৪৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া মানুষকে লক্ষ্য করিয়া হুযুর (দঃ) এই হাদীসে প্রথমতঃ বলিয়াছেন ঃ “তুমি দুনিয়াতে এইরূপ বাস কর যেন ক্ষণস্থায়ী মুসাফির!” অতঃপর আরও বাড়াইয়া বলিয়াছেন ঃ “বরং পথচারী মুসাফির, যাহারা কোথাও বিশ্রাম করে না” এই হাদীসটি শ্রবণ করিয়া প্রত্যেকে বলিবে, আল্হামদুলিল্লাহ্! আমরা এই হাদীস অনুযায়ী আমল করিতেছি। আমরা তো নিজদিগকে সামান্য কয়েকদিনের জন্য ইহজগতের মুসাফির মনে করিতেছি। দুনিয়াতে আমরা চিরস্থায়ী হইয়া থাকিব, এমন কখনও মনে করি না। সকলেই মৃত্যুতে বিশ্বাসী ৪ মুসলমান তো দূরের কথা, কাফেরেরা এবং (অরষ্টা ও কিয়ামতের অস্তিতে অবিশ্বাসী) নাস্তিকগণও মৃত্যু বিশ্বাস করিয়া থাকে। বস্তৃত ইহা এ কথারই সদৃশ__কেহ কেহ আল্লাহ্র অস্তিত্বে সন্দেহ করে বটে; কিন্তু মৃত্যু সম্বন্ধে তাহাদের কোন সন্দেহ নাই। দুনিয়া হইতে লোকান্তরিত হওয়া সর্ববাদিসম্মত। খোদার অস্তিত্বে অবিশ্বাসী লোকেরাও মৃত্যু বিশ্বাস করে; বরং মৃত্যু সম্বন্ধে তাহাদের বিশ্বাস মুসলমানদের চেয়েও বেশী । কেননা, মুসলমানগণ মৃত্যুর পরে পুনরুথানে বিশ্বাসী । সুতরাং তাহাদের মতে মৃত্যু স্থায়ী নহে। পক্ষান্তরে খোদার অস্তিত্ে অবিশ্বাসী মুল্হেদ্রা সৃষ্টিকর্তা ও পুনরুথানে বিশ্বাসী নহে বলিয়া তাহাদের মতে মৃত্যু স্থায়ী, পূর্ণাঙ্গ । ফলকথা, মৃত্যুর প্রতি মুল্হেদগণের বিশ্বাস মুসলমানদের চেয়ে অধিক। বিচিত্র তামাশী বটে! এমন অনেক লোক আছে যাহারা খোদা, রাসূল, ফেরেশ্তা, কিয়ামত প্রভৃতি কোন কিছুর অস্তিত্ব স্বীকার করে না; কিন্তু মৃত্যুতে অবিশ্বাসী কেহই নহে। বন্ধুগণ! যে বস্ত কাফেরেরাও অবিশ্বাস করে না; আপনাদের মধ্যে সে বস্তুর প্রতি অবিশ্বাসের নিদর্শন দেখ্যঞালে তাহা কি আফসোসের বিষয় নহে? আপনারা হয়তো বলিতে পারেন, কিসে আমরা মৃত্যুর প্রতি অবিশ্বাসী হইলাম ? তবে শুনুন, মুখে ইহা কেহই অবিশ্বাস করে না। আপনারা কেমন করিয়া ইহাকে অবিশ্বাস করিতে পারেন? তবে জ্ঞান অনুযায়ী আ'মল নাই ঃ আপনারা মুখে বলিতেছেন, মৃত্যু অবিশ্বীস করেন না; কিন্তু নিজেদের অবস্থার প্রতি লক্ষ্য করুন, আপনাদের কার্যকলাপে উহার সম্পূর্ণ বিপরীত প্রমাণ পাওয়া যায়। আপনাদের মধ্যে মৃত্যুকে অবিশ্বাস করার নিদর্শন বা চিহ্ন বিরাজমান কিনা, নিঙ্গের দৃষ্টান্ত হইতে তাহা বুঝিয়া লউন। দেখুন, জ্লস্ত আগুনের কয়লা কেহ হাতে লইলে ইহা বুঝা যাইবে যে, এই ব্যক্তি আগুনের দাহিকা শক্তিতে বিশ্বাসী নহে। বিষধর সাপ কেহ ধরিতে গেলে ইহাই বলা হইবে যে, এই ব্যক্তি সর্প চিনে না। কেহ সর্প ধরিতে উদ্যত লোককে দেখিলে বলিয়া থাকে ঃ “দেখ, কি কর £ এটা সাপ! সাপ!” তাহার সহিত এমনভাবে কথা হয়, যেন সে সর্প চিনে না।” চিনিলেও তাহার কার্য অজ্ঞ ব্যক্তির ন্যায় বলিয়া তাহার সহিত এমনভাবে কথা বলা হয়, যেরূপ অজ্ঞ ব্যক্তির সহিত বলা হইয়া থাকে। এইরূপে যদি কেহ বাপের সহিত ধৃষ্টতামূলক আচরণ করে, তখন দর্শক বলিয়া থাকে, ইনি তোমার পিতা । অথচ পুত্র অবশ্যই জানে যে, সে বাপের সহিত ধৃষ্টতাচরণ করিতেছে। কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই বলিয়া তাহাকে অজ্ঞানের স্থানে মনে করিয়া তাহার সহিত অজ্ঞ লোকের ন্যায় কথা বলা হইয়া থাকে। এখন আমি দোষারোপ করিতে পারি__হে মুসলমান ! খোদার অস্তিত্বে অবিশ্বাসী মুল্হেদ যে বস্ত অবিশ্বাস করে না, আফসোস, আপনারা তাহা অবিশ্বাস করিতেছেন, কেহ বা অবস্থায়, কেহ বা মুখে আর কেহ বা কাজে অবিশ্বাসের পরিচয় দিতেছেন। মুল্হেদরা মৃত্যুকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করিলেও বিস্ময়ের কিছু ছিল না। কেননা, তাহাদের ধারণা- মৃত্যু বা মৃত্যুর পরবর্তী- ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।