আল-মুরাদ ১৭ এক প্রকারের পাপ কার্য আছে যাহা পার্থিব আইন-কানুন এবং শরীঅতের বিধান উভয় দিক হইতেই নিষিদ্ধ। বলুন তো, আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধের প্রতি আপনারা কেমন গুরুত্ব প্রদান করিতেছেন? বলাবাহুল্য, আপনারা কেহই তেমন নিষিদ্ধ কার্য করিতে সাহসী হন না। আপনাদের মধ্যে কেহ ডাকাতি করেন না। শরীফ লোকেরা চুরি করেন না। এমন কি আইনত অপরাধ বলিয়া ভয়ে কেহ রাস্তার ধারে পেশাব পর্যন্ত করে না। বলুন তো; কোন ডাকাত যদি বলে, আমার আয় কম, ব্যয় বেশী, ডাকাতি করা ব্যতীত আমি সংসার চালাইতে পারি না। এই আপত্তি শুনিয়া বিচারক কি তাহার ডাকাতির অপরাধ ক্ষমা করিবেন ? তাহাকে কি ডাকাতির শাস্তি দিবেন নাঃ অথচ চোর যদি অনুরূপ ওযর পেশ করে, তবে কি তাহাকে চুরির দায় হইতে অব্যাহতি দেওয়া হইবে? কখনই না। বিচারক সোজা বলিবেনঃ আমি এসব শুনিতে চাই না, তুমি আইনবিরোধী কার্য করিয়াছ, তোমাকে দণ্ড ভোগ করিতেই হইবে । বন্ধুগণ! যে উত্তর বা ওযর দুনিয়ার বিচারকের সন্মুখে চলে না, তেমন উত্তর সমস্ত বিচারকের বিচারক আল্লাহ্ তা'আলার সম্মুখে পেশ করিতে লঙ্জা বোধ করা উচিত। আজকাল মানুষকে সুদ বা ঘুষ সম্বন্ধে জিজ্ঞাসা করিলে নিতান্ত বেপরোয়াভাবে উত্তর দেয়, ভাই কি করিব, বাধ্য হইয়া পড়িয়াছি। ইহাছাড়া পরিবারের খরচ চালাইতে পারি না। আবার আলেমদিগকে বিরক্ত করিয়া মারে__ আমাদের মজবুরীর প্রতি চিন্তা করিয়া দেখুন, আদালতের ন্যায় এ সমস্ত বাজে ওযরের উত্তরে আলেমগণও বলিতে পারেন__খরচ চলুক বা না চলুক তাহা আমরা জানি না, শরীঅত ইহাকে হারাম করিয়া দিয়াছে, ইহা ত্যাগ করিতেই হইবে, অন্যথায় পাপী হইবে, ফাসেক ও জঘন্য পাপী নামে আখ্যায়িত হইবে । আজকাল সুদ ও ঘুষ জায়েয বলিয়া ফতওয়া দিবার জন্য লোক আলেমগণকে চাপ দিয়া থাকে। তাহারা ফতওয়া দিলে তাহারাও আপনাদের ন্যায় হইয়া যাই- বেন; বরং আপনাদের চেয়ে আলেমগণই অধিক শাস্তি ভোগ করিবেন। আচ্ছা, কোন মৌলবী জায়েষ বলিলেই কি কোন হারাম কাজ হালাল হইয়া যাইবে? আমি সত্য বলিতেছি ঃ সাধারণ মুসলমান, যাহাদের মধ্যে শরীঅতের এতটুকু টান আছে, তাহারা এই প্রকারের মৌলবীর সংস্রবই ত্যাগ করিবে। বন্ধগণ! প্রথমতঃ আপনার সংসার খরচ চলে কিনা, আলেমগণ তজ্জন্য যিম্মাদার নহেন। আল্লাহ্ ও রাসূলের নিদেশ আপনাদিগকে মান্য করিতেই হইবে। দ্বিতীয়তঃ, আপনাদের সংসার খরচ চলে না, এই আপত্তিও ভুল। ব্যয়বাহুল্য কমাইয়া দিলেই সংসার খরচ অনায়াসে চলিতে পারে। গাড়ী বর্জন করুন, চাকর-নওকর কম করুন। অল্প মূল্যের কাপড় পরুন। মোটকথা, হালাল আয় অনুযায়ী ব্যয় করুন, তখন দেখুন সংসার খরচ চলে কিনা। বেহুদা খরচ ছাড়েন না, অথচ বলেন যে, খরচ চলে না; বরং বলিতে পারেন যে, সুদ ও ঘুষ খাওয়া ব্যতীত বিলাসিতা করা যায় না। ইহা আমিও মানি, কিন্তু স্মরণ রাখিবেন, ভোগ-বিলাসের পরিচর্যা শরীঅত কঠোরভাবে নিষেধ করিয়াছে। সুতরাং আপনার ভোগ-বিলামের উপকরণ যোগাইবার দায়িত্ব শরীঅত কেন গ্রহণ করিবে? ইচ্ছা করিলে হালাল রুষী দ্বারাই মানুষ স্বচ্ছন্দে জীবিকানির্বাহ করিতে পারে। অবশ্য বাহ্যিক দৃষ্টিতে সমাজে একটু হেয় হইতে হয়। এই ধারণাও ভুল। প্রকৃত প্রস্তাবে ভোগ- বিলাসে বিমুখ মিতব্যয়ী লোককে সমাজ খুবই সম্মানের চোখে দেখিয়া থাকে । দেশের শাসক- শ্রেণীও এরূপ লোককে সম্মান প্রদর্শন করেন। যদি মানিয়া লওয়া হয় যে, মিতব্যয়িতার সহিত চলিলে লোক চক্ষে হেয় হইতে হয়। কিন্তু তাহা এই মনে করিয়া বরদাশত করা উচিত- সুদ ড্গ.2]100001109..0010
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।