আল-মুরাদ ২৫ আল্লাহ্ তা'আলার মহব্বত উৎপন্ন হওয়ার পর আখেরাতের কামনা এত সহজ হইয়া পড়ে যে, তাহা উৎপন্ন করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করিতে হয় না। তখন আখেরাতের কামনা নিজে নিজেই উৎপন্ন হইতে থাকে। বস্তুত উক্ত কামনা মানুষের ইচ্ছায়ই হয়, কিন্তু আল্লাহ্ তা'আলার তরফ হইতে গায়েবী সাহায্য থাকার কারণে এমন মনে হয় যে, কামনা যেন ইচ্ছা ব্যতীত আপনা- আপনিই উৎপন্ন হইতেছে। গায়েবী সাহায্য হওয়ার কারণ এই যে, আখেরাতের কামনা আল্লাহ্ তা'আলার খুব পছন্দনীয়। কাজেই উহার জন্য চেষ্টাকারীরে তিনি সাহায্য করিয়া থাকেন। তাহাতেই উহা খুব সহজসাধ্য হইয়া পড়ে। হাদীসে আছেঃ 53120 এ 215095 ৩ ০55 ৪০ 3 505 49 অভ 0৩ তা ৩ ৬০ 1555 491 ৩৪০ ৩ “যে ব্যক্তি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তাহার দিকে এক হাত অগ্রসর হই। যে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তাহার দিকে দুই হাত অগ্রসর হই! যে ব্যক্তি আমার পক্ষান্তরে দুনিয়া আল্লাহ্ তা'আলার দরবারে খুবই অপছন্দনীয়। অতএব, ইহার আকাঙ্কা- কারীকে আল্লাহ্ কখনও সাহায্য করেন না। সে অতিশয় কষ্ট ও ক্লান্তির ভিতর দিয়া দুনিয়ার আকাঙ্ক্ষা করিতে থাকে৷ তজ্জন্য সর্বপ্রকারের চেষ্টা ও ব্যাপৃতি নিজেই করিতে হয় এবং দুনিয়ার কামনা ও আকাঙ্ক্ষা আগাগোড়া সর্বদা নিজের তরফ হইতে উৎপন্ন করিতে হয়। সুতরাং উভয় কামনাই স্থায়ী বটে; কিন্তু খোদায়ী মদদে সহজসীধ্য হইয়া পড়ায় আখেরাতের কামনা যেন স্থায়ী বা নিত্যবৃত্ত নহে; বরং এমন মনে হইয়া থাকে যে, নিজের ইচ্ছাশক্তির ক্রিয়া ব্যতীত অপর কোন গায়েবী হাত তাহার অন্তরে উক্ত কামনা উৎপন্ন করিয়া দিতেছে। পক্ষান্তরে দুনিয়ার কামনা সর্ব- দিক দিয়াই নিত্যবৃত্তকালব্যাপিয়া স্থায়ী। এই কারণেই দুনিয়ার কামনার বর্ণনায় নিত্যবৃত্তকালব্যঞ্জক ক্রিয়া ব্যবহৃত হইয়াছে । আখেরাতের কামনায় গায়েবী মদদ সহজ হওয়ার তাৎপর্য এই যে, আখেরাত অন্বেষণের চেষ্টায় যখন আল্লাহ্র সহিত সম্পর্ক স্থাপিত হইয়া যায়, তখন আখেরাত- কামীর অন্তরে এমন এমন এক ভাবের উদয় হয়, যাহার কারণে সমস্ত কঠিন কাজই সহজ হইয়া থাকে! এরাকী রেঃ) বলিয়াছেন ঃ ৬১৮১৩১৪৩ ১১829 535 ও 9195 4 ৮৮ ০5905 ০৮৪২১ ৮৮০ হে মুরশিদ! আমাকে প্রেমের সহজ পথ দেখাইয়া দাও। কেননা, রিয়াযত ও মেহনতের পথ অতি দীর্ঘ ও দুর্গম মনে হইতেছে! ১২৩ ১১) বলিতে এই প্রেমের পথ এবং আল্লাহ্ তা'আলার সহিত সম্পর্ক স্থাপনই উদ্দেশ্য । আর ৬৮০১১ ₹-০ বলিতে আল্লাহ্ তা'আলার সহিত সম্পর্ক এবং মহব্বত ব্যতীত জাহেরী এবাদত বুঝান হইয়াছে। প্রেম-ভালবাসাশূন্য এবাদতের স্বরূপ নিম্নে ব্যক্ত করিয়াছেন ঃ এ 4১353০৯4৫০৫ 4০৩ ০৩০৯ ৩১ ১০1১০ ১০১৮৯ ০ বাহ ০০0৮৯ 2 ৪ ও ৯০৩ ৮০৯0০ 4৫7৯০০১1১৩০ 8২5৩ ১২ এ ০৯০১১ ড্ডখ্.21110001109.0010
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।