গারীবুদ্দুনিয়া ৫৫ অতএব, এখন সংসারবিরাগের চারিটি স্তর হইল । ১। জ্ঞানের স্তর, ২। কর্মের স্তর, ৩। অবস্থার স্তর, ৪। মোকামের স্তর। অবস্থাকে দুই ভাগে বিভক্ত করার প্রয়োজন এই হইয়াছে যে, ইহাতে মানুষ ধোকায় পতিত হইয়া থাকে । অনেকেই অস্থায়ী অবস্থাকে যথেষ্ট মনে করে! অথচ অস্থায়ী অবস্থা কোন পূর্ণ গুণ নহে। ইহা তো অনেক সাধারণ লোকের মধ্যেও কখনও কখনও দৃষ্ট হয়। সংসার বিরাগের স্তর বিভাগ যদি প্রসিদ্ধ তিন স্তরেই সমাপ্ত করিয়া দেওয়া হয়, তবে মানুষ অবস্থা বলিতে অস্থায়ী অবস্থা বুঝিয়াই ক্ষান্ত হইবে। অথচ অবস্থা স্থায়ী না হওয়া পর্যন্ত পূর্ণ গুণ বলিয়াই গণ্য হয় না। ইব্লীসের ভূলের রহস্য ঃ অস্থায়ী অবস্থাকে শেষ সীমা মনে করিয়া অনেক লোক ধ্বংস হইয়া গিয়াছে। “বাল্আ"ম বাউর' এবং ইব্লীস এই ভূলেই বিনাশ প্রাপ্ত হইয়াছে। তাহাদের কিছু ভাসা ভাসা কাইফিয়ত (অবস্থা) অনুভব হইতেই তাহারা উহাকে চরম অবস্থা মনে করিয়া লইয়াছিল। অতঃপর চেষ্টা এবং রিয়াযতের প্রয়োজন ফুরাইয়াছে মনে করিয়া নফসের সংশোধনে আর প্রবৃত্ত হয় নাই, উহা ভুলিয়াই গিয়াছে এবং পরিশেষে ধ্বংস হইয়া গিয়াছে। কেননা, অস্থায়ী অবস্থার কারণে তাহাদের নফস তখনও জীবিত ছিল। রিয়াফত অর্থাৎ, চেষ্টার ফলে তাহাদের নফসের মধ্যে যে অবস্থার উত্তৰ হইয়াছিল, তাহা প্রাপ্ত হইয়া মোকামের স্তরে পৌঁছিতে পারে নাই। এই ভুলের কারণে আজও বহু লোক বরবাদ হইতেছে। মনে করুন, কাহারও মধ্যে আল্লাহ্র ভয়ের কিছু লক্ষণ প্রকাশ পাইল দুই-চারিবার কান্না আসিল, কিংবা আল্লাহ্র মহববত এবং মা'রেফাতের চিহ্ন দেখা গেল অথবা যেকের বা পীরের সাহচর্যের ফলে এক প্রকার মুশীহাদা হাসিল হইল অর্থাৎ, সাময়িকভাবে অন্তরচক্ষু খুলিয়া গেল।*সে ইহাকে চরম অবস্থা মনে করিয়া রিয়াযত এবং চেষ্টা ত্যাগ করিল। ইহার পরিণতি এই হইল যে, কিছুদিনের মধ্যে পূর্ববৎ অন্ধ হইয়া পড়িল। কেননা, যে অবস্থাটির উদ্ভব হইয়াছিল তাহা ছিল অস্থায়ী। উহাকে স্থায়ী করার জন্য আরও চেষ্টা এবং রিয়াযতের প্রয়োজন ছিল। ইহার একটি বাহ্যিক উপমা গ্রহণ করুনঃ কোন ব্যক্তি একটি বৃক্ষ রোপণ করিল এবং যথারীতি উহার তদবীর ও প্রতিপালন করিল। সাধারণত বৃক্ষের চরম অবস্থা হইল ফল ধরা। লোকটি গাছে একবার দুই একটি ফল ধরিতেই উহার সেবা পরিত্যাগ করিল, অথচ একবার ফল ধরা যথেষ্ট নহে। কেননা, কোন কোন বৃক্ষে তাড়াতাড়ি ফল ধরিয়া থাকে। যেমন, আমের কোন কোন কলমের গাছে এক বৎসরেই ফল ধরে। অথচ উহা মোটেই বৃদ্ধি প্রাপ্ত হয় নাই। আজকাল অপরিণত বয়সে কেহ কেহ সন্তানের পিতা হইয়া থাকে। দেখি- তেও তাহাকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেই মনে হয়। মানুষ যে বলিয়া থাকে, “শেষ যুগে মানুষের দৈর্ঘ্য এক বিঘত হইবে ।” ছেলে বয়সে যাহারা পিতা হয় তাহাদের প্রতি লক্ষ্য করিয়াই বোধ হয় এই কথা বলা হইয়াছে! কেননা, পূর্বকালে মানুষ বিলম্বে সাবালক হইত। ৬০/৭০ বৎসর বয়সে বিবাহের চিন্তা করিত। তাই “ষাটে পাঠা" প্রবাদ বাক্যটি এখনও প্রচলিত আছে। কিন্তু আজকাল ষাট বৎসর বয়সেই মানুষ কবরের গেঁড়া হইয়া যায়। সুতরাং মানুষের মধ্যে যেমন বিঘতি আছে, গাছের মধ্যেও তদ্রুপ বিঘতি আছে। মাটি হইতে মাথা একটু উদ করিতেই ফল ধরা আরম্ভ করে। বৃক্ষ রোপণকারী এই মনে করিয়া সন্তুষ্ট হয় যে, বৃক্ষ এখন চরম অবস্থায় উপনীত হইয়াছে এবং সঙ্গে সঙ্গেই পানি সিঞ্চন বন্ধ করিয়া দেয়। ফল এই দীড়ায়, যে, কোন বলদ ইহার নিকট দিয়া অতিক্রম করাকালে এক লাথি মারিয়া উহাকে ভূমিসাৎ করিয়া ফেলে । অথবা গ্রীম্মকালে শুকাইয়া লাকডিতে পরিণত হয়। অতএব, একবার ফল ধরার সাথে সাথে নিশ্চিন্ত মনে তদবীর বন্ধ করিয়া ড্গ.2]100001109..001
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।