৩৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া বিষয়টি জ্ঞানচক্ষুর সম্মুখে তুলিয়া ধরার উদ্দেশ্যে কিংবা এই হাদীসের মর্মার্থ গভীরভাবে অনুধাবন করাইবার প্রয়োজনে যুক্তিগত প্রমাণের আশ্রয় গ্রহণ করি, তাহা স্বতন্ত্র কথা। কিন্তু আমার বক্তব্যের দলিল ও প্রমাণের জন্য এই হাদীসের তরজমা বলিয়া দেওয়াই যথেষ্ট মনে করি! আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন। এই হাদীসে দুনিয়ার নিন্দা করা হইয়াছে। বন্তৃত দুনিয়ার নিন্দনীয়তা সর্ববাদিসম্মত। সমস্ত বিজ্ঞ ও জ্ঞানী লোকেরা আবহমানকাল হইতে বিভিন্ন ভঙ্গিতে ও বিভিন্ন এবারতে দুনিয়ার নানা প্রকারের নিন্দা করিয়া আসিতেছেন। তাহারা প্রত্যেকে দুনিয়ার এক একটি নির্দিষ্ট দিক লইয়া আলোচনা করিয়াছেন, তবে যিনি যেদিক অবলম্বনে নিন্দনীয়তা আলোচনা করিয়াছেন, তাহার লক্ষ্য হইতে অন্যদিক বহির্ভূত হইয়া গিয়াছে। কিন্তু রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীসে দুনিয়ার যে নিন্দাবাদ করা হইয়াছে, তাহা উহার সর্ববিধ নিন্দনীয়তাকে ব্যাপকভাবে অন্তভুক্ত করিয়াছে! এমন কোন নিন্দীয়তা বাকী নাই যাহা এই হাদীসের অন্তভুক্ত হয় নাই। বাসগৃহের গুরুত্ব ঃ এই সংক্ষিপ্ত বিবরণের বিশদ বর্ণনা এই যে, হুযুর (দঃ) বলিয়াছেন ঃ “দুনিয়া এ ব্যক্তির ঘর যাহার ঘর নাই।” অর্থাৎ, দুনিয়া বাসগৃহ হওয়ার যোগ্য স্থানই নহে। বাসগৃহের প্রতি সকলেরই আন্তরিক আকর্ষণ আছে এবং এই আকর্ষণের কারণ বিভিন্ন । বাসস্থানের সহিত কাহারও কাহারও সম্পর্ক প্রকৃতিগত। বিশেষত মেয়েলোকেরা দিবারাত্রি অন্তঃপুরে বাস দের মধ্যে এক অতি বৃদ্ধা ভদ্র মহিলা ছিলেন। তাহাকে কেহ €কাথাও যাইবার জন্য অনুরোধ করিলে তি্দি বলিতেন, না ভাই, আমার তো ইহাই ইচ্ছা যে, যে গৃহে ভুলিতে চড়িয়া আমি দুল্- হানরপে প্রবেশ করিয়াছি, সে গৃহ হইতেই আমার জানাযা বাহির হইবে। অর্থাৎ, মৃত্যুর পূর্বে এই গৃহ হইতে আমি কোথাও যাইব না। নিজের বসতবাড়ীতে সর্বপ্রকারের সুযোগ-সুবিধা ও সুখ-শান্তি আছে। কাহারও বল প্রয়োগ নাই, এই কারণেই ইহার মায়া অত্যধিক। নিজের ঘরে নিশ্চিন্ত মনে পড়িয়া থাকুন, কেহ কিছু বলিতে পারে না। নিজের ঘরে সর্ববিধ সুখ-শান্তির উপকরণ যখন ইচ্ছা প্রস্তুত পাওয়া যায়। কোন স্থানে যাইয়া মনে অস্থিরতা বা অশান্তি আসামাত্র বাড়ী ফিরিয়া গেলেই শান্তি পাওয়া যায় এবং মন স্থির হয়। নিজের ঘরে ক্ষুধা অনুভূত হওয়ামাত্র বাসী-টাট্্কা যাহাকিছু পাওয়া যায় আহার করিয়া ক্ষুধা নিবৃত্ত করা যায়। ঘরের বাহিরে পরের বাড়ীতে এই শান্তি-সুযোগ কোথায় £ বিদেশে দূরের কথা, দেশে থাকিয়াই যদি কোথাও নিমন্ত্িত হন এবং আপনার তখন বাসী রুটি খাইতে ইচ্ছা হয়, খাইতে পারিবেন না; টাটকাই খাইতে হইবে কিংবা এমন খাদ্য আপনার সম্মুখে আনা হইবে, যাহা আপনি জীবনে কখনও খান নাই বলিয়া খাইতে রুচি হইতেছে না। অনিচ্ছা সত্তেও শালীনতার খাতিরে তাহাই গিলিতে হইবে! কিংবা আপনার ক্ষুধা হয় নাই, এত অল্প ক্ষুধায় বাড়ীতে থাকিলে আপনি খাদ্য গ্রহণ করিতেন না, কিন্তু এখানে মজলিস রক্ষার্থে সামান্য হইলেও খাইতেই হয়। মোটকথা, দুনিয়ার অন্যান্য জনপদের তুলনায় নিজের বাসগৃহ সর্বাপেক্ষা শান্তিদায়ক। সারকথা, মানুষের বাঞ্ছিত ও ঈগ্সিত যাবতীয় বস্তুর সেরা নিজের বাসগৃহ। ইহাই মানুষের সর্বপ্রকারের সুযোগ-সুবিধা ও সুখ-শান্তির কেন্দ্রস্থল। অর্থাৎ, আল্লাহ্ তা'আলা মানুষকে ধন- সম্পদ, মান-সম্মান, সন্তান-সন্ততি পানাহারের সামশ্্রী এবং আমোদ-আহ্লাদের উপকরণ যাহা- কিছু নেয়ামত দান করিয়াছেন, সবকিছু এই বাসগুহেরই অন্তভূক্ত। অতএব, হুযূর (দঃ)-এর এই ড্ডখ্খ.2117001109.0010
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।