Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

[খ] ধর্মের অপরাপর শাখার ন্যায় পেশাদার ওয়ায়েষগণ জনসাধারণের চক্ষে ধর্মীয় ওয়াষের মর্যাদা খর্ব ও হেয় করিয়া দিয়াছে। বিশেষত ধর্মীয় ওয়াষের নামে বাংলা ও উদ ভাষায় আজ পর্যন্ত যেসমস্ত পুস্তক প্রকাশিত হইয়াছে, উহা পাঠ করিয়া ধর্মীয় ওয়াষের স্বরূপ সন্বন্ধে জনমনে এরূপ ধারণা জন্মিতে আরম্ভ করিয়াছে যে, ধর্মের সুন্নত, মুস্তাহাব এবং কতিপয় নিশ্প্রয়োজনীয় কার্যাবলী সম্বন্ধে অতিরঞ্জিত এবং অচিন্তনীয় বিবেক বহির্ভূত ফযীলত ও উদগ্র বাসনা সৃষ্টি এবং মিথ্যা ও অলীক হাদীস এবং সত্যের সহিত সংগতিহীন কাল্পনিক জগতের কতিপয় চিত্তাকর্ষক ও মুখরোচক কেস্সা-কাহিনীর সমষ্টির নামই ওয়ায। অবশ্যই ইত্যাকার ধারণা পোষণের জন্য তাহাদিগকে দৌষারোপ করা যায় না। কারণ, সচরাচর যেসমস্ত ওয়ায শ্রবণ বা ওয়াষের বহি-পুস্তক পাঠের সুযোগ তাহারা পাইয়া থাকে, সত্য বলিতে কি, উহার অধিকাংশই জ্ঞান-বুদ্ধির উন্নতি সাধন এবং সামাজিক ও চারিত্রিক দুর্বলতার সংস্কার বা সংশোধনের পরিপন্থী। এমন কি, ধর্ম সম্বন্ধে বিভিন্ন প্রকারের ভুল বিশ্বাস, বিরূপ ধারণা এবং নৈরাশ্যের সৃষ্টি হইতে থাকে। মাওয়ায়েষে আশরাফিয়ার এই সংকলন পাঠ করার পর ইহারা নিজেদের ভ্রান্ত ধারণা পরিবর্তন করিতে নিশ্চয়ই বাধ্য হইবে। তাহাদের চোখ খুলিয়া যাইবে। তাহারা স্পষ্ট বুঝিতে পারিবে যে, সত্যিকার ওয়ায, যাহা নবীদের দায়িত্বে ছিল, কাহাকে বলে এবং মানব প্রকৃতির উন্নতি বিধান এবং সামাজিক জীবন গঠন ও উহার উন্নতিসাধনে উহা কত প্রয়োজনীয় ও উপকারী। মাওয়ায়েষে আশরাফিয়ার প্রশংসায় কিছু বলিতে যাওয়া সূর্যকে আলো দেখানোরই সমতুল্য। এ ০4১ ০০ এ অর্থাৎ, সূর্য নিজেই নিজের প্রমাণ” রা? এ ১১৪৫১ ০০০ 4০ ১৯৩ ৬৯ এ ০ এ০১০ “আতরের সুগন্ধই আতরের পরিচয়, আতর বিক্রেতার প্রশংসার মুখাপেক্ষী নহে।” মাওয়ায়েষে আশরাফিয়ার পাঠকবৃন্দ প্রথম দৃষ্টিতেই উহার মধ্যে নিম্নলিখিত গুণাবলী উপলব্ধি করিতে পারিবেন। ১। এই ওয়াযগুলি কোরআন-হাদীসের সত্যিকারের ব্যাখ্যা হিসাবে ইহার উপকারিতা কোন স্থান বা কালের মধ্যে সীমাবদ্ধ নহে; বরং ইহা প্রত্যেক যুগ ও প্রত্যেক স্তরের জন্য সর্বদা প্রাথমিক কালের ন্যায়ই সমান উপকারী ও শিক্ষণীয়। ২। প্রতিটি ওয়াষের প্রথম হইতে শেষ পর্যন্ত__প্রত্টেকটি কথাই জ্ঞানগর্ভ সূক্ষ্ম তত্ব, সারগর্ভ চিন্তার বিকাশ এবং সংস্কারমূলক হেদায়তে পরিপূর্ণ। শুধু জোর গলাবাজি ও বিচিত্র বর্ণনাভঙ্গি সৃষ্টির উদ্দেশ্যে অর্থহীন ও অমূলক বাক্যের সংমিশ্রণ হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। ৩। প্রসঙ্গক্রমে বর্ণিত সমস্ত কেস্সা-কাহিনী এবং কৌতুক বাক্যই উপদেশমূলক এবং জ্ঞান- বর্ধক। এমন কোন কেস্সাই ইহাতে নাই যাহা কেবল সাময়িক আনন্দ প্রদান এবং শ্রোতৃবর্গকে চমৎকৃত করিয়া বাহবা হাসিল করার উদ্দেশ্যে বর্ণনা করা হইয়াছে। ৪ ইহাতে মিথ্যা ও অলীক রেওয়ায়ত এবং কাল্পনিক কেস্সা-কাহিনীর নাম-গন্ধও নাই। যাহাকিছু বলা হইয়াছে_ নির্ভরযোগ্য সনদ, সঠিক বরাত এবং সুষ্ঠু জ্ঞান ও বিবেকের কষ্টিপাথরে যাচাই করিয়াই বর্ণনা করা হইয়াছে। ৫€। পেশাদার ওয়ায়েযদের ন্যায় স্থান, কাল এবং শ্রোতৃবর্গের অবস্থার প্রতি লক্ষ্য না করিয়া প্রত্যেক ওয়াযে একই জাতীয় কয়েকটা কথা বার বার আওড়ান হয় নাই। যাহাতে দুই-চারিটি ড/ড/৬,91110 00110900107.

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।