গারীবুদ্দুনিয়া ৪৯ কালের যাবতীয় বিষয়ের প্রতি অবিশ্বাস দণ্ডনীয় নহে। আপনারা তো উহাকে দণ্ডনীয় বলিয়া বিশ্বাস করেন, আপনারা উহাকে সামান্য অবিশ্বাস করিলেও তাহা পরিতাপের বিষয় বটে। এইমাত্র আমি বলিয়াছি, জ্ঞান অনুযায়ী কাজ না করিলে অজ্ঞ বলিয়া গণ্য করা হয়। বাস্তবিকপক্ষে আমাদের কার্যকলাপে মৃত্যুতে আমাদের বিশ্বাস আছে বলিয়া পরিচয় পাওয়া যায় না। কেননা, মৃত্যু আমরা যথার্থই বিশ্বাস করি বটে; কিন্তু তদনুযায়ী কার্য করি না। এখন মোটামুটি বুঝা গেল, আমাদের বিশ্বাসে ও কাজে ক্রটি আছে। ইহাকে আরও বিশদভাবে বর্ণনা করিতেছি, শ্রবণ করুন £ আমাদের মধ্যে কাহাকেও যদি প্রশ্ন করা যায়, তুমি কি দুনিয়াতে চিরস্থায়ী হইয়া থাকিবে ? তৎক্ষণাৎ উত্তর করিবে ঃ দুনিয়াতে কেহ স্থায়ীভাবে থাকিতে পারে ? একদিন মরিতে হইবেই। কিন্তু অবস্থা এরপ-_ 53435 ৫৫ ১৮০ ৩১১৯ “সামান-উপকরণ এমনিভাবে প্রস্তুত করিতেছ, যেন এখানে চিরস্থায়ী হইয়া থাকিবে £” নিজের জন্যও এবং নিজের উত্তরাধিকারীদের জন্যও চিরস্থায়ী উপকরণের ব্যবস্থা করিয়া থাকি। দেখিলে মনে হর, খোদা তা'আলাকে অক্ষম মনে করিতেছি, তিনি যেন আমার ব্যবস্থার বিপরীত করিতে পারিবেন ব্লা। 2১০ 4০0 ১ দৃঢ় চিত্ত বুযুর্গ লোকের দৃষ্টান্ত একটি দৃষ্টান্ত হইতে একথাটি পরিষ্কার বুঝিতে পারিবেন। কিছুদিন পূর্বে দেশে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়াছিল। ভাবিয়া দেখুন, তখন মানুষের মনের অবস্থা কেমন ছিল? দুই কারণে তখনও কোন কোন লোকের চিত্ত খুব দৃঢ় ছিল--১। এক কারণ এই যে, আল্লাহ তা'আলার প্রতি তাহাদের নিতুর খুব দৃঢ় ছিল। যাহাকিছু ঘটে আল্লাহ্র হুকুমেই ঘটিয়া থাকে । খোদার হুকুম ব্যতীত মৃত্যু কখনও আসে না। সুতরাং মহামারীর সময়েও তাহারা শান্ত এবং রোগমুক্ত সময়ের ন্যায় নিশ্চিন্ত থাকেন, তীহারা মৃত্যুকে খোদার হুকুমের অধীন বলিয়া বিশ্বাস করেন। কাজেই সকল সময়কে সমান মনে করেন। ইহাকে বলে মনোবল। সিফফীনের যুদ্ধে যখন চতুর্দিকে সারি সারি সৈন্যদের মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন হইতেছিল, তখন হযরত আলী (রাঃ) যুদ্ধক্ষেত্রে স্বীয় অশ্বের উপরে নিশ্চিন্ত মনে ঘুমাইতেছিলেন। সময় সময় তাহার হস্ত হইতে তলোয়ারও পড়িয়া যাইত। কেহ আসিয়া বলিলঃ “আমীরুল মুমিনীন। এমন ভয়ঙ্কর অবস্থায় আপনি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছেন £ একটু সতর্ক থাকুন, শত্রপক্ষের আক্রমণ বড় সাংঘাতিক। তিনি উত্তর করিলেন ঃ ০255 ১58 -ঠ৮ সন ৬ এ তা ১৬০1 ও ৩৪ ২৪ 0 -। জিত ১৮ 3 2 যেদিন মৃত্যু নির্ধারিত আছে এবং যেদিন নির্ধারিত নাই, এই দুই দিনের কোন্ দিন মৃত্যু হইতে পালাইয়া থাকিব? যেদিন মৃত্যু নির্ধারিত নহে, সেদিন মৃত্যু আসিতেই পারে না। আর যেদিন নির্ধারিত আছে, সেদিন সতর্কতাও কোন কাজে আসিবে না। আরও শুনুন, একদিন ইমাম মালেক (রঃ) হাদীস পড়াইতেছিলেন, একটি বিচ্ছু এক এক করিয়া তাহাকে ১১ বার দংশন করিল, কিন্তু তিনি একটু উঃ আঃ না করিয়া বরাবর হাদীস পড়াইতে থাকিলেন। তাহার মত লোকের চিত্তেই এমন দৃঢ়তা সম্ভব। ১১ বার বিচ্ছুর দংশনেও হাদীস পড়ান ত্যাগ করেন নাই। এরূপ কথা বলা খুবই সহজ, কিন্তু তেমন মনোবল কয়জনের আছে? ডডডড/.81100901109.0010)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।