Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া ও ঘুষ গ্রহণ করিলে পরলোকে হেয় হইতে হইবে। হাশরের ময়দানের হেয়তার চিন্তা মনে থাকিলে দুনিয়ার হেয়তার প্রতি লক্ষ্যই থাকিবে না। ইহার পরোয়াও করিবেন না। আমি শপথ করিয়া বলিতেছি, আমরা পরকালের কথা একেবারে ভুলিয়া বসিয়াছি। অন্যথায় এই প্রকার ওযর-আপত্তি কখনও মুখে আসিত না। বন্ধুগণ! “অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ ব্যতীত সংসার চলে না”__কিছুক্ষণের জন্য আপনাদের এই ওযর মানিয়া লইলেও ইহা তো শুধু সেই সমস্ত ক্ষেত্রেই চলিতে পারে, যে পাপ কার্য ব্জনে অর্থ সমাগমে বিদ্ধ ঘটে। যেমন, সুদ, ঘুষ। কিন্তু জিজ্ঞাসা করি, যে পাপ কার্য পরিহার করিলে অর্থ সমাগমে কোন ক্ষতি হয় না, যেমন, মিথ্যা, গীবত, অন্যায়ভাবে কোন মুসলমানের প্রতি অত্যাচার, কু-দৃষ্টি প্রভৃতি পাপ কেন পরিত্যাগ করা হয় না? কু-দৃষ্টি দ্বারাও কি অর্থ সমাগম হয়? কু-দৃষ্টি পরিহার করিলে কোন্‌ আয় কমিয়া যাইবে £ তবে এ সমস্ত পাপ কার্য পরিত্যাগ করেন না কেন? এস্থলে কি ওযর পেশ করিবেন? কোন্‌ অবস্থার চাপে এ সমস্ত পাপ করিতে বাধ্য হইতেছেন ? বরং হাদীস শরীফে দেখা যায়, পাপের কারণে রেষেক সংকীর্ণ হইয়া যায়। ইব্নে মাজা শরীফে বর্ণিত আছে £ 414 233 3১91 ১২৫ এমা ৩! বান্দা নিজের কৃত পাপের কারণে রেষেক হইতে বঞ্চিত হয়।” পাপী লোকের মনে শাস্তি থাকে না। জীবন বিরক্তিময় হইয়া পড়ে। পোশাক-পরিচ্ছদের বাহার এবং পানাহারের প্রশস্ততার নাম শান্তি নহে। মনের আনন্দ এবং শান্তিই প্রকৃত শান্তি! পাপীর ভাগ্যে তাহা জোটে না, বিশেষত মুসলমানের । কাফেরের কথা ্বত্্, সে চল পরকালই বিশ্বাস করে না। কাজেই নিশ্চিন্ত মনে পীপ কার্য করিয়া থাকে। বস্তুত পাপ কার্ষে মুসলমান কোন স্বাদও পায় না। পুনঃ পুনঃ খোদার ভয় মনে জাগরিত হয়। তথাপি সে মনকে আল্লাহ্‌র দয়া ও ক্ষমার ভরসা প্রদান করিয়া ভয়-ভীতিকে দূরে সরাইয়া দেয়। (এই অনিশ্চিত ভরসায় তাহার মনে কোনই শান্তি আসে না।) তাহার অন্তর আশা ও নিরাশার এক নিদারুণ টানা-হেচড়ার মধ্যে পতিত হয়। এমতাবস্থায় এই পাপিষ্ঠ পাপের মধ্যে কি স্বাদ পাইবে? তাহার দৃষ্টান্ত হইল-_পাপই পাপ, অথচ কোন স্বাদ নাই। আজকাল লোকে "আল্লাহ্‌ গাফুরুর রহীম কথার অর্থ সম্পূর্ণ ভুল বুঝিয়া থাকে। আল্লাহ্‌ ক্ষমাশীল এবং দয়ালু হওয়ার অর্থ এই নহে যে, পাপের পরিণামে যে ক্ষতি হয় তাহাও হইবে না। "গাফুরুর রহীম" অর্থ এরূপ হইলে কেহ সাহস করিয়া বিষ পান করিয়া দেখুক। কেননা, 'গাফুরুর রহীম'-এর অর্থ যদি ইহাই হয় যে, আল্লাহ্‌ গাফুরুর রহীম বলিয়া অনিষ্টকারী পদার্থের অনিষ্টকারিতা গুণ লোপ পায়, তবে বিষপানে তাহার কোন ক্ষতি না হওয়াই উচিত। অথচ বিষ তাহার ক্রিয়া অবশ্যই করিয়া থাকে। অতএব, বুঝা গেল যে, “গাফুরুর রহীম'-এর অর্থ এরূপ নহে। আশ্চর্যের বিষয়, পাপ কার্য সন্বন্ধে মানুষ কেমন করিয়া এরূপ ধারণা করিল যে, উপরোক্ত ভরসা মনে স্থান দিলে পাপ কার্য তাহার কোন ক্ষতি করিবে না। বন্ধুগণ! পাপ কার্ষের দরুন অন্তরে মলিনতা পড়িবেই। এই মলিনতা বিদ্যমান থাকিতে বেহেশতে যাওয়া দুরহ। গোনাহের মলিনতা দূর করার একমাত্র উপায় একনিষ্ঠ মনে 'তওবা' করা। বস্তৃত এমন দুঃসাহসীদের “তওবা” করার সৌভাগ্য খুব কমই হইয়া থাকে৷ আল্লাহ্‌ তা'আলা মেহেরবানী করিয়া তাহাকে তওবার তওফীক না দিলে পরিশেষে এই মলিনতা দূর করিবে দোয- ড্ডখখ.21170001109.0010

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।