৩৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া প্রস্তাবে এই খেদোক্তির মধ্যেই সত্যিকারের দুনিয়াদারী বিদ্যমান! একটু পরেই তাহা আপনারা পরিষ্কার বুঝিতে পারিবেন। বাস্তবিকপক্ষে স্ত্রী-জাতির মধ্যে দুনিয়ার অনুরাগ পুরুষ-জাতির তুলনায় অনেক বেশী । পুরুষ- দের মধ্যে অতি অল্প লোক এমন আছে, যাহাদের নিজের ধন-সম্পদ নাই, অথচ অন্যের ধন- সম্পত্তির আলোচনায় সময় নষ্ট করে। কিন্তু স্ত্রী-জাতির মধ্যে এমন অনেক আছে, যাহারা এক- দিকে নিঃসন্তান, তদুপরি অর্থ-সম্পদে কপর্দকহীন, অথচ প্রত্যেকের কথায়, প্রত্যেকের ব্যাপারে এমন কি দুনিয়ার সমস্ত গল্প-গুজবে নিজে অংশগ্রহণে ব্যস্ত। আল্লাহ্ তাআলা তাহাদিগকে দুনিয়ার সমস্ত ঝামেলা হইতে মুক্ত রাখিয়াছিলেন। উচিত ছিল এই অবসর সময়কে আখেরাতের কাজে লাগান। পুরুষ-জাতির মধ্যেও এরূপ লোকের সংখ্যা অল্প নহে, যাহারা দুনিয়ার চিন্তা হইতে মুক্ত রহিয়াছেন। তাহাদেরও এই অবসর সময়ের মূল্য বৃঝিয়া নিশ্চিন্ত মনে আল্লাহ্ তা'আলার যেক্রে মশ্গুল থাকা উচিত ছিল। এই মর্মে মাওলানা রূমী কেমন সুন্দর বলিয়াছেন ঃ ২৯১০১) ১১৯ ১1৪১৩ ১২৩ _ ২৯২ ০১১--৪ ১৪১৪ ১৪১ অর্থ, এ ব্যক্তি অধিক সৌভাগ্যশালী, যাহার আতিরিক্ত লোভ-লালসা নাই। প্রয়োজনীয় পরিমাণ খাদ্যের সংস্থান আছে এবং দুনিয়ার ঝামেলায় লিপ্ত না হইয়া আল্লাহ্ তা'আলার এবাদতে মশ্গুল ন্গল থাকে৷ ইহার অর্থ এই নহে যে, চিন্তা-ভাবনা মোটেই থাকিবে না। চিন্তা হইতে কেহই মুক্তন্গহৈ! বস্তত দুই শ্রেণীর মানুষ আছে! এক শ্রেণীর লোক আটানা পিষিলে, সেলাই না করিলে কিংবা অন্য কোন পরিশ্রম না করিলে তাহাদের অন্নের সংস্থান হয় না। আর এক শ্রেণীর লোকের ঘরে খাদ্যসামশ্রীর ব্যবস্থা আছে কিংবা কোন আত্মীয়-বন্ধু সেবা ও সাহায্য করে। কিংবা উপযুক্ত ছেলে আছে উপার্জন করে! যাহারা প্রাসাচ্ছাদন সংগ্রহের চিন্তা-ভাবনায় মশগুল থাকে, বিনা পরিশ্রমে বিনা ভাবনায় খাদ্যের সংস্থান হয় না, আখেরাত ভুলিয়া থাকার কোন ওযর তাহাদেরও নাই। কেননা, তাহারাও কাজের ফাকে ফাকে যথেষ্ট অবসর পাইয়া থাকে। কিন্তু অবসর সময়টুকু তাহারা বৃথা নষ্ট করে, কোন কাজে লাগায় না। অবশ্য অধিক আফসোস এসমস্ত লোকের জন্য, যাহাদের বিনা পরিশ্রমে আহার্ষের সংস্থান আছে, অথচ তাহারাও এই নেয়ামতের কদর করে না। বহু আল্লাহ্র বান্দা এমনও আছে, যাহাদের অন্ন সংস্থানের চিন্তা করিতে হয় না। তাহারাই অধিকাংশ সময় অন্যের আর্থিক বা পারিবারিক অবস্থার আলোচনা-সমালোচনা করিয়া কাটায়! খাওয়া-পরার জন্য যাহাদিগকে দিবারাত্র পরিশ্রম করিতে হয়, তাহারা তো কখনও কখনও দুনিয়া- দারীর কষ্ট সহিতে সহিতে ঘাবড়াইয়া দুনিয়ার প্রতি বিরক্ত হইয়া পড়ে । কিন্তু পোষ্যবর্গ ও সন্তান- সন্তৃতি নাই; কিংবা খাদ্যের চিন্তা নাই বলিয়া যাহাদের পরিশ্রম বা চিন্তা-ভাবনা করিতে হয় না, তাহারা দুনিয়ার আলোচনা বা গল্প-শুজবে মোটেই বিরক্ত হয় না। ইহার কারণ এই যে, তাহাদের কেহ নাই বলিয়া লোকে তাহাদের খাতির করে। তাহারাও গর্বভরে মানুষকে ধমক দিয়া বলেঃ “সংসারের সহিত আমাদের কি সম্পর্ক আছে? তোমরা আমাদের কি করিবে ।” এদিকে বিনা পরিশ্রমে খাওয়া-পরার ব্যবস্থা আছে; সুতরাং দুনিয়ার প্রতি তাহাদের মন বিরক্ত হওয়ার কোন কারণ নাই৷ এই কারণে দুনিয়া তাহাদের যথা-সর্বন্ব, দুনিয়াই তাহাদের অভীষ্ট বস্ত। তাহাদের দুনিয়ানুরাগ রোগ কঠিন হওয়ার ইহাও একটি কারণ। তাহারা রোগী হইয়াও নিজকে সুস্থ এবং ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।