Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ মাওয়ায়েষে আশ্রাঁফয়া না। এ সমস্ত পদার্থ নিজের হওয়ার জন্য যে মাপকাঠি, নিদর্শন এবং সংজ্ঞা নির্ধারিত হইয়াছে, কোনটিই এস্থলে পাওয়া যায় না। তথাপি এ সমস্তকে নিজের কেমন করিয়া বলিতেছ £ কেহ কেহ গর্বভরে বলিতে পারে, মৃত্যুর সাথে যাবতীয় বস্তু হইতে মানুষের মালিকানা স্বত্ব এবং অধিকার লোপ পাইবে সত্য, কিন্ত মৃত্যু পর্যন্ত তো নিজেরই থাকিবে। বন্ধুগণ ! ভাবিয়া দেখুন, মৃত্যুর পূর্বেও কোন পদার্থের উপর আপনাদের অধিকার নাই। খাদ্যবস্তুই ধরুন, আল্লাহ্‌ তাঁআলা যখন ইচ্ছা আপনাদিগকে উহা হইতে বঞ্চিত করিয়া দিতে পারেন। ভাড়ারে নানা প্রকার সুস্বাদু খাদ্য প্রস্তুত; হঠাৎ আপনার পেট মোচ্ড়াইতে কিংবা দাস্ত হইতে আরম্ভ করিল, আপনি কিছুই খাইতে পারিলেন না, তবে কেমন করিয়া ইহা আপনার হইল £ খাদ্য তো আলাদা জিনিস, মানুষের অভ্যন্তরে শান্তি, আরাম, আনন্দ প্রভৃতি যেসমস্ত অবস্থা আছে, আল্লাহ্‌ তা'আলা যখন ইচ্ছা তাহা হইতে মানুষকে বঞ্চিত করিতে পারেন। সুতরাং বুঝিতে হইবে, ধন-দৌলত, মান- সম্মান, মোটকথা আমাদের যাবতীয় অবস্থা এমন কি নিজের সত্তা ইত্যাদি কিছুই আমাদের নিজের নহে। যখন ইচ্ছা তিনি কাড়িয়া নিতে পারেন। মানুষের অসহায়তা ঃ যেমন দেখা যায়, আজ কাহারও দুই চক্ষু ছিনাইয়া লওয়া হইতেছে। কাহারও বা বাক্শক্তি রহিত করা হইতেছে, কাহারও বা জ্ঞানশক্তি লোপ পাইতেছে। কাল যিনি স্বীয় প্রখর বুদ্ধির জন্য গর্বিত ছিলেন, জ্ঞানশক্তি বিকল হইয়া আজ তিনি বদ্ধ পাগল । কোথায় গেল সেই প্রখর বুদ্ধি। কোথায় গেল সেই ইন্দ্রিয় শক্তি-অনুভূতি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, কোন কোন পাগল মল-মূত্র খাইতে দ্বিধাবোধ করে না; বরং তাহাৰু কার্য সঙ্গত হওয়ার পক্ষে এই প্রমাণ দিয়্গখাীকে যে, “মানুষ আমার মলমৃত্র ভক্ষণকে নিন্দা করিবে কেন? ইহা তো আমার পেটেই ছিল। আবার আমারই পেটের মধ্যে দিতেছি। ইহাতে দোষের কি আছে £” আমি যুক্তির পুজারীদিগকে বলিতেছিঃ “তোমাদের যুক্তি এই পাগলের যুক্তির সমতুল্য বটে। কেননা, শরীঅত এবং সুস্থ প্রকৃতি তো তোমাদের নিকট কিছুই নহে। যুক্তিই তোমাদের সর্ব । আমি বলি, জ্ঞান- ক যুক্তি খণ্ডন করুন। শরীঅত এবং সুস্থ প্রকৃতির দোহাই দিবেন না, শুধু যুক্তি দ্বারা উত্তর দিন। বাহ্যিক দৃষ্টিতে তাহার যুক্তি তো সঙ্গত বলিয়াই মনে হইতেছে। যদি বলেন, মলমুত্র খাইতে ঘৃণা হয়, সুতরাং ইহা গহিত। আমি বলি, যাহাদের ঘৃণা হয় না তাহাদের জন্য কি মলমূত্র খাওয়া সঙ্গত হইবে? উক্ত পাগল লোকটি তো বলে তাহার ঘৃণা হয় না। তবে কি তাহার এই কার্য প্রশংসনীয় হইবে? আসলে ইহা গীজাখোরী ব্যতীত আর কিছুই নহে। তোমরা যেরূপ এই পাগলের কাণ্ড দেখিয়া হাসিতেছ, তদ্রুপ সত্যিকারের জ্ঞানীরাও তোমাদের কাণ্ড দেখিয়া হাসিতেছেন।” সারকথা এই যে, যে জ্ঞানশক্তির আজ তোমরা গর্ব করিতে, সামান্য অসুস্থতায় তাহা লোপ পাইতে পারে। একদিন এশার নামাযের পর আমি মাদ্রাসা হইতে গৃহাভিমুখে গমন করিতেছিলাম। রাত্রি গভীর অন্ধকার থাকায় পথ ভুলিয়া দিশাহারা হইয়া পড়িলাম। একবার ভাইয়ের বাড়ীতে আবার উহার সন্মুখস্থ লাতাফত আলীর বাড়ীতে, আবার নিকটস্থ মিঞা মোহাম্মদ আখ্তারের বাড়ীতে যাইতে লাগিলাম। অবশেষে বিশেষ অস্থিরতার পর নিজের বাড়ী খুঁজিয়া পাইলাম। অথচ দিবারাত্র এই পথ দিয়া যাতায়াত করিয়া থাঁকি। চক্ষু বন্ধ করিয়া এপথে চলিতে ইচ্ছা করিলেও চলিতে পারি; কিন্তু আল্লাহ্‌ তাআলা তখন আমাকে দেখাইয়া দিলেন, তোমার বাহ্যেন্দ্রিয় এবং জ্ঞানেন্ড্রিয় এমন ভঙ্গুর পদার্থ যে, আমি যখন ইচ্ছা ইহাকে অকর্মণ্য করিয়া দিতে পারি তুমি কিছুই করিতে পার ডডখখ.21170001109.0010

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।