Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৪২ মাওয়ায়েষে আশ্রাফিয়া রর | নমরূদ নিজের সৈন্যবাহিনীকে যথাসময়ে প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করিল এবং মনে করিতে লাগিল, বাস্তবিক কোন খোদাও নাই, কোন সৈন্যবাহিনীও আসিবে না। ইহা ইব্রাহীমের (আঃ) কল্পনামাত্র। অবশেষে কিছুক্ষণ পরেই একদিক হইতে এক ঝাক মশা আসিয়া এক এক সৈন্যের মস্তিষ্কের ভিতর এক একটি ঢুকিল এবং গোটা সৈন্যবাহিনী ধ্বংস করিয়া ফেলিল। এই দৃশ্য দেখিয়া নমরূদ প্রাণভয়ে দৌড়াইয়া রাজপ্রাসাদে ঢুকিল। একটি খোঁড়া মশা তাহার পশ্চাদ্ধাবন করিয়া তাহার নাকের ছিদ্র দিয়া মস্তিষ্কের ভিতর প্রবেশ করিল এবং তাহার মস্তিষ্কের মধ্যে নিরবচ্ছিন্ন দংশনে তাহাকে অস্থির করিয়া তুলিল। মস্তিষ্কের ব্যথা সহ্য করিতে না পারিয়া মস্তকে জুতার আঘাত করার জন্য এক চাকর নিষুক্ত করিল! যতক্ষণ জুতার আঘাত চলিত, ততক্ষণ সে কিঞ্চিৎ শান্তি বোধ করিত। তাহার দরবারে আগন্তুক প্রত্যেক লোক তাহাকে সালাম করিবার পরিবর্তে তাহার মস্তকে চারিটি জুতার ঘা মারিত। আল্লাহ্‌ তাঁআলা তাহাকে দেখাইয়া দিলেন ঃ “তোর ক্ষমতা ও আড়ম্বরের বাহাদুরী এ পর্যস্তই। একটি মশক, তাও খোড়া, তোকে এমন অস্থির করিয়া তুলিল।” /৫ এইরূপে যে পুরুষ কিংবা স্ত্রীলোক ধর্মের সম্পর্ক পরিত্যাগ করিয়া স্বীয় প্রবৃত্তির কামনায় অযথা কার্ষে বৃথা সময় নষ্ট করিয়া সন্তুষ্ট থাকে, খোদার শপথ করিয়া বলিতেছি__তাহা এই জুতা খাও- যার সমতুল্য। কোন কোন পুরুষ লোককেও আমি দেখিতেছি, আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে যথেষ্ট অবসর দান করিয়াছেন। কিন্তু তাহারা উহার সদ্ধবহার করে না। দিবারাত্র কেবল আড্ডা মারিয়া কিংবা কোন দোকানে বসিয়া পরের কুৎসা গাহিতেছে। স্থাহারও বংশ মর্যাদায় কলঙ্ক লেপন করিক্লে্ছে। কাহাকেও অযথা পরামর্শ দিতেছে, কাহারও প্রশংসা করিতেছে, কাহারও নিন্দা করিতেছে। যদি তাহাদিগকে কেহ বলে, “এ সমস্ত চর্চা না করিলে তোমাদের কিসের ঠেকা? ইহাতে তোমরা কাহারও কোন ক্ষতিও করিতে পার না। অযথা নিজের রসনা ও অন্তর অপবিত্র করিতেছ।” পক্ষান্তরে কোন কোন স্ত্রীলোক নিজে তো শয়তানী শিখিতেছে; আবার অপরকেও শিখাইতেছে। বউ-বেটিকে বলে, “দেখ বেটি! চোখের শক্তি অপরিসীম। চক্ষু হইতেই সকল কাজ উৎপন্ন হইয়া থাকে। দেখিয়া-শুনিয়া শিক্ষা কর। তোমাকে সংসারধর্ম নির্বাহ করিতে হইবে ।” ইহাদের উচিত ছিল এই অবসর সময়ে একান্তভাবে আল্লাহ্র শোকরগুযারী করা। শেখ সাদী (রঃ) কোন একজন আবিল্যমুক্ত লোকের কাহিনী বর্ণনা করিয়াছেন! সে নিন্নোক্ত কবিতাটি আবৃত্তি করিতে করিতে হজ্জে গমন করিতেছিল £ “আমি উষ্টারোহীও নই, উষ্ট্রের ন্যায় ভারবাহীও নই, প্রজাদের মালিকও নই, বাদশাহের আজ্ঞাবহও নই!” বিচিত্র ধরনের আযাদী বটে। সেই ব্যক্তি বড়ই সৌভাগ্যবান, যাহাকে আল্লাহ্‌ তাঁআলা সন্তানের ঝামেলা হইতে মুক্ত রাখিয়াছেন। বিশেষত এই যুগের সন্তান। কেননা, ইহাদের দ্বারা সময় নষ্ট হওয়া ছাড়া ধর্ম-কর্মে কোন উপকারের আশা নাই। অবশ্য সন্তান যদি ধর্ম-কর্মের সহায় হইতে পারে, তবে সৌভাগ্যই বলিতে হইবে। সুসন্তান নেয়ামত £ কোন একজন বুযুর্গ লোক বিবাহবিমুখ ছিলেন! একদিন তিনি ঘুমাইতে- ছিলেন, হঠাৎ নিদ্রা হইতে চমকিয়া উঠিয়া বলিতে লাগিলেন ঃ এখানে কে আছ? শীঘ্র একটি কনে লইয়া আস। এক ভক্ত মুরীদ তথায় উপস্থিত ছিল, সে তাড়াতাড়ি তাহার বিবাহ-যোগ্যা মেয়ে ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।