Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৫০ মাওয়ায়েষে আশ্রাফিয়া বলিতে তো এখন আমিও বলিলাম; কিন্তু এখনই যদি একটি বিচ্ছু বাহির হইয়া আসে, তবে সম্ভবত আমিই সকলের আগে পালাইব। ইমাম মালেক (রঃ) হাদীস পড়ান শেষ করিলে খাদেম জিজ্ঞাসা করিল, হাদীস পড়াইবার সময় আপনার চেহারার রং পরিত্তিত হইতেছিল কেন? তিনি বলিলেন ঃ ১১ বার আমাকে বিচ্ছু দংশন করিয়াছিল; কিন্তু আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া- সাল্লামের হাদীসের আদব রক্ষার্থে স্থান ত্যাগ করিয়া উঠি নাই। এখন উহাকে অনুসন্ধান করিয়া মারিয়া ফেল। তৎক্ষণাৎ তালাশ করিয়া উহাকে মারিয়া ফেলা হইল। ইহাও আল্লাহ্‌ তা'আলার সেই পবিভ্রমনা বান্দার মন ছিল। ইহারই নাম মনোবল। মহামারীর সময় আর একদল লোক এই কারণে নিশ্চিন্ত থাকে যে, তাহারা মনে করে, সংসা- রের নিয়মই এইরূপ, কেহ মরে কেহ বাচে। যাহার ভিতরে প্লেগের জীবাণু প্রবেশ করে সে মরিয়া যায়। আর যে ব্যক্তি নিজের দেহকে সতর্কতার-সহিত রক্ষা করিয়া চলে সে রক্ষা পায়। অর্থাৎ, আমরা স্বাস্থ্য রক্ষার নিয়ম পালন করিতেছি, প্লেগ রোগ আমাদিগকে আক্রমণ করিবে না! ইহাই হইল কঠিন অন্তর, যে সম্বন্ধে হাদীসে বর্ণিত আছেঃ _ তন এগ। 1 5১০ 5৩-৪ এ “কঠিন হৃদয় আল্লাহ্‌ তা'আলা হইতে সর্বাপেক্ষা অধিক দূরবর্তী ।” তাহাতে খোদার ভয়ও নাই, মহববতও নাই। ইহা হইল বলিষ্ঠ হৃদয় এবং কঠিন হৃদয় লোকের অবস্থা। কিন্তু যাহাদের অন্তর দুর্বল, আর এরূপ লোকের সংখ্যাই অধিক, প্লেগের সময় তাহাদের চেহারায় নৈরাশ্যের ছায়া বিরাজমান ছিল। দোকানের কাজও চলিতেছিল, গৃহিণীরা যথারীতি পাক-শাকের কাজও করিতে- ছিল। জঙ্গিননীরেরা খাজনার তাগাদা এবং নালিশও করিতেছিল। কিন্তু কাহারও মন কোন কাজে বসিতেছিল না। কেবল মৃত্যুর ছবি সকলেরই চোখের সামনে ভাসিয়া বেড়াইত। ভাবিত_ কখন ডাক আসিয়া পড়ে। দুনিয়া হইতে প্রত্যেকেরই মন উঠিয়া গিয়াছিল। কোন বস্তর সঙ্গে মনের আকর্ষণ বা সম্পর্ক ছিল না। এই কারণে বহুসংখ্যক বেনামাধী তৎকালে নামাযী এবং ধার্মিক হইয়া পড়িয়াছিল। এই অবস্থাটি যদি প্রত্যেক সময় আমাদের থাকিত, তবে ইহা "দুনিয়াতে তোমরা ক্ষণ- স্থায়ী মুসাফিরের ন্যায় অবস্থান কর'-এর কিছু নমুনা হইত। তাহা না হইলে বুঝিতে হইবে, আমরা আখেরাত ভুলিয়া বসিয়াছি। কিন্তু মানুষের বিরূপ অবস্থার নিন্দাবাদে আল্লাহ্‌ পাক বলিয়াছেন £ 28521526887 2 55251175851 05303 06 ০ ৩৪৮৭] 95 এ ০2০ 95 পা এ 2 ৩৫ মানুষের উপর যখন কোন বিপদ আপতিত হয়, তখন তাহারা শুইয়াও বসিয়াও এবং দীড়াইয়া- ও আমাকে ডাকিতে আরম্ভ করে (যেমন, মহামারীর সময় বেনামাধীও নামায পড়িতে আরন্ত করে।) অতঃপর যখন আমি তাহার সেই বিপদ মোচন করিয়া দেই, তখন সে পুনরায় পূর্ব অবস্থায় আসিয়া পড়ে। (পুনরায় ধান্দাবাজি ও ফালাফালি আরন্ত করিয়া দেয়। অর্থাৎ, দুনিয়ার ঝামেলায় লিপ্ত হইয়া পড়ে। এখন আর নামাযও নাই, রোযাও নাই।) মনে হয়, তাহার উপর যে বিপদ আসিয়াছিল তাহা মোচনের জন্য কখনও আমাকে ডাকে নাই। এই সীমালজ্ঘনকারীদের কাজ তাহাদের নিকট এইরূপে ভাল ও সুন্দর বলিয়া বোধ হয়। বন্ধুগণ! মহামারীর সময় মানুষের মনের অবস্থা যেরূপ হইয়া থাকে, ভাগ্যক্রমে আমরা সে অবস্থা লাভ করিতে পারিলে উহার স্বাদ বুঝিতে পারিতাম। উপরোক্ত হাদীসে রাসূলুল্লাহ্‌ ছাল্লাল্লাহু ড্ড৮্খ.21110001109.0010

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।