Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

২৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া বলিয়া এই জন্য উল্লেখ করিয়াছি__যেন কেহ এরূপ সন্দেহ করিতে না পারে__আলোচ্য আয়াতে আখেরাত কামনার যে ফল বা পরিণামের উল্লেখ আছে, তাহা শুধু কামনার ফল হইল কিরূপে £ বরং ইহা তো সমষ্টিগত চেষ্টা, ঈমান এবং কামনার ফল। অথচ উপরোক্ত বিবরণে শুধু আখে- রাতের কামনার ফল বলিয়া দাবী করা হইয়াছে। এই সন্দেহ দূরীকরণের জন্যই আমি পূর্বাহ্ন বলিয়া দিয়াছি যে, আখেরাতের কামনার সাথে ঈমান ও আমলের শর্তটি প্রকৃতধর্মী। অর্থাৎ, এই শর্তটি আখেরাত কামনার ব্যাখ্যাস্বরূপ। সুতরাং এখন এরূপ সন্দেহের অবকাশ থাকিবে না যে, “তাহাদের চেষ্টার মর্যাদা দেওয়া হইবে” কথাটি কেবলমাত্র আখেরাত কামনার ফল; বরং সমষ্টি- গতভাবে উক্ত তিন বস্তুর ফল বুঝিতে হইবে । এখানে আর একটি সন্দেহের অবকাশ থাকে যে, এস্থলে যেমন আখেরাত কামনার ব্যাখ্যা করা হইয়াছে, তদ্রুপ দুনিয়া কামনার ব্যাখ্যা কেন করা হইল না? ইহার উত্তর এই যে, লোকে যেন বুঝিতে পারে, আখেরাত কামনার অর্থ-_-ঈমান ও এবাদত-বন্দেগী'। তখন ইহাকে সহজসাধ্য মনে করিয়া উৎসাহের সহিত আখেরাতের আকাঙ্ক্ষা করিবে! এই উদ্দেশ্যেই এখানে ঈমান ও আমল দ্বারা আখেরাত কামনার ব্যাখ্যা করা হইয়াছে! পক্ষান্তরে দুনিয়ার কামনার প্রতি উৎসাহ প্রদান করা আল্লাহ্‌ তা'আলার অভিপ্রেত নহে বলিয়া ব্যাখ্যা করেন নাই। এতত্িন্ন ব্যাখ্যা করার আরও:এক কারণ আছে। আখেরাত কামনার অর্থ ভুল বুঝিয়া বিভিন্ন লোক বিভিন্ন পন্থাকে “আখেরাত কামনা মনে করিতেছে। সুতরাং ইহার ব্যাখ্যা করার প্রয়োজন ছিল। পক্ষান্তরে দুনিয়ার কামনা সহজেই সকলের বোধগম্য হয় বলিয়া উহার ব্যাখ্যা করা হয় নাই। আখেরাতুঞ্চামনা এবং দুনিয়া কামনার মধ্যে এক প্রভেদ তো এই দেখান হইয়াছে যে, দুনিয়াতে যত আকাঙ্ক্ষা করা হয়, সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয় না এবং যত লোকে আকাঙ্ক্ষা করে তাহাদের সকলের আকাঙক্ষাও পূর্ণ হয় না। পক্ষান্তরে আখেরাতের কামনা বলিতে যে ঈমান ও আমলের চেষ্টা বুঝায়, তাহার বিন্দু-বিসর্গও বিনষ্ট হয় না। সবগুলিরই মূল্য দেওয়া হয়। আলোচ্য আয়াতে উক্ত কামনাছয়ের মধ্যে আরও একটি বিশেষ ধরনের পার্থক্যের প্রতি অতি সুক্ষ্ম ইঙ্গিত রহিয়াছে। তাহা এইমাত্র আমার কল্পনায় আসিয়াছে। এযাবৎ এরূপ ধরনের পার্থক্যের বিবরণ কোন তাফসীরের কিতাবেই আমার দৃষ্টিগোচর হয় নাই। হয়তো কোন তফ্সীরকার লিখিয়া থাকিতে পারেন। উক্ত পার্থক্যটি এই যে, এখানে উভয় আকাঙ্ক্ষা সম্বন্ধীয় দুইটি বাক্যই শর্তযুক্ত 77575777755 দুনিয়ার আকাজক্ষী সম্বন্ধে, বলা হইয়াছে ঃ 25 505 2 1055 2৯ ২১ ০৩ ৩৬২ 35 ও. এখানে 33৫৩৩ ৬2 ক্রিয়াটি নিত্যবৃভকালব্যঞ্জক। ইহার অর্থ হয়, যে ব্যক্তি দুনিয়ার কামনা করিতে থাকে এবং সদাসর্বদা দুনিয়ার অন্বেষণে ব্যাপ্ত থাকে, সে-ই কিছু পাইয়া থাকে! পক্ষান্তরে আখেরাতের কামনা সম্বন্ধে বলিয়াছেন ৪ 301 ৬০ এই ক্রিয়াটি নিত্যবৃত্তকাল- ব্যঞ্নক নহে। ইহাতেও বুঝা গেল, আখেরাতের ফললাভের জন্য উহার অন্বেষণে সদাসর্বদা খাটিয়া মরিতে হয় না; বরং কিছুমাত্র আকাঙ্ক্ষা থাকিলেই উক্ত ফল লাভ করা যায়। ইহার অর্থ এই নহে যে, আখেরাতকামীর কামনা ও আকাঙ্ক্ষা স্থায়ী হয় না। কিছুদিন পরেই কামনা ও আকাঙ্ক্ষা লোপ পাইয়া যায়, কখনই এরূপ অর্থ নহে। প্রকৃতপক্ষে আখেরাতের কামনাও স্থায়ী হইয়া থাকে। তবে যতকিঞ্চিৎ কামনা ও চেষ্টার পরেই উহা স্থায়ী কামনার সমতুল্য হইয়া দাড়ায়। কেননা, ড্ড%.2]100001109..001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।