Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-যুরাদ ২৯ ব্যবহার করা হইয়া থাকে। বলাবাহুল্য, বাদশাহগণ এরূপ লোকের প্রতি তাহাদের নিজেদের দরবারের মর্ধাদা অনুসারেই দান করিয়া থাকেন। লোকটির কাজের পরিপ্রেক্ষিতে কখনও দান করেন না। সুতরাং সমস্ত সৃষ্টজগতের প্রভূ নিজের মহত্বের অনুযায়ী যাহাকে দান করিবেন, অনুমান করিয়া দেখুন সে ব্যক্তি কি পরিমাণ পাইবে! এখন দুনিয়াতে উহার পরিমাণ বিশদভাবে অনুমান করা সম্ভব নহে। দ্বিতীয় আর একটি সূক্ষ্ম কথা আয়াতের 1৫:২০ ৮৫] ৬৩ বাক্যের মধ্যে রহিয়াছে। কেননা ইহার অর্থ-_“যে ব্যক্তি আখেরাতের আকাঙক্ষা করে এবং তজ্জন্য যে চেষ্টার প্রয়োজন তাহা করে।” ইহাতে বুঝা যায়, আখেরাতের কৃতকার্যতার জন্য প্রয়োজনীয় চেষ্টা অতি সহজ । অনুরূপ কথা আপনাদের ভাবায়ও আপনারা বলিয়া থাকেন $ “এ কাজের জন্য যেই তদবীরের আবশ্যক তাহা করা উচিত।” তদবীরের রকম উল্লেখ না করিয়া এজমালীভাবে বলিয়া দেওয়ায় বুঝা গেল, তদবীরটি সহজ এবং যাহাকে বলা হইয়াছে সে তাহা জানে। ফলকথা, আখেরাত- প্রাপ্তির প্রয়োজনীয় চেষ্টা খুব সহজ ও সংক্ষিপ্ত এবং সর্ববিদিত। বর্ণনার মুখাপেক্ষী নহে। তৃতীয় সূক্ষ্ম ইঙ্গিত আয়াতের 1)৪5.১০ শব্দের মধ্যে রহিয়াছে, তাহা এই যে, আখেরাতে যাহাকিছু পাইবে তাহা কেবলমাত্র পুরস্কারস্বরূপ, আমলের জন্য নহে। এই শব্দের মধ্যে আমলের উপর গর্ব অনুভবকারীদের প্রতি সতর্কবাণী রহিয়াছে যে, “নিজের আমল বা এবাদতের জন্য গর্ব অনুভব করা উচিত নহে। তোমরা আখেরাতে যাহাকিছু পাইবে তাহা কেবল পুরস্কারস্বরূপ। তোমরা আমল দ্বারা উহার উপযুক্ত হইতে পার নী। কেননা, আল্লাহ্‌র হক আদায় করাই এবাদত আল্লাহ্‌র হক অসীম, অসীম হক আদায়ের জন্য এবাদতও অসীম হওয়া আবশ্যক। আমরা সৃষ্ট এবং সীমাবদ্ধ, কাজেই অসীম হক আদায়ে অক্ষম । অতএব, বুঝিতে হইবে, বিনিময় পাওয়ার মত কোন হক্‌ আমাদের দ্বারা আদায় হয় নাই। সুতরাং আখেরাতে যাহাঁকিছু আল্লাহ্‌ দান করিবেন উহা তাহার দয়া এবং পুরস্কার ছাড়া আর কি হইতে পারে। দিন আল্লাহ্‌ তা'আলার নাফরমানী করিয়া থাকে । তাহারা অনন্তকাল শাস্তি ভোগ করিবে কেন? ইহা তো ন্যায়বিচারের পরিপন্থী বলিয়া মনে হয়। উপরোক্ত বিবরণ হইতে এ সন্দেহের উত্তর পাওয়া যায়। কাফেররা আল্লাহ্‌ তা'আলার সহিত কুফ্রী করিয়া এবং শরীক সাব্যস্ত করিয়া তাহার অসীম হক্‌ নষ্ট করিয়াছে। অসীম হক বিনষ্ট করার দরুন অনন্ত শাস্তি ভোগ করাই যুক্তিসঙ্গত। করিয়া থাকে! সুতরাং সসীম আমলের বিনিময়ে মু'মিনদিগফে অসীম প্রতিফল দান করা বিবেকের বহির্ভীত। বিবেক বলে, যখন আমল সসীম, তখন নেক আমলকারীকেও সীমাবদ্ধ সওয়াব দান করা সঙ্গত ছিল। মানুষ আজকাল বিবেক ও যুক্তির ধুয়া তুলিয়াছে, কিন্তু বিবেক মানুষের হিতকামী নহে_ শক্র। কবি বলেনঃ 1) ০০১৯ ২১০০ 45023 ০৪1 79 ০ ১৩০০ “আমি দূরদর্শী বিবেককে পরীক্ষা করার পর নিজকে পাগল সাজাইয়াছি।” ড্ডখখ.21170001109.0010

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।