Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

া দু য়া ৩৫ নীরোগ মনে করে। আর যাহাদের সন্তান-সন্ততি আছে এবং নানা উপায়ে দুনিয়ার সহিত জড়িত আছে, তাহাদিগকে প্রায়ই বলিতে শুনা যায় ঃ ছেলেটির বিবাহ হইয়া গেলে আমি সংসার হইতে সম্পূর্ণরূপে মুক্ত হইয়া যাইব। দুনিয়ার চিন্তা-ভাবনার সহিত কোন সম্পর্ক রাখিব না। নিরিবিলি বসিয়া আল্লাহ্‌ আল্লাহ্‌ করিব। পক্ষান্তরে যাহাদের সন্তান-সন্ততি নাই, তাহাদের এই অপেক্ষাও নাই। তবে কি তাহারা মৃত্যুর প্রতীক্ষায় আছে £ এমন দুঃসাহসীও কেহ কেহ আছে যাহারা বলিয়া থাকে, দুনিয়ার সংস্রব আমাদের প্রাণের সঙ্গে জড়িত। মৃত্যুর পর এ সমস্ত ঝামেলা কমিয়া যাইবে বন্ধুগণ ! স্মরণ রাখিবেন, মৃত্যু দ্বারা দুনিয়া হইতে মুক্তিপ্রান্তির কোনই ফল নাই। জীবিত অবস্থায় দুনিয়ার ঝামেলা পরিত্যাগ করিতে পারিলেই লাভ। যাহা হউক, সাধারণত পুরুষ এবং বিশেষত নারী-জাতি বিভিন্ন উপায়ে এই দুরারোগ্য রোগে আক্রান্ত রহিয়াছে। স্ত্রীজাতির মধ্যে দুনিয়ানুরাগ অধিক পরিমাণে আছে বলিয়া এমন নহে যে, তাহাতে পুরুষদের উপকার হইবে না। এই রোগে যখন উভয় জাতিই আক্রান্ত, তখন পুরুষগণও উপকৃত হইবেন । কিন্তু স্ত্রী-জাতির মধ্যে এই রোগ বেশী। সুতরাং তাহাদের সুবিধা ও হিতের প্রতি লক্ষ্য রাখা অধিক সঙ্গত বলিয়া মনে করি। আল্লাহ্‌ তা'আলার বাণী সর্বাপেক্ষা অগ্রগণ্য। কিন্তু যেহেতু হুযুর (দঃ)-এর বাণীও অবিকল আল্লাহরই বাণী, সুতরাং দুনিয়ার সকল বাণী হইতে হুযুর (দঃ)-এর বাণীকে শ্রেষ্ঠ এবং অগ্রগণ্য বলা যাইতে পারে অতএব, আমার উদ্দেশ্য বর্ণনার জন্য হুযুর (দঃ)-এর বাণী উদ্ধৃত করিয়া উহার তরজমা করিয়া দেওয়াই যথেষ্ট মনে করি। এখানে আমার শ্রোতৃবৃন্দ হইল স্ত্রীলোকগণ। এতক্ষণ আমি তাহাদের অনেক নিন্দা করিয়াছি, এখন তীহাদের কিছু প্রশংসাও করিতেছি। যেমন, কৰি বলিয়াছেন £ 5৫3 ১০১ ০৯১৯৯ 538৫১ 41৭৯০ ৮৯০ “শিরাবের দোষ তো সবই বর্ণনা করিলে, এখন ইহার কিছু গুণও বর্ণনা কর।” স্ত্রীলোকের গুণ £ স্ত্রীলোকের প্রধান গুণ এই যে, আল্লাহ্‌ ও রাসূলের আদেশ-নিষেধে তাহাদের কোন সন্দেহ থাকে না। আল্লাহ ও রাসূলের আদেশ বলিয়া শ্রবণ করামাত্র আমলের তাওফীক না হইলেও অবনত মস্তকে তাহা মানিয়া লয় স্ত্রীজাতির তরফ হইতে শরীঅতের কোন বিধানে সন্দেহ বা প্রশ্নের অবতারণা হয় না। পুরুষদের মধ্যে এই বিশেষ গুণের অভাব রহিয়াছে । বিশেষত আজকাল পুরুষ-জাতি বিবেক ও যুক্তিবাদের এত ভক্ত হইয়া পড়িয়াছে যে, প্রত্যেক কথারই কারণ জিজ্ঞাসা করে এবং প্রত্যেকটি মাসআলাকৈ যুক্তির পাল্লায় ওজন দিয়া মত প্রকাশ করে যে, বিবেকসম্মত হইল কিনা । পক্ষান্তরে স্ত্রীলোকেরা কোন 'বিষয় বোধগম্য না হইলেও মানিয়া লয়। অল্প দিন হইল, কোন ব্যাপার লইয়া জনৈক স্ত্রীলোক অতিমাত্রায় উত্তেজিত হইয়া পড়িয়াছিল। আমি বলিয়া পাঠাইলাম, এ বিষয়ে শরীঅতের বিধান এইরূপ। শরীঅতের বিধান শ্রবণ করামাত্র ভদ্র মহিলা অবনত মস্তকে তাহা মানিয়া লইলেন, উহার বিপরীত একটি শব্দও মুখে আনিলেন না এবং যে বিষয়ে তাহার অমত ছিল, তৎক্ষণাৎ তাহাতে রাযী হইয়া গেলেন। অতএব, বলিতেছিলাম, স্তীলোকের গুণও আছে! এই কারণেও যুক্তির সাহায্যে আমার বক্তব্য- বিষয় প্রমাণ না করিয়া (1৩ 4০ 1 ৬০০ এআ এ ৪৪) “রাসূলুল্লাহ্‌ দেঃ) ফরমাইয়া- ছেন” বলাই অধিক সঙ্গত হইবে। অবশ্য যদি হাদীসের অর্থ সহজবোধ্য করিবার উদ্দেশ্যে বা ডডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।