Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আদ্দুনিয়া ৪৫ লুকায়িত ছিল। সে আওয়ায দিল, শব্দ পাইতেই শিকারীরা তাহাকে তীর ছুঁড়িয়া শিকার করিয়া ফেলিল। ইহা দেখিয়া শাহ্যাদা বলিল ঃ হতভাগা শব্দ না করিলে মারা পড়িত না। শাহ্যাদার মুখে এতটুকু কথা শুনিতেই আনন্দের রোল পড়িয়া গেল। বাদশাহ্‌ সংবাদ পাইয়া পুনরায় শাহ্যাদার দ্বারা কথা বলাইতে চেষ্টা করিলেন; কিন্তু সে আর একটি শব্দও বলিল না। বাদশাহ আদেশ করিলেন ঃ ইহাকে বাধিয়া প্রহার কর। মনে হম সে ইচ্ছা করিয়া কথা বলিতেছে না। সকলে তাহাকে প্রহার আরম্ত করিল! শাহ্যাদা মনে মনে বলিল ঃ একবার কথা বলার ফলে আমার এই বিপদ। পুনরায় কথা বলিলে আল্লাহ্‌ জানেন, আমার কি হাশর হইবে । অতঃপর সে সারাজীবনে আর কথা বলে নাই। বাস্তবিকপক্ষে এই রসনার দরুনই আমাদের দ্বারা অধিকাংশ পাপ কার্য সাধিত হইয়া থাকে। বিশেবত স্ত্রীলোকদের তো বক্‌ বক্‌ করার এত শখ যে, কোন স্থানে বসিয়া কথা জুড়িয়া দিলে উহা আর শেষ হয় না। আল্লাহ্‌ জানেন, তাহাদের কথার সুত্র এত দীর্ঘ হয় কেন? ইহারা কথায় মশগুল হইলে তাহাদিগকে দেখিয়া মনে হয়, ইহাদের আসল উদ্দেশ্যই হইল কথা বলা। তাহারা এমন রসিকতার সহিত কথা বলিতে থাকে যে, মনে হয় তাহারা বহু আকাঙ্ক্ষার পর এই মহাঁধন লাভ করিয়াছে। পক্ষান্তরে পুরুষদের কথাবার্তা ও কার্ধকলাপের ধরন দেখিলে বুঝা যায়, তাহারা এই কাজ তাড়াতাড়ি সমাধা করিয়া অপর কাজে প্রবৃত্ত হইতে ইচ্ছুক! আল্লাহ্‌র ওয়াস্তে নিজেদের বিবেক-বুদ্ধির সংশোধন করুন, | 485 খু ৬০ ৫43 ৮৫. কথার মর্ম ইহাই। শুধু মাল সঞ্চয় করা দুনিয়া নহে। ্ আমার এই বর্ণনা দ্বারা সন্তান-সন্ততির পিতা-মাতাগণ এবং সংসারের সহিত নানাবিধ সম্পর্কে জড়িত লোকগণ নিজদিগকে অপারক মনে করিয়া সন্তুষ্ট হইয়া পড়িবেন না। স্মরণ রাখিবেন, আপনারাও অনেকগুলি অনর্থক সম্পর্ক বাড়াইয়া ফেলিয়াছেন। তাহাও এমন যে, যখন ইচ্ছা কমাইয়া ফেলিতে পারেন। অবশ্য একান্ত প্রয়োজনীয় কার্যগুলি কর্তব্যের অন্তভুক্ত বটে। তাহাতে মশগুল হওয়াও এবাদত বলিয়া গণ্য হইবে। শুধু যেসমস্ত সম্পর্ক কেবলমাত্র দুনিয়ার সহিত, তাহাই আপনাদিগকে বর্জন করিতে বলা হইতেছে । আমার কথার উদ্দেশ্য এই নহে যে, আপনারা অপারক; আপনারা অপারক মোটেই নহেন। আমি কেবল ইহাই বুঝাইতে চেষ্টা করিয়াছি যে, সত্যিকারের ঝামেলাবিশিষ্ট লোকদের তো গ্রহণযোগ্য না হইলেও একটা ওযর আছে; কিন্তু যাহাদের কোন ঝামেলা নাই, তাহাদের তো এই ওযরও নাই। ফলকথা, দুনিয়ার ঝামেলায় জড়িত এবং ঝামেলামুক্ত সকলকেই দুনিয়ার সম্পর্ক বর্জন করিতে বলা হইতেছে। এতটুকুই আজ আমার বলার উদ্দেশ্য ছিল। স্ত্রী-পুরুষ সকলেই স্মরণ রাখিবেন এবং তদনুযায়ী আমল করিতে আরম্ভ করিবেন। আজকালের দস্তুর এই হইয়াছে যে, ওয়ায শুনিয়া অশ্রু বর্ষণ করিয়া থাকে, হা-হুতাশ করে এবং বলে, আমাদের গতি কিঃ বন্ধুগণ! এ সকল কথায় ফল নাই। কাজ করিলে ফল পাওয়া যাইবে। কাজ করুন, কথায় বাহাদুরী দেখাইবেন না । আল্লাহ্‌ তাঁআলার দরবারে প্রার্থনা করুন, তিনি কাজের তাওফীক দান করুন। আমীন ! ী (৪ থানাভুন্‌ শহর, হাফেয যরীফ আহ্মদ ছাহেবের গৃহ, ১৩৩২ হিজ্রী, ১৭ই রবিউস্সানী ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।