১৬ মাওয়ায়েষে আশ্রাফয়া আমি এক উপায় বলিয়া দিব, কিন্তু আপনি কাল আসিয়া বলিবেন, আরও সহজ, পরের দিন বলিবেন, আরও সহজ; এভাবে আপনার রোগের চিকিৎসা হইবে না। আপনি সহজের চিন্তা পরিহার করুন। দৃঢ় সংকল্প ব্যতীত ইহার কোন চিকিৎসা নাই। একবার দৃঢ়রূপে প্রতিজ্ঞাবদ্ধ হউন যে, যত কষ্টই হউক না কেন, দৃষ্টি কখনও উপরের দিকে উঠাইব না। কদাচিৎ দৃষ্টি উপরের দিকে উঠিলেও তৎক্ষণাৎ নিন্নমূখী করিয়া ফেলুন। এই উপায়ে আপনার বদভ্যাস “ইন্শাআল্লাহ্ দূরীভূত হইবেই। এই উপায় ব্যতীত দূর হওয়া সম্ভব নহে।” সে বলিল ঃ “এই অভ্যাস ত্যাগ করা আমার সাধ্যের বাহিরে; আমি কেমন করিয়া সংকল্প দৃঢ় করিব £” আমি বলিলাম £ আপনি ভুল করিতে- ছেন, আপনি নিশ্চয় এই অভ্যাস ত্যাগ করিতে সক্ষম এবং তাহার সক্ষমতা নিম্নোক্ত দলিল দ্বারা চা একদিকে আল্লাহ্ তা'আলা _ বলিয়াছেন £_ ভি ও ৪ আআ আআ তাল্লাহ্ পাক কাহারও উপর তাহার শক্তির বাহিরে ছেন£ ভিন 1১285: ২৯১০ ৩০ টক ৩০৬৭ ও “আপনি মুসলমানদিগকে বলিয়া দিন, তাহারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের গুপ্তস্থানের হেফাযত করে ।” এই উভয় আয়াতের সম্মিলিত অর্থে ইহাই প্রমাণিত হয় যে, মানুষ নিজের দৃষ্টি অবনত রাখিতে সক্ষম। কেননা, আল্লাহ্ তা'আলা মানুষকে দৃষ্টি নিম্নমুখী রাখিতে আদেশ করিয়াছেন এবং মানুষের প্রতি তাহার কোন নির্দেশই মানব-শক্তির বহির্ভূত হয় না। আমার সম্মুখে তো লোকটি দলিলের বিপরীত অর্থ বাহির করিতে লাগিল। কিন্তু ঘরে ফিরিয়া সে উক্ত দক্ষিলে গভীরভাবে চিন্তা করার পর আমাকে ঁচঠি লিখিয়া জানাইল যে, “সত্যই আমি ভুল ধারণায় ছিলাম।” মানুষ সর্ববিধ গোনাহ্্র কাজ হইতে আত্মরক্ষা করিতে সক্ষম। অবশ্য প্রথম প্রথম কষ্ট হয়, তাহাও কেবলমাত্র প্রথমবারেই! অতঃপর এই কষ্ট ক্রমশ হাস পাইয়া অবশেষে অভ্যাসে পরিণত হয়। বন্ধুগণ! ইচ্ছাশক্তি মানবজাতির এমন একটি অমোঘ অস্ত্র, যাহার সাহায্যে সে সমগ্র সৃষ্টজগত -এর উপর জয়ী হইতে পারে। জানিয়া রাখুন, আপনাদের সঙ্গে দুই প্রকারের সেনাদল রহিয়াছে-_ ফেরেশ্তাদের এবং শয়তানদের৷ এই উভয় সেনাদলের মধ্যে সতত বিরোধিতা রহিয়াছে। ফেরেশ্তাদের চেষ্টা আপনাদিগকে পাপ কার্য হইতে রক্ষা করা, আর শয়তানদের চেষ্টা আপনা- দিগকে পাপে জড়িত রাখা ৷ এতদুভয় সেনাদলের জয়-পরাজয়ে আপনাদের সংকল্প যাহাদের অনুকূলে থাকিবে তাহারাই জয় লাভ করিবে। আপনারা কোন পাপ কার্ধের সংকল্প করিলে ফেরেশ্তার দল পরাজিত হইয়া পড়েন, তখন তাহারা জয় লাভ করিতে সক্ষম হন না। আবার পাপ কার্য হইতে আত্মরক্ষার সংকল্প করিলে শয়তানের লশকর পরাজিত হইয়া যায়। অতঃপর উহাদের জয়লাভের আর কোন সম্ভাবনা থাকে না। দুঃখের বিষয়, আপনাদের মধ্যে এত বড় শক্তি বিদ্যমান থাকা সত্তেও আপনারা বলিয়া থাকেন_ আমরা পাপ কার্য পরিহার করিতে অক্ষম। পাপের মলিনতা £ বন্ধুগণ ! আপনারা মোটেই অক্ষম নহেন, প্রকৃত কথা এই যে, আপনারা পাঁপ কার্যকে গুরুতর কিছু মনে করেন না। আপনাদের মনে পাপের পরিণাম সম্বন্ধে কোন ডর- ভয় নাই। পাপ কার্যকে আপনারা অতি তুচ্ছ ও মামুলি বিষয় মনে করিয়া থাকেন। এই কারণে পাপ কার্য ত্যাগ করিবার সংকল্পই আপনাদের মনে কখনও উদয় হয় না। মানুষ যে পাপ কার্যকে বড় মনে করে, কোন বাহানায়ই তাহা করিতে সাহস পায় না। দেখুন, পাপ কার্য বা অপরাধ দুই প্রকার। এক প্রকারের পাপ কার্য আছে যাহা কেবল পবিত্র শরীঅতের বিধানানুষায়ী নিষিদ্ধ । আর ড্গ.2]100001109.001
— Page 23 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.