Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ ১৯ খের আগুন। আল্লাহ্‌ তাঁআলার দয়া ও ক্ষমাশীলতার ভরসা যখন দুনিয়াতে কোন অনিষ্টকর পদার্থের অনিষ্টকারিতা দূর করে না, এমতাবস্থায় উক্ত ভরসা পরকালে পাপের অনিষ্টকারিতা দূর করিবে বলিয়া বিশ্বাস করা বড় ভুল। আমি প্রথমে যে আয়াতটি পাঠ করিয়াছি, তাহাতে সংশ্লিষ্ট বিষয়ের পরিপ্রেক্ষিতে দুই প্রকারের ইচ্ছাশক্তির কথা বর্ণিত হইয়াছে। (১) প্রশংসনীয় ইচ্ছা, €২) নিন্দনীয় ইচ্ছা। উক্ত উভয়বিধ ইচ্ছার বিধানের এই আয়াতে উল্লেখ রহিয়াছে! এখন আমি তাহাই বর্ণনা করিব, মনোযোগ সহকারে শ্রবণ করুন। নিয়তের গুরুত্ব ঃ আল্লাহ্‌ পাক বলিয়াছেন__ 15255016225 55554 05852157287 9৫ 4493 ৬০১ ৬৯5 ০ 8 ভি উকি এ 2500৮৯৯5৮2৮ 61275 রি “যে ব্যক্তি 'নগদের' অর্থাৎ, দুনিয়ার কামনা করে, আমি তাহাকে দুনিয়াতেই নগদ যাহা ইচ্ছা করি এবং যাহাকে ইচ্ছা করি প্রদান করিয়া থাকি। এখানে আল্লাহ্‌ তা'আলা দুনিয়ার আকাঙক্ষা- কারীকে দুনিয়া প্রদানের ওয়াদা করিয়াছেন সত্য, কিন্তু তাহা নিশ্চিত নহে, কিরূপ লোককে দিবেন এবং কি পরিমাণ দিবেম তাহা নিজের মরযীর মধ্যে সীমাবদ্ধ রাখিয়াছেন। ইহাতে বুঝা যায় যে, দুনিয়াকামী প্রত্যেক ব্যক্তির কাম্যবস্ত লাভ করা অবধারিত অনিবার্য নহে। দুনিয়া এমন বন্ত যে, আল্লাহ্‌ তা'আলা দান করার পাকা ওয়াদা করিলেও তাহা গ্রহণযোগ্য নহে। আমি একটি দৃষ্টান্ত দ্বারা তাহা প্রমাণ করিয়া দেখাইতেছি। মনে করুন, যদি কোন ব্যক্তিকে একটি নিকৃষ্ট পুরাতন আর একটি উৎকৃষ্ট নৃতন বাড়ী দেখাইয়া বলা হয় যে, ইহাদের মধ্যে পুরাতন ও নিকৃষ্ট বাড়ীটি তুমি এখনই পাইবে; কিন্তু একমাস পরে ফেরত লওয়া হইবে; আর উৎকৃষ্ট নৃতন বাড়ীটি তোমাকে এখন দেওয়া হইবে না, একমাস পরে পাইবে, কিন্তু উহা আর ফেরত লওয়া হইবে না। দুইটি বাড়ী এক সঙ্গে দেওয়া হইবে না। বলুন দেখি, এমতাবস্থায় কি করা যাইবে? বলাবাহুল্য, নিরেট বোকা ব্যক্তিও নিকৃষ্ট, পুরাতন এবং ক্ষণ- স্থায়ী বাড়ীটি গ্রহণ করিবে না। সকলে এস্থলে এক্যমত প্রকাশ করিবেন যে, কিছুদিন পরে হইলেও উৎকৃষ্ট, নৃতন এবং চিরস্থায়ী বাড়ীটিই গ্রহণ করা উচিত। বন্ধুগণ! আপনারা বিজ্ঞ বিচারকের ন্যায় রায় দিলেন, নিকৃষ্ট ও ক্ষণস্থায়ী বাড়ীটি কখনই গ্রহণ করা উচিত নহে। কিন্তু নিজেরা যখন এরূপ অবস্থার সম্মুখীন হইলেন তখন সেই বিবেচনাশক্তি হারাইয়া ফেলিলেন। বন্ধুগণ! একবার চিন্তা করিয়া দেখুন, আল্লাহ্‌ তাআলা আপনাদের সম্মুখে দুইটি বাড়ী পেশ করিয়াছেন। €১) দুনিয়ার বাড়ী ও (২) আখেরাতের বাড়ী। দুনিয়া তো আপনারা এখনই পাইতে পারেন। কিন্তু কিছুকাল পরে ইহা আপনাদের নিকট হইতে ছিনাইয়া লওয়া হইবে । এদিকে ইহা নিকৃষ্ট এবং ক্ষণস্থায়ীও বটে। আর আখেরাতের বাড়ী নিতান্ত উৎকৃষ্ট এবং স্থায়ী। এক্ষেত্রে আপনারা আখেরাতকে কেন পছন্দ করেন না? উপরোক্ত দৃষ্টান্তে নিকৃষ্ট বাড়ীটির মিয়াদ তো অন্তত একমাস ছিল। এখানে আপনার দুনিয়ার বাড়ীর একটুও মিয়াদ নাই। কেননা, প্রতি শ্বাস- প্রশ্বাসে এ দুনিয়া ত্যাগ করিয়া চলিয়া যাওয়ার সম্ভাবনা রহিয়াছে। জীবনের কি নিশ্চয়তা আছে? এক মিনিটের ভরসাও নাই, প্লেগ রোগের অবস্থা জানেন কি? কেমন করিয়া উহা এক নিমিষে ডডখ.21110001109.0010

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।