Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আদ্দুনিয়া ৩৭ বাণী 2915 ১ ৬০ 50380 “দুনিয়া তাহার ঘর-_যাহার ঘর নাই” হাজার দফতরের এক দফতর। দুনিয়ার উপভোগ্য ধন-সম্পদ, মান-সম্মান, সন্তান-সন্ততি, পানাহারের সামগ্রী ইত্যাদি যাবতীয় পদার্থের পৃথক পৃথক নিন্দা করিয়া উহাদের মায়া অন্তর হইতে দূরীভূত করার চেষ্টা করা হইলে এত সংক্ষিপ্ত ও সুন্দর হইত না। যেমন সংক্ষেপে মাত্র দুইটি শব্দে সুন্দরভাবে তিনি দুনিয়ার মালিকানার হাকীকত ঃ হুযূর (দঃ)-এর এই সংক্ষিপ্ত বাণীর বিস্তারিত বিবরণ এই যে, দুনিয়াতে আপনারা যতকিছু নেয়ামত উপভোগ করিতেছেন, ইহার একটিও আপনাদের নিজের নহে। নিজের বাসগৃহ, নিজের ধন-দৌলত, নিজের ছেলেমেয়ে, নিজের অন্তরঙ্গ স্ত্রী প্রভৃতি যত পদার্থের সহিত আপনাদের অন্তরের সম্পর্ক স্থাপিত হইয়া থাকে-_ইহার কোনকিছুকেই আপনারা নিজের মনে করিবেন না! হুযুর (দঃ) যেন ইহাই বলিতে চাহিয়াছেন যে, দুনিয়ার সর্ববিধ বস্তুর তালিকা এক একটি করিয়া তোমাদিগকে কত বলিব? এক কথায় বুঝিয়া লও- দুনিয়ার কোন একটি পদার্থও তোমাদের নিজের নহে। হুযূর (দঃ) কেমন সুন্দরভাবে মূল কথাটি বলিয়া দিয়াছেন, সরাসরি বলেন নাই যে, “দুনিয়া বাসস্থান নুহ” কেননা, এরূপ বলিলে হয়তো এক শ্রেণীর লোক; যাহারা দুনিয়াকে বাসস্থান মনে করিয়া থাকে, তাহারা হুযুরের এই বাণীটিকে অস্বীকার করিয়া বসিত। অতএর, তাহাদের হৃদয়ঙ্গম হওয়ার জন্য বলিয়াছেন, দুনিয়া বাসগৃহ তো বটে, কিন্তু এ ব্যক্তির জন্য, যে বুসগৃহ বলিয়া গ্রহণ করিয়াছে। অথচ সেও চিন্তা করিয়া দেখিলে বুঝিতে পারিবে, বাস্তবিকপক্ষে দুনিয়া বাসস্থান *নহে। কিছুক্ষণের জন্য দুনিয়াকে বাসগৃহ ধরিয়া চিন্তা করুন-__ঘ্বর কাহাকে বলে? বাসগৃহ বলিতে আমরা উহাকেই বুঝি যাহাতে আমরা স্বাধীনভাবে বাস করি। উহা হইতে কেহ আমাদিগকে বাহির করিতে পারে না। কলিকাতা গিয়া কাহারও গৃহে প্রবাসী হইয়া যদি বল, 'ইহা আমার গৃহ।” গৃহের মালিক তৎক্ষণাৎ তোমাকে কানে ধরিয়া ঘর হইতে বাহির করিয়া দিবে! এইরূপে যে ধন-সম্পদ কেহ তোমার নিকট হইতে নিতে পারে না, অর্থাৎ, তোমার নিকট কেহ তাহা আমানত রাখে নাই, তাহাই তোমার সম্পন্তি। অতএব, তুমি যে দুনিয়াকে এবং এখানকার ধন-সম্পদ, মান-সম্মান, স্ত্রীপুত্র এবং চাকর-নওকর প্রভৃতিকে নিজের বলিয়া মনে করিতেছ, একবার ভাবিয়া দেখ তো মালিকানাস্বত্বের উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী এ সমস্ত পদার্থকে নিজের বলা যায় কিনা ? আমি যদি দেখাইয়া দিতে পারি যে, এ সমস্ত পদার্থে তোমার মালিকানা স্বত্বের কোন নিদর্শন নাই, তবে কেমন করিয়া এগুলিকে নিজের মনে করিবে? নিজের ঘর তো উহাই, যাহা হইতে কেহ তোমাকে বলপূর্বক বাহির করিয়া দিতে পারে না। অথচ আমাদের অবস্থা এই যে, মহাসরকারের নির্দেশ আসামাত্র এক নিদিষ্ট দিনে সকলে মিলিয়া শূন্য করিয়া তোমাকে এক অন্ধকার গর্তের মধ্যে ফেলিয়া আসিবে । এই তো তোমাদের ঘর, ইহার পরেও যদি বাসগৃহকে নিজের ঘর বলিয়া তোমরা মনে কর, তবে দুনিয়ার সমস্ত ঘরকেই নিজের বলিতে পার। কেননা, অপরের ঘরের উপর যেমন তোমার কোন অধিকার নাই, নিজের বলিতেই মালিক তোমাকে কানে ধরিয়া ঘর হইতে বাহির করিয়া দিবে । তোমার নিজের বাসগৃহের অবস্থাও তো তদ্রুপ । যখন প্রকৃত মালিক আল্লাহ্‌ তা'আলা তোমাকে বাসগৃহ হইতে বাহির করিয়া দিবেন, তখন সেই গৃহে তোমার কোন অধিকার থাকে না- স্ত্রী-পুত্রের উপরও না, ধন-দৌলতের উপরও ড্%.2]100001109..001

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।