৪৪ মাওয়ায়েষে আশ্রাকিয়া আহা! ছেলেটি বাচিলে বড় কাজের হইত। অন্তরে শোকের আগুন জ্বলিতে থাকে এবং আফসোস করিতে থাকে, ছেলেটির বড় অসাধারণ প্রতিভা ছিল ইত্যাদি। বন্ধুগণ! আপনারা কেমন করিয়া জানেন, সে কি হইত বা না হইত? আল্লাহ্র অনুগ্রহ মনে করুন, ইহাতেই মঙ্গল নিহিত বলিয়া বিশ্বাস রাখুন। হয়তো সে বয়ঃপ্রাপ্ত হইয়া কাফের হইত এবং আপনাকেও কাফের করিয়া দিত। এ যুগে মানুষ একান্ত ব্যাকুল মনে সন্তান কামনা করে। স্মরণ রাখিবেন, সন্তান হওয়াও নেয়ামত, না হওয়াও নেয়ামত; বরং যাহার সন্তান জন্মে নাই কিংবা জন্মিয়া মরিয়া গিয়াছে, তাহাদের আরও অধিক শোকরগুযারী করা উচিত। সন্তান মহাবিপদ £ কাহারও পক্ষে সন্তান মহাবিপদ হইয়া দীড়ায়। মোনাফেকদের সম্বন্ধে আল্লাহ্ তাঁআলা বলিয়াছেন £ 010350৪৬০৪1 29) ও ১০ (১ 25530334192 এ “হে মোহাম্মদ (দঃ)! মোনাফেকের ধন-সম্পন্তি এবং সন্তান-সন্ততি দেখিয়া আপনি বিস্মিত হইবেন না ভোল মনে করিবেন না)! এই ছেলেপিলে ও ধন-সম্পদের দ্বারা আল্লাহ্ তা'আলা তাহাদিগকে পার্থিব জীবনেই শাস্তি প্রদান করিতে ইচ্ছা করেন।” বস্তত কাহারও কাহারও জন্য সন্তান-সন্ততি আযাব হইয়া দাড়ায়। শৈশবে শিশুদের মল-মুত্রে মাতা-পিতার নামায বরবাদ হইয়া যায়। বয়ঃপ্রাপ্ত হইলে তাহাদের জন্য নানা প্রকার চিন্তা-ভাবনা করিতে হয়। তাহাদের জীবিকানির্বাহে ভূমির প্রয়োজন, টাকা-পয়সার প্রয়োজন এবং বাসগৃহের প্রয়োজন, ধর্মু্ধজায় থাকুক বা না থাকুক তাহাদের জন্য দুনিয়া সঞ্চয় করিতেই হইবে! অহরহ এই চিস্তা-ভাবনার মধ্যেই থাকিতে হয়। হালাল-হারামের মধ্যে কোন পার্থক্য থাকে না। এমন সন্তান না হওয়াই নেয়ামত, নিঃসন্তান লোকের প্রতি আল্লাহ্র বড় নেয়ামত। সন্তান হইলে খোদা জানেন, তাহাদের কি অবস্থা ঘটিত, এরূপ লোকের উচিত কাহারও কোন ব্যাপার লইয়া মাথা না ঘামাইয়া নির্জনে বসিয়া আল্লাহ্ আল্লাহ্ করা৷ এ কথা শুনিয়া স্ত্রীলোকেরা বলিয়া থাকে £ “কেহ শান্তিতে বসিতে দিলে তো বসিয়া থাকিব? আমি বলিঃ তুমি মুখ বন্ধ করিয়া বসিলে কাহার কি মাথা ব্যথা যে, তোমার শান্তিতে ব্যাঘাত ঘটাইবে? স্মরণ রাখিবেন, অধিকাংশ অনর্থ এবং পাপ এই কথা বলার কারণেই ঘটিয়া থাকে। কথা কম বলার উপকারিতা ই হাদীস শরীফে আছেঃ £1. ০৫, ৬2 “যে চুপ করিয়া রর 2০ চলন 2 থাকে, নিরাপদে থাকে ।” কোন এক শাহ্যাদা হাদীসের কিতাব পড়িত, এই হাদীসটি পড়িয়া ওস্তাদকে জিজ্ঞাসা করিল ঃ জনাব! আমি আর সম্মুখের দিকে এক বর্ণও পড়িব না। এই হাদীস মোতাবেক আমল করিয়া সামনের দিকে অগ্রসর হইব! তখন হইতে সে কথা বলা বন্ধ করিয়া দিল, ইহাতে বাদশাহ অতিশয় চিন্তিত হইয়া পড়িলেন। মনে. করিলেন £ সম্ভবত ছেলের উপর জ্বিনের আসর হইয়াছে! তাবীয-তুমারের তদবীরকারী খন্দকারগণ আসিয়া বহু চেষ্টা করিলেন। চিকিৎসকগণও বিভিন্ন প্রকারের চিকিৎসায় ত্রুটি করেন নাই। অবশেষে সিন্ধান্ত হইল, তাহাকে শিকারে লইয়া গেলে আমোদ-আহ্লাদে থাকিয়া স্বাস্থ্য ঠিক হইয়া যাইবে। সুতরাং এক নিদিষ্ট সময়ে তাহাকে লইয়া সকলে শিকারী বাহির হইল। শিকারীগণ বিভিন্ন প্রাণীর প্রতি তীর-বন্দুক ছুঁড়িতে লাগিল। নিকটেই এক ঝৌপের মধ্যে একটি তীতর পাখী ড্ডখখ.21110001109.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।