Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ ২৩ ফলকথা, এখন আপনারা পরিষ্কার বুঝিতে পারিয়াছেন যে, আখেরাতের জন্য চেষ্টা ও পরিশ্রম- কারী আখেরাতের সাথে অধিক না হইলেও প্রয়োজন এবং আরামের পরিমাণ দুনিয়া পাইয়া থাকেন। কিন্তু তাহারা এই সামান্য পার্থিব উপকরণে এমন শান্তি ও তৃপ্তি লাভ করিয়া থাকেন, যাহা দুনিয়াদার লোকেরা অগাধ ধন-সম্পদের অধিকারী হইয়াও লাভ করিতে পারে না। কিন্তু দুনিয়া অন্বেষণের সাথে এইরূপে আখেরাত পাওয়া যাইতে পারে না। (নিছক দুনিয়ার প্রত্যাশী আখেরাতের গন্ধও পায় না।) এখন আপনারা বিচার করুন, দুনিয়ার প্রত্যাশী হওয়া বুদ্ধিমানের কাজ, না আখেরাতের প্রত্যাশী হওয়া। আপনারা এইমাত্র জানিতে পারিয়াছেন, আখেরাতের মোকাবিলায় দুনিয়া এত তুচ্ছ যে, দুনিয়া অন্বেষণকারীরা আখেরাতের অংশ কিছুই পায় না। এদিকে দুনিয়ালাভের পূর্ণ ভরসাও নাই। পূর্ণ ভরসা থাকিলেও দুনিয়া গ্রহণযোগ্য নহে। কেননা, আখেরাতের তুলনায় দুনিয়ার কোনই মূল্য নাই। পূর্বেই বলিয়াছি, আল্লাহ্‌ তা'আলা বলেন-__ ক হুকিশ। ৩০৪ ৫ ৪০. অর্থাৎ, যে ব্যক্তি নগদ দুনিয়ার কামনা করে, আমি তাহাকে দুনিয়া- তেই যে পরিমাণ ইচ্ছা করি এবং যাহাকে ইচ্ছা করি দান করিয়া থাকি। পরিশেষে তাহার জন্য “জাহান্নাম অবধারিত করিয়া দেই। তাহাতে সে লাঞ্কনা এবং অপমানের সহিত প্রবেশ করিবে। আর যাহারা আখেরাতের কামনা করে এবং মুমিন থাকিয়া তজ্জন্য যথারীতি চেষ্টা করে, তাহাদের চেষ্টাকে মর্যাদা দেওয়া হইবে। দুনিয়া ও আখেরাতঃ এখন উভয় বিষয়ের প্রতি একটু গভীর দৃষ্টিপাত করুন। দুনিয়ার আকাঙ্ক্ষা এবং আখেরাতের আকাঙ্ক্ষা, এই উন্ভয় বিষয়ের ফল বা পরিণাম আল্লাহ্‌ তা'আলা কেমনভাবে বর্ণনা করিয়াছেন। দুনিয়া-আকাঙ্ক্ষীর সম্বন্ধে তিনি বলিয়াছেন__ 3৬ ০4 230 ৩5 035 অর্থাৎ, আমি দুনিয়াকামীকে দুনিয়াতেই যে পরিমাণ ইচ্ছা করি এবং যাহাকে ইচ্ছা করি দিয়া দেই। ইহাতে বুঝা যায়, দুনিয়াকামীদের মধ্যে সকলেরই সফলতা লাভ করা জরুরী নহে এবং ইহাও জরুরী নহে যে, যাহা চাহিবে তাহাই পাইবে। আল্লাহ্‌ তা'আলার যাহা ইচ্ছা তাহাই দান করিবেন। পক্ষান্তরে আখেরাতকামীদের সন্বন্ধে বলিয়াছেন ঃ ১৫৯2 24০ 9৫ এ *্যাহারা ঈমান ও আমলের সহিত আখেরাতের কামনা করিবে, তাহাদেরই পরিশ্রমের মূল্য দেওয়া হইবে ।” এখানে ঈমান এবং আমলকে কামেল মু'মিন -এর জন্য শর্ত করা হইয়াছে। ইহা প্রকৃতপক্ষে ২৯১ 301 ৬১ অর্থাৎ, “যাহারা আখেরাতের কামনা করে” কথার পূর্ণ বিবরণ। অর্থাৎ, ঈমান এবং নেক আমলের চেষ্টা করার নামই আখেরাত -এর কামুনবা। কেননা, ইহা ব্যতীত আখেরাত কামনা হইতেই পারে না । এই শর্তদ্বয়ের ছারা এ্সমস্ত লোকের ধারণা অসার বলিয়া প্রমাণিত "হইল, যাহারা নিজদিগকে আখেরাতকামী বলিয়া মনে করে, অথচ ঈমান এবং নেক আমলের কাছেও থেষে না। প্রকৃতপক্ষে এপ লোক আখেরাত -এর প্রত্যাশীই নহে, আকাঙ্ক্ষা এবং কামনার কিছু লক্ষণও থাকা আবশ্যক। বস্তত ঈমান এবং নেক আমলই আখেরাত কামনা করার লক্ষণ। আমি ৬০৯ 553 14255 01 ৬০ অর্থাৎ, “আখেরাতের জন্য চেষ্টা করে মুমিন অবস্থায় থাকিয়া” কথাটি কামেল দ্বীনদার লোকের জন্য শর্ত ড্ডখ্৮.21170001109.0010

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।