিনি রহমতের দৃষ্টি করিবেন, অথচ তুমি তাহা টেরও পাইবে না।” হাদীস শরীফে আছে, 6 12525 3 ১১০ ৩৪ 508 (4 &। সী এমনে রাখিও, যমানার মধ্যে তোমাদের প্রভুর দানের যথেষ্ট সময় রহিয়াছে। তোমরা উহার অন্বেষণে থাকিও |” বহু লোক এই ঘোর-চককরে গৌঁছিয়া ধ্বংস প্রাপ্ত হইয়াছে যে, তাহারা অবস্থার সৃষ্টির সঙ্গে সঙ্গে আমল পরিত্যাগ করিয়াছে এবং পূর্বে যেমন অন্ধকারাচ্ছন্ন ছিল আবার তেমনি অন্ধকারে নিমগ্ন হইয়াছে; বরং পূর্বাপেক্ষা আরও অধিক অন্ধকারে নিমজ্জিত হইয়াছে। একবার প্রার্থনা করার পর উহা ত্যাগ করার ফল বড়ই ভয়ঙ্কর। কেননা, ইহাতে বিমুখতা প্রকাশ পায়! “বাল্আম বাউর' এবং চেষ্টা এবং রিয়াযত ত্যাগ করিয়াছিল। ওলীআল্লাহ্গণের মধ্যেও কেহ কেহ এ শ্রেণীর ধোকায় পতিত হইয়া থাকেন। তাহাদিগকে 'ধ্বংসোনুখ আওলিয়া” বলা হয়৷ অতএব, খুব ভালরূপে স্মরণ রাখিবেন ঃ পূর্ণতাপ্রাপ্তির পরেও চেষ্টা চালু রাখা অবশ্য কর্তব্য । আরেফ শিরাষী বলেনঃ ১1১ ০২৪০৭৭79৪29 ০৯৫ এ ০৪০১৬ _ আলি ০০১ ১০ ৯০১0 5০ “প্রেমের পথে শয়তানের ধোকা যথেষ্ট রহিয়াছে, সতর্কতার সহিত অগ্রসর হও এবং তোমার কানকে ওহীর আওয়াষের প্রতি নিবদ্ধ রাখ 1” ড%//.2111001179.0017
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।