Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ ১৫ পারিয়াছেন যে, নিয়ত বা সংকল্প কেমন গুরুত্বপূর্ণ বস্তু। ইহা কার্য সম্পন্ন হওয়ার প্রধান কারণ। ইহার পরে কার্য অধিকাংশ ক্ষেত্রেই সংঘটিত হইয়া যায়। কাজেই শরীঅত কার্যের সংকল্পকে কার্ষের সমতুল্য বলিয়া গণ্য করিয়াছে। সাহস ও শক্তি ৪ আজকাল মুসলমানদের মধ্যে দৃঢ় সংকম্পের যথেষ্ট অভাব দেখা যাইতেছে। লোকে প্রায়ই বলিয়া থাকে, অমুক কার্যটি করিতে আমি খুবই ইচ্ছুক ছিলাম; কিন্তু হইয়া উঠিল না। আমি শপথ করিয়া বলিতে পারি, তাহারা উক্ত কাজের ইচ্ছাই করে নাই। কেবল_আকাঙ্ক্ষা করিয়াছিল মাত্র। কোন সাধ্যায়ন্ত কার্ধের ইচ্ছা করিয়া প্রতিনিয়ত উহার ধ্যানে থাকিয়া নিজের সর্বপ্রকারের চেষ্টা উহাতে নিয়োজিত করার নাম এরাদা বা দৃঢ় সংকল্প। ইহার পর কেহ বলুক দেখি যে, কাজ হয় নাই। এরূপ দৃঢ় ইচ্ছা ও প্রবল চেষ্টার পরেও যদি কাজ সম্পন্ন না হয়, তবে দুনিয়ার কাজ চলিবে কেমন করিয়া? সুতরাং কেহ যদি বলে, আমি ইচ্ছা করিয়াছিলাম কিন্তু কাজটি হইল না, আমি তাহা কখনও স্বীকার করিব না; বরং তাহাকে বলিব, তুমি সাধারণভাবে আশা করিয়াছিলে মাত্র, দৃঢ় সংকল্প কর নাই। এক বৃদ্ধ আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিল। সে এখন পরত কৃষ্টি ত্যাগ করিতে পারে নাই। আজকাল লোকে মনে করিয়া থাকে, যৌবনকালে পাপের লিক্সা না ছুটিলেও বার্ধক্য উপনীত হইলে ছুঁটিয়া যাইবে,.কিন্তু আমি যথার্থ বলিতেছি, যে পাপের মোহ যৌবনে ছুটে না, তাহা বার্যক্যেও কোনদিন ছুটিবে না। এই মর্মেই হযরত শেখ সাদী (রঃ) বলিয়াছেন ঃ চর ঃ চে » চর চর ক ০৯ ১৯৯০০০১৪৬৪১ ৭৪2 258০০ ০৪০ ৬১৪1 এ ল১৯০৪ “যে চারাগাছ সবেমাত্র মাটিতে শিকড় গাড়িয়াছে, তাহাকে একজন লোকই অনায়াসে উপড়াইয়া ফেলিতে পারে। কিন্তু উহাকে এই অবস্থায় কিছুকাল থাকিতে দিলে পরে উহাকে কাণ্ড ধরিয়া উৎপাটন করা সম্ভব হইবে না।” সুতরাং যৌবনকালে যখন যুবকদের হৃদয়ে পাপের মূল ভাল করিয়া গজাইতে পারে নাই, তখন যদি উহাকে ত্যাগ করা না হয়, বার্ধক্য উক্ত পাপের মূল সুদৃঢ় হইয়া যাইবে এবং চতুদিকে ছড়াইয়া পড়িবে, তখন উহা ত্যাগ করা মোটেই সম্ভব হইবে না। এতত্তিন্ন আরও একটি অভিজ্ঞতার কথা এই যে, যুবকদের পবিত্রতা শক্তি দৃঢ় থাকে। কেননা, যৌবনে কামোন্তেজনা যেমন তীব্র হয়, তদ্রুপ উহা দমনের শক্তিও প্রবল থাকে। পক্ষান্তরে বার্ধক্যে উত্তেজনা হাস পায় না, অধিকন্ত (এই উত্তেজনা) দমনের শক্তি দুর্বল হইয়া পড়ে__যদিও সে কিছু করিতে না পারে; তখন আর কিছু না হইলেও কু-দৃষ্টিতে তো সে লিপ্ত থাকিবেই। বিশেষত বৃদ্ধ বলিয়া মেয়েরা তাহাদের দৃষ্টি হইতে বাচিয়া থাকার চেষ্টা করে না এবং পরদাও করে না। এমতাবস্থায় সে জঘন্য পাপ করিতে পারে না বটে, কিন্তু তাহার অন্তরে দৃঢ় ইচ্ছা নিশ্চয়ই উদিত হয়। আমি ইতিপূর্বে বলিয়াছি যে, ইচ্ছার উপরই পাপ। যখন কোন ব্যক্তি পাপ কার্ষের দৃঢ় সংকল্প করিয়া কর্মশক্তির অভাবে তাহার সংকল্প পূর্ণ করিতে অক্ষম হয়, তখন তাহার আমলনামায় গোনাহ্‌ লিখিত হয়। ফলকথা, উক্ত বৃদ্ধ আমার নিকট উপস্থিত হইয়া এই বদভ্যাস দূরীকরণের নিমিত্ত কোন সহজ তদ্বীর প্রার্থনা করিল, যাহাতে সে উহা হইতে মুক্তি লাভ করিতে পারে। আমি বলিলাম ঃ “উপায়ের সাথে সহজ হওয়ার শর্তের কারণে তো ইহার ধারা অন্তহীনভাবে চলিতেই থাকিবে। ড্ডখ্৮.2110001109.0010

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।