Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

গারীবুদ্দুনিয়া ৫৩ মুহূর্তই অবশিষ্ট রহিয়াছে। সুতরাং জীবন হইতে নিরাশ ব্যক্তি শেষ সময় যেরূপ কাজ করে তুমিও সেইরূপ কাজ কর। বলাবাহুল্য, সংসারে একদিন বা এক ঘণ্টাকালের অতিথি বলিয়া যে বাক্তি নিজকে মনে করে, সে কখনও অনাবশ্যক কার্যে সময় নষ্ট করে না। সে এত দীর্ঘ সূত্র কল্পনার অবসর কোথায় পাইবে ? আজীবন মানুষের এই অবস্থাই হওয়া উচিত। কিন্তু এই মহামারীর পরে এখন আমাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছিয়াছে যে, আজকাল আমাদের সম্মুখে কেহ মরিয়া গেলেও আমাদের মনে এব্ূ্‌প ভয় বা ধারণা আসে না যে, এই মৃত ব্যক্তি আজ যে স্থানে আসিয়াছে, কাল আমাকেও এখানে আসিতে হইবে। ইহার প্রমাণ দেখুন, মৃত ব্যক্তিকে দাফন করিবার সময় উপস্থিত লোকগণ কবরের উপরে দীড়াইয়া দুনিয়ার যত গল্প-গুজব আরম্ত করিয়া দেয়। কবর সম্মুখে রহিয়াছে। মানুষ নানা প্রকার গল্প-গুজব এবং মামলা-মোকদ্দমার কথায় লিপ্ত আছে। তাহারা যেন মনে করে যে, সকল লোকের কাফ্ফারাম্বরূপ মৃত্যু কেবল এই ব্যক্তির জন্যই আসিয়াছে। আর কাহাকেও মরিতে হইবে না। খৃষ্টানগণও এইরূপ মনে করিয়া থাকে যে, হযরত ঈসা আলাইহিস্সালাম তাহার উম্মতমণ্ডলীর পক্ষ হইতে কাফফারা হইয়া গিয়াছেন। এখন তাহারা যত বদমাইশিই করুক, কাহারও কোন হিসাব- নিকাশ হইবে না। ফলকথাসভুলেও মৃত্যুর কথা স্মরণ করে না এবং এমনভাবে উপকরণ সংগ্রহে লিপ্ত থাকে যেন এই সংসারে চিরস্থায়ী হইয়া থাকিবে। আমরা মুসাফিরখানা, কিংবা স্টেশন ঘর সম্বন্ধে যেরূপ ধারণা করি, নিজের বাসগৃহ সম্বন্ধেও যদি আমাদের তদ্ূপ ধারণা থাকিত, তবে আমরা বাসগৃহের দৃট়করণ ও সাজ-সজ্জার প্রতি গুরুত্ব প্রদান করিতাম না। কেননা, মুসাফিরখানার কোন দেওয়াল কিংবা কোন কামরা যদি ভাঙ্গিয়া যায়, তবে কোন মুসাফির উহা সংস্কারের চেষ্টা করে না। কারণ, সে ইহাকে নিজের ঘর বলিয়া মনে করে না। এক রাত্রি কিংবা দুই একদিনের বিশ্রামাগার বলিয়াই মনে করিয়া থাকে, কাজেই উহার বিনষ্ট হওয়া সম্বন্ধে চিন্তা মোটেই করে না। আমরা যদি আমাদের আসল গন্তব্যস্থান ভুলিয়া থাকিতাম, তবে দুনিয়ার বাসগৃহকে নিজের ঘর কখনও মনে করিতাম না। এই কারণে হাদীসে আসিয়াছে__ £1 313 3 35 213 0381 “দুনিয়া সেই ব্যক্তির ঘর যাহার কোন ঘর নাই।” এই হাদীসে দুনিয়াকে যদিও ঘর বলা হইয়াছে, তথাপি যখন উহার এই অবস্থার প্রতি দৃষ্টি করা হয় যে, তাহা “গৃহহীনের গৃহ', তখন সারমর্ম এই দাড়ায় যে, দুনিয়া প্রকৃতপক্ষে কোন গৃহই নহে। গৃহ হইলে কেমন গৃহ £ দুনিয়ার বাসগৃহের হাকীকত £ দুনিয়ার বাসগৃহ এইরূপ যেমন আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 104 ৮ ১ 1 5 এ ও 3 ৩ চা কা রিতা উ। ১৬ 0 ০৯০৯ “এই পার্থিব জীবন কেবল খেলাধুলা ছাড়া আর কিছুই নহে; পক্ষান্তরে পরলোকের জীবনই প্রকৃত জীবন। আহা, যদি মানুষ তাহা বুঝিত!” এই আয়াতে একটি দৃষ্টান্তের প্রতি ইঙ্গিত রহিয়াছে। অর্থাৎ, দুনিয়ার বাসগৃহ ছেলেদের খেলাঘরের সদৃশ বটে। অবোধ শিশুরা নির্বুদ্ধিতা- বশত ইহাকেই তাহাদের প্রকৃত ঘর মনে করিয়া থাকে। কেহ তাহা ভাঙ্গিয়া ফেলিলে কান্নাকাটি জুড়িয়া বলিতে থাকে, “হায়! আমার ঘর ভাঙ্গিয়া ফেলিয়াছে।” ড্ডখখ.21110001109.0010

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।