Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আদদুনিয়া ৪৩ হাযির করিল, তৎক্ষণাৎ বিবাহ হইয়া গেল। কিছুদিন পর আল্লাহ্‌ পাঁক তাহাকে এক পুত্রসন্তান দান করিলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই পুত্রটি মরিয়া গেল। তখন তিনি স্বীয় স্ত্রীকে বলিলেনঃ আমার উদ্দেশ্য সফল হইয়াছে। এখন তোমার দুনিয়া কাম্য হইলে আমি তোমাকে বিবাহ বন্ধন হইতে মুক্ত করিয়া দিতে পারি। তৃমি কাহারও পাণি গ্রহণপূর্বক সুখে জীবন যাপন করিতে পার। যদি আল্লাহ্‌ তাআলার এবাদতে ও যেকেরে জীবন কাটাইতে চাও, তবে এখানে থাক। বুযুর্গ লোকের সংসর্গে থাকিয়া যেহেতু বিবির মধ্যে তাহার কিছু প্রভাব পড়িয়াছিল। অতএব, বিবি বলিলেন £ আমি কোথাও যাইব না। অতঃপর স্বামী-্ত্রী উভয়ে আল্লাহ্‌ তা'আলার যেকের ও এবাদত করিতে লাগিলেন । উক্ত বুযুর্গ লোকের জনৈক বিশিষ্ট মুরীদ জিজ্ঞাসা করিলেন £ হুযূর, এরূপ করার তাৎপর্য কি? তিনি উত্তর করিলেন ঃ আমি স্বপ্নে দেখিলাম, হাশর কায়েম হইয়াছে। পুল্সেরাতের উপর দিয়া মানুষ অতিক্রম করিয়া যাইতেছে। এক ব্যক্তিকে দেখিলাম, পুলের উপর দিয়া চলিতে পারিতেছে না। কাপিতে কাপিতে চলিতেছে! তৎক্ষণাৎ এক শিশু আসিয়া তাহার হস্ত ধারণ করিল এবং নিমিষের মধ্যে তাহাকে পার করিয়া লইয়া গেল। আমি জিজ্ঞাসা করিলাম ঃ এই শিশুটি কে? উত্তর আসিল, তাহার ছেলে । শৈশবে ইহার মৃত্যু হইয়াছিল । আজ পুল্সেরাতে পিতার পথপ্রদর্শক হইয়াছে অতঃপর আমার ঘুম ভাঙ্গিলে আমার ইচ্ছা হইল, আমি এমন নেয়া- মত হইতে বঞ্চিত থাকিব না। হয়তো পুত্রই হাশরের দিন আমার নাজাতের উছ্িলা হইতে পারে। কাজেই আমি বিবাহ করিলাম। আল্লাহ্‌ তা'আলাও আমার মনক্কাম পূর্ণ করিলেন। বলুন তো, পুত্রের মৃত্যুতে উদ্দেশ্য সফল হইল মনে করে এমন কোন আল্লাহ্‌র বান্দা কি আজও আছে? আজকাল কাহারও সন্তানের মৃত্যু হইলে তো বুক ফাটাইয়া কাদিয়া মরে। পুত্রের মৃত্যুতে উদ্দেশ্য সফল হইল বলিয়া মনে করার সাহস একমাত্র আল্লাহওয়ালা লোকেরই হইতে পারে। মোটকথা, সন্তান মরিয়া কিংবা জীবিত থাকিয়া যদি পিতা-মাতার জন্য আখেরাতের সম্বল হইতে পারে, তবে সন্তান-সন্ততি অবশ্যই বড় নেয়ামত, অন্যথায় ভয়ঙ্কর বিপদ। হযরত খিযির ও মুসা আলাইহিস্সালামের ঘটনা কোরআন শরীফে বর্ণিত আছে। হযরত মুসা আলাইহিস্সালাম হযরত খিষির আলাইহিস্সালামের সহিত ভ্রমণ করিতেছিলেন। পথিমধ্যে খিষির আলাইহিস্সালাম ক্রীড়ারত ফুটফুটে শিশু ছেলেকে হত্যা করিয়া ফেলিলে মুসা আলাইহিস্সালাম বিস্মিত হইয়া বলিলেন ঃ আপনি কি করিলেন? মূসা প্রথমে খিষির আলাইহিস্সালামের সাহচর্য প্রার্থনা করিলে তিনি এই শর্তে রাষী হইয়াছিলেন যে, মুসা আলাইহিস্সালাম তাহার কার্ষের প্রতিবাদ করিতে পারিবেন না। অতএব, এস্থলে তিনি বলিলেনঃ আমি তোমাকে পূর্বেই বলিয়াছিলাম, আমার কার্যকলাপ দেখিয়া তুমি ধৈর্য রক্ষা করিতে পারিবে না। অতঃপর তিনি শিশু হত্যার রহস্য বর্ণনা করিয়া বলিলেন ঃ এই শিশুটির পিতা-মাতা পাকা ঈমানদার, শিশু বয়ঃপ্রাপ্ত হইলে কাফের হইত এবং তাহার মায়ার আকর্ষণে পিতা-মাতাও কাফের হইয়া যাইত। এই কারণে আল্লাহ্‌ তাঁআলার ইচ্ছা ছিল, পূর্বাহেই ছেলেটিকে হত্যা করিয়া তৎপরিবর্তে তাহাদিগকে একটি নেককার ছেলে দান করা। এই ঘটনা হইতে বুঝা যাইতেছে যে, যেসমস্ত শিশু শৈশবেই মরিয়া যায়, তাহাদের মৃত্যুতেই মঙ্গল নিহিত রহিয়াছে। সুতরাং খোদাভীরু লোক সন্তানের মৃত্যুতে শোকগ্রস্ত হইলেও অধীর হয় না৷ আল্লাহ্‌ তা'আলার মহাঁজ্ঞানে বিশ্বাসী লোক কখনও কোন ব্যাপারে ধৈর্যচ্যুত হন না। পক্ষা- স্তরে তৎ্প্রতি লক্ষ্যহীন লোক সন্তানের মৃত্যুতে শোকে মুহ্যমান হইয়া আক্ষেপ করিতে থাকে, ড্ডগ.2]100001109..001

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।