Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

২২ মাওয়ায়েষে আশ্রাঁফয়া যাহাতে দরিদ্রাবস্থার প্রকৃত আনন্দ ও শান্তি উপভোগ করিতে পারেন। অর্থাৎ, আপন অবস্থায় সন্তুষ্ট থাকা এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করা। লৌকিকতা আর ফ্যাশন ও বাহ্যিক রীতি-নীতি আপনাদিগকে বিনাশ করিয়া দিল, ইহার কারণেই তো আপনাদিগকে অযথা খণ-জালে আবদ্ধ হইতে হয় এবং নানা অশান্তির মধ্যে কাল কাটাইতে হয়। যদি আপনারা ফ্যাশন ও লৌকিকতার ফিকিরে না পড়িয়া নিজের আর্থিক সঙ্গতির সহিত সামঞ্জস্য রাখিয়া চলিতে পারেন, তবে দুঃখ-কষ্ট এবং অশান্তি আপনাদের কাছেও থেঁষিতে পারে না। লৌকিকতা বঙ্জন সম্পর্কে আমি একটি বিস্ময়কর ঘটনা বলিতেছি__শুনুন। আমাদের পার্শ্ববর্তী এক ক্ষুদ্র নগরীতে একজন “হাকীম” বাস করেন। তিনি আমাদেরই বুযুর্গদের সন্তান। একদা হযরত মাওলানা (রশীদ আহমদ) গাঙ্গোহী রেঃ) তাহার মেহমান হইলেন। হাকীম ছাহেব মাওলানা ছাহেবের নিকট চুপে চুপে আরয করিলেন ঃ “এখানে হুযূরের অনেক ভক্ত আছে, কোন এক জায়গায় দাওয়াতের ব্যবস্থা করিতে পারি। আমার এখানে আজ উপবাস চলিতেছে ।” দেখুন, এত বড় মেহমানের আগমনেও লোকটি বিন্দুমাত্র বিচলিত হইলেন না এবং কোথাও হইতে ধার করিয়া মেহ্‌মানদারী করার কল্পনাও মনে আসিল না। পরিষ্কার বলিয়া দিলেনঃ “আমার এখানে আজ উপবাস চলিতেছে” । হযরত মাওলানা ছাহেবও মামুলি মেহমান ছিলেন না। বলিলেন, ভাই! আমি তোমার মেহমান, তোমার 80121858575 কথা উল্লেখ করিও না। ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত গোটা পরিবারটি নিশ্চিন্ত মনে উপবাসে কাটা- ইয়া দিল। মাগরেবের নামাযের সময় একজন রোগী আসিয়া হাকীম ছাহেবকে এগার টাকা দিয়া গেল। তখন শ্ছা্ষীম ছাহেব আসিয়া হযরত মাওলানা ছাহেবকে জানাইলেন, হুযুর! আপনার মেহ্মানদারীর জন্য আল্লাহ্‌ তা'আলা এগার টাকা পাঠাইয়া দিলেন। হযরত মাওলানা বলিলেন ঃ ভাই! খাদ্যের আয়োজনে বাড়াবাড়ি করিবেন না। হাকীম ছাহেব বলিলেন ঃ “হুযূর! তাহা কখনও হইতে পারে না। যখন আমার ঘরে কিছুই ছিল না, আমি আপনাকে উপবাস রাখিয়াছি। এখন আল্লাহ্‌ তা'আলা যখন আপনার বরকতে আমাকে এত টাকা দিলেন, আমি উত্তম খাদ্যের আয়োজন করিবই। অতঃপর পোলাও-কোরমা প্রভৃতি সুস্বাদু খাদ্য পাক করাইয়া সকলে তৃপ্তির সহিত আহার করিলেন। এক ব্যক্তি ইহা অপেক্ষা আরও অধিক বিস্ময়কর একটি ঘটনা বর্ণনা করিয়াছেন। তিনি এলাহা- বাদে তাহার এক বন্ধুর গৃহে মেহমান হইয়াছিলেন। ইতিমধ্যে একদিন বন্ধুর ছেলেমেয়েরা আনন্দে নাচিতে নাচিতে বলিতে লাগিল ঃ “ওহো! আমাদের বাড়ীতে “শেখ্জী” আসিয়াছেন।” লোকটি মনে করিয়াছিল ঃ “হয়তো “শেখজী' নামক কোন বুযূর্গ লোক আসিয়াছিলেন।” বহুক্ষণ যাবৎ সে উক্ত বুযুর্গ লোকের দর্শনলাভের অপেক্ষা করিতেছিল। কিন্তু যখন দেখিল, কেহ আসিল না এবং খাওয়ার সময়ও অতীত হইয়া গেল, তখন সে কাহারও নিকট জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে, আজ এই গৃহে উপবাস চলিতেছে। ইহারা উপবাসের নাম রাখিয়াছে “শেখ্জী'। যখন ঘরে ডাল-চাল থাকে না, তখন ছেলেমেয়েদিগকে বলিয়া দেওয়া হয়, “আজ “শেখ্জী” আসিয়াছেন, রুটি পাওয়া যাইবে না ।” ইহা শুনার পর হইতে শিশুরা এমন আনন্দের সহিত দিন কাটাইয়া দেয় যে, উপবাসের দরুন কোন কষ্টই অনুভব করে না। সোবহানাল্লাহ। কি আশ্চর্য ছবর এবং সহিঞ্চুতা, বয়স্করা তো দূরের কথা, ছোট শিশুরা পর্যন্ত দুঃখ-কষ্টে অধৈর্য হয় না! ড্ডখ্খ.21110001109.0010

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।