২০ মাওয়ায়েষে আশ্রাফিয়া মানুষের প্রাণ বিনাশ করিয়া ফেলে। আগামীকল্য যাহার মৃত্যু ঘটিবে, সে কি আজ বলিতে পারে যে, তাহার মৃত্যু কখন হইবে? সে তো আজ মহানন্দে কত রঙ্গিন আশার স্বপ্ন দেখিতেছে। কিন্তু তাহার মাথার উপর যে মৃত্যু উপস্থিত সে তাহার কোনই খবর রাখে না। সুতরাং আপনার দুনিয়ার মিয়াদ একমাস কোথায়? এক সপ্তাহ বা একদিনও তো নহে। প্রতি সেকেণ্ডে নিঃশেষ হওয়ার আশঙ্কা রহিয়াছে। অতএব, কেমন আফসোসের কথা! যে বাসস্থান এত কম মিয়াদী ও ক্ষণস্থায়ী, যেখানে কষ্ট ছাড়া কোন শান্তি আসে না, তাহাই আপনারা পছন্দ করিলেন। আর আখেরাতের এমন উত্তম ও চিরস্থায়ী বাসস্থানের আশা ত্যাগ করিলেন, যাহা পাইতে একটিমাত্র নিঃশ্বাসের বিলম্ব, যাহা অনন্তকালের জন্য স্থায়ী, যাহাতে শুধু শান্তিই শান্তি। কষ্ট বা অশান্তির নাম-গন্ধও নাই। অথচ, এরূপ অবস্থায় কোন্টি গ্রহণীয় £ আপনাকে জিজ্ঞাসা করা হইলে আপনি নিশ্চয়ই পরামর্শ দিবেন যে, নিকৃষ্ট ও ক্ষণস্থায়ী বস্ত কখনই গ্রহণযোগ্য নহে! আমি বলি না যে,-আপনি দুনিয়াকে সম্পূর্ণরূপে বর্জন করুন, আমার অভিযোগ এবং আফসোস কেবল এই যে, আপনারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিয়া রাখিয়াছেন। ফলকথা, ইহা ভালরূপে প্রমাণিত হইল যে, আল্লাহ্ তা'আলা মানুষকে দুনিয়া প্রদান করার পাকা ওয়াদা করিলেও নিকৃষ্টতাবশত তাহা গ্রহণযোগ্য হইত না। অথচ আল্লাহ্ তা'আলা মানুষকে দুনিয়া প্রদানের ওয়াদাও পুরাপুরিভাবে করেন নাই। তদুপরি ব্যাপার এই যে, অস্থায়ী দুনিয়াকে অবলম্বন করিলে কোন কোন ক্ষেত্রে আখেরাতের অংশ হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত হইতে হয়। যেমন, কাফেরদের অবস্থা । পক্ষান্তরে আখেরাত অবলম্বন করিলে কেহ দুনিয়ার অংশ হইতে বঞ্চিত হয়না, বরং আখেরাত অবলম্বনকারী দুনিয়াও পাইয়া থাকে। প্রভেদ শুধু এইটুকু যে, আখেরাত অবলম্বনকারীরা দুনিরার অংশ কম এবং অন্যান্য লোকেরা অধিক পায়। এই প্রভেদও কেবল বাহ্যদৃষ্টিতেই দেখা যায়। নতুবা গরীব লোক দুনিয়ার শান্তি যতটুকু ভোগ করে, ধনী লোকের ভাগ্যে তাহা জোটে না। গরীবেরা ধনীদের: চেয়ে অধিক পরিমাণে আহার করিয়া তাহা সমস্তই হজম করিতে পারে ! তাহাদের স্বাস্থ্য ভাল থাকে, খুশী ও আনন্দে বাস করে! মাথা ব্যথা এবং সদি-কাশি কাহাকে বলে জানেও না। ধনী লোকদের প্রায়ই জোলাব গ্রহণ করিতে হয়। কোন একজন ধনী লোকের সহিত এক দরিদ্র লোকের বন্ধুত্ব ছিল। গরীব লোকটি খুব স্বাস্থ্যবান ও সবল ছিল। ধনী লোকটি হালকা-পাতলা এবং রুগ্ন ছিল। একদা ধনী ব্যক্তি তাহার দরিদ্র বন্ধুকে বলিল ঃ বন্ধু! তুমি গরীব হইলেও স্বাস্থ্যের দিক দিয়া আমার চেয়ে বেশ মোটা- তাজা, বল তো তুমি এমন কি পুষ্টিকর খাদ্য গ্রহণ করিয়া থাক? সে ব্যক্তি উত্তর করিল, আমি তোমা অপেক্ষা অধিকতর সুস্বাদু খাদ্য খাইয়া থাকি, প্রত্যেক মাসে নৃতন নূতন বিবাহ করি। ধনী লোকটি তাহার কথা হাসিয়া উড়াইয়া দিল। সে বলিল, হাসির কি কথা আছে, কাল আমার বাড়ীতে তোমার দাওয়াত রহিল, একবার পরীক্ষা করিয়া দেখ। ধনী লোকটি বিস্ময় সহকারে তাহার দাওয়াত কবুল করিল এবং পরবর্তী দিন আহারের সময় তাহার বাড়ীতে যাইয়া উপস্থিত হইল। দরিদ্র গৃহস্বামী ধনী বন্ধুর সহিত আলাপ জুড়িয়া দিল। কথায় কথায় অনেক সময় অতিবা- হিত হইয়া গেলে ধনী লোকটি খাওয়ার তাকীদ জানাইল। গৃহস্বামী টালবাহানা করিয়া বলিল, খাদ্য প্রস্তুত হইতে কিছু দেরী হইবে। একটু অপেক্ষা করুন, পুনরায় আলাপ জুড়িয়া দিল। অবশেষে যখন ধনী লোকটি ক্ষুধায় কাতর হইয়া পুনঃ পুনঃ খাদ্যের তাকীদ করিতে লাগিল, তখন গরীব লোকটি তাহার কাতর অবস্থা দেখিয়া বলিল, টাটকা খাদ্য এখনও প্রস্তুত হয় নাই; ঘরে বাসী ড্ড৮্খ.21170001109.0010
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।