[ঘ] হযরত থানবীর রঃ) সুবিখ্যাত তফ্সীর বয়ানুল কোরআনের বঙ্গানুবাদ “তফ্সীরে আশরাফী" এবং “বেহেশ্তী জেওর' ও হায়াতুল মুসলেমীন' প্রভৃতি বহু মূল্যবান গ্রন্থ বাংলাভাষায় প্রকাশ করিয়া- ছেন। উক্ত কিতাবগুলি সকল শ্রেণীর লোকের নিকট বিশেষ সমাদর লাভ করিয়াছে । আল্লাহ্ পাকের দরবারে দো'আ করিতেছি, তিনি যেন তাহাকে দীর্ঘজীবী করেন এবং হযরত থানবীর অবশিষ্ট কিতাবগুলি স্থানীয় ভাষায় প্রকাশ করিবার তাওফীক দান করেন। __আমীন !! জনাব মাওলানা মোহাম্মদ নূরুর রহমান সাহেব একজন অভিজ্ঞ আলেম ও অনুবাদকার্ষে পারদর্শী। ইতিপূর্বে তিনি সুবিখ্যাত উর্দু তফসীর বয়ানুল কোরআনের বিরাট অংশ ও পারসী গ্রন্থ কিমিয়ায়ে সা'আদাত প্রভৃতি গুরুত্বপূর্ণ গ্রন্থের বঙ্গানুবাদ করিয়া বিশেষ খ্যাতি অর্জন করিয়া- ছেন। আমি তাহার অনুবাদিত মাওয়ায়েষে আশ্রাফিয়ার পাণ্ডুলিপি মূল উদর সহিত মিলাইয়া দেখিয়াছি। তিনি মূল বিষয়বস্তুর সহিত মিল রাখিয়া এমনভাবে হুবহু অনুবাদ করিয়াছেন যে, ইহা অনুবাদ বলিয়া ধরা যায় না। ইহা অনুবাদকের এক বিরাট কৃতিত্ব। ইহার ভাষা যেমন সরল, তেমনি সাবলীল। বাংলাভাষায় মাওয়ায়েষে আশ্রাফিয়ার প্রকাশনা বাংলা সাহিত্যে এক বিরাট সংযোজন এবং স্মরণীয় অবদান বলিলে অত্যুক্তি হইবে না। আমি আশ্বা করি, দেশের সকল শ্রেণীর লোক ইহার প্রতি উপযুক্ত মর্যাদা দান করিবেম" এবং কিতাবটি বহুল পরিমাণে কাট্তি হইয়া এই শ্রেণীর কিতাবসমূহ প্রকাশনায় প্রকাশকের উৎসাহ বৃদ্ধি হইবে। এই মাওয়ায়েষ একাকী পাঠ করা ছাড়াও সভা-সমিতিতে এবং ঘ্বরে ঘরে পাঠ করিয়া শুনাই- বার যোগ” এই উপায়ে নিরক্ষর লোকেরাও ইহা দ্বারা উপকৃত হইতে পারিবে। এল্ম ও আমলের দুর্বলতা লইয়া যেসমস্ত পেশাদার ওয়ায়েষ রসমী ওয়ায করিয়া বেড়াইতেছে, তাহা শ্রবণ করার চেয়ে এই মাওয়ায়েয পাঠ করা ও শ্রবণ করা সহস্র গুণে উপকারী হইবে । এই মাওয়ায়েষের মধ্যে যেন হযরত থানবী রেঃ) স্বয়ং কথা বলিতেছেন। মাওলানা থানবীর উপস্থিতিতে তাহার ওয়ায ত্যাগ করিয়া যার তার ওয়ায শ্রবণ করা কি কেহ পছন্দ করিবে? কেখনই না) 1 (35 এস এন্ড হি ও ক এগ এ হক জা ৫০৮ ৩ ২091 ৬১ এ 423 [হে মোহাম্মদ (দঃ)]! আপনি আমার সেসমস্ত বান্দাদিগকে সুসংবাদ দিন, যাহারা আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, আর ভাল কথার উপর আমল করে। ইহারাই তাহারা-_যাহাদিগকে আল্লাহ্ তা'আলা হেদায়ত দান করিয়াছেন। আর ইহারাই বুদ্ধিমান। ওবায়দুল হক জালালাবাদী ২৬ শে শাবান, ১৩৮৬ হিজরী ফাযিল দেওবন্দ, ১০/১২/ ১৯৬৬ ইং অধ্যাপক, মাদ্রাসা আলীয়া ঢাকা, ড্ডখ্খ.21170001109.0010
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.