Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

রুটি ও শাক আছে। বল তো নিয়া আসি, সে বলিল ঃ যাহাকিছু থাকে তাড়াতাড়ি আন, কথার প্রয়োজন নাই। অগত্যা গৃহস্বামী বাসী রুটি ও শীক আনিয়া অতিথির সামনে উপস্থিত করিল । ধনী লোকটির আর দেরী সহিল না, অন্ধ পাগলের ন্যায় বাসী রুটি খাওয়া আরম্ত করিল। এই বাসী রুটি ও শাক তাহার রসনায় এত সুস্বাদু বোধ হইতে লাগিল যে, সে প্রত্যেক লোকমায় “সোব্হানাল্লাহ্‌ বলিতে লাগিল। তৃপ্তি সহকারে আহার শেষ করিলে গৃহস্বামী সদ্যপক সুস্বাদু এবং উৎকৃষ্ট খাদ্যও আনিয়া হাজির করিল! কিন্তু যেহেতু সে খুব তৃপ্তির সহিত আহার করিয়াছিল, সুতরাং অপারকতা প্রকাশ করিল। গৃহস্বামী বলিল ঃ সামান্য কিছু আহার কর, ইহা অতি সুস্বাদু খাদ্য। ধনী লোকটি বলিল £ না, যে খাদ্য আমি গ্রহণ করিলাম ইহা তাহা অপেক্ষা অধিক সুস্বাদু হইবে না। গরীব বন্ধু বলিল ঃ বন্ধু! আমি যে বলিয়াছিলাম, “আমি তোমাদের চেয়ে অধিক সুস্বাদু খাদ্য আহার করিয়া থাকি।” এই বাসী রুটিই সেই সুস্বাদু খাদ্য। উপযুক্ত ও পূর্ণ ক্ষুধার সময় আমরা যে বাসী খাদ্য গ্রহণ করিয়া থাকি, তাহা তোমাদের পোলাও-কোরমা অপেক্ষা উত্তম বোধ করি। তোমরা প্রত্যেক সময়ই কিছু না কিছু আহার করিয়া থাক। যাহা আহার কর, কখনও পূর্ণ ক্ষুধার সহিত আহার কর না। আমার কথার উদ্দেশ্য ইহাই ছিল। ধনী লোকটি স্বীকার করিল, বাস্তবিকই তোমরা আমাদের,চেয়ে উৎকৃষ্ট খাদ্য আহার কর। আচ্ছা, তোমার সুস্বাদু খাদ্যের মর্ম তো বুঝিতে পারিলাম। এখন বল তো, প্রত্যেক মাসে নূতন নৃতন বিবাহ করার অর্থ কি? সে উত্তর করিল £ একমাস অন্তর যখন স্বভাবত স্ত্রী-সহবাসের জন্য পূর্ণমাত্রায় আকাঙ্ক্ষা এবং উত্তেজনা জন্মে এবং কামভাব তীব্রভাবে জাগরিত হয়, তখন আমি স্ত্রী সহবাসে প্রবৃত্ত হই। তোমাদের ন্যায় প্রতিদিন কিংবা দ্বিতীয় বা তৃতীয় দিন কৃত্রিম কীমস্পৃহা লইয়া স্ত্রী-সহবাস করি না। সুতরাং দীর্ঘ বিরতির পর প্রতিমাসে স্ত্রী-সহবাসে তেমনই আনন্দ পাইয়া থাকি__যেমন আনন্দ নৃতন বিবাহে পাওয়া যায়। আর তোমাদের তো কল্পনার সাহায্যে কামস্পৃহাকে উত্তেজিত করিয়া লইতে হয়। ইহাতে তোমরা স্ত্রী-সহবাসে কোনই আনন্দ পাও না। ধনী ব্যক্তি স্বীকার করিল £ “তোমার উভয় কথাই সত্য। তোমরা যথার্থই আমাদের চেয়ে অধিক আনন্দ উপভোগ করিতেছ? দরিদ্র লোকের ভাগ্যে যাহা জোটে সে উহার স্বাদ পূর্ণরূপে উপভোগ করিয়া থাকে। অবশ্য এই প্রার্থনা করি ঃ আল্লাহ্‌ তাআলা সকলকে অনশন করার মত খাদ্যাভাব হইতে রক্ষা করুন। ইহা ধ্ুব সত্য যে, দরিদ্র লোক প্রয়োজনানুষায়ী যাহাকিছু পায় তাহার পূর্ণ স্বাদ উপভোগ করিয়া থাকে। কাজ-কর্ম হইতে অবসরলাভের পর ক্ষুধার্ত, ক্লান্ত ও পরিশ্রান্ত অবস্থায় একান্ত আগ্রহ ও স্পৃহার সহিত খাদ্য গ্রহণ করে। পক্ষান্তরে ধনী লোকেরা কমিটি, মিটিং কিংবা পরামর্শ সভায় যোগদান করিয়া গৃহে প্রত্যাবর্তনের পর আহার করে৷ প্রথমতঃ, পরিচারক আসিয়া বলে, হুযূর! খাদ্য প্রস্তুত আছে, প্রভু উত্তর করেনঃ ক্ষুধা নাই।” কিছুক্ষণ পরে অপর চাকর আসিয়া বলে, হুযূর! অভুক্ত থাকা ভাল নহে, সামান্য কিছু আহার করুন। এভাবে বন্ধু-বান্ধবদের অনুরোধ-উপরোধের পর অগত্যা যৎ- কিঞ্চিৎ বিষপানের ন্যায় অনিচ্ছা সত্বেও গলাধঃকরণ করিয়া থাকেন। বস্তৃত ক্ষধাবিহীন অবস্থায় যাহাকিছু খাওয়া হয় তাহা উদরে যাইয়া বিষের ন্যায়ই ক্রিয়া করে। বন্ধুগণ! আপনারা আমীর লোকের আভ্যন্তরীণ কষ্ট ও অশান্তির অবস্থা জানিতে পারিলে আমিরী হইতে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করিতেন। কখনও আমীর হওয়া পছন্দ করিতেন না। পক্ষান্তরে আমীর লোকেরা গরীবদের সুখ-শান্তি উপলব্ধি করিতে পারিলে গরিবী অবস্থা প্রাপ্ত হও- য়ার জন্য মনে-প্রাণে কামনা করিবেন। কিন্তু প্রথমে নিজেদের মধ্যে এমন অবস্থা উৎপন্ন করুন, ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।