১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া যদি দৃঢ় হয়, তবে গোনাহ্ লেখা যাইবে । এই বর্ণনা হইতেও নিয়তের গুরুত্ব প্রতীয়মান হইতেছে। কেননা, নিয়ত ভিন্ন কোন কাজের সওয়াব বা আযাব বর্তে না। পক্ষান্তরে নিয়তের উপর কার্য সম্পন্ন না হইলেও আযাব বা সওয়াব লেখা যায়। নিয়ত ব্যতীত ভুল-চুকে কোন পাপ কার্য হইয়া গেলে তাহা ক্ষমার! আল্লাহ্ তা'আলা এই মর্মে বান্দাগণকে দোআ শিক্ষা দিয়া বলিতেছেন ঃ (05২1 5 0 31 0২০153 5 “হে আমাদের প্রভূ! ভুলে-চুকে আমাদের দ্বারা কোন পাপ কার্য বা খাতা-কসুর হইয়া গেলে তজ্জন্য আমাদিগকে দায়ী করিবেন না।” হাদীস শরীফে আছে, সুরা-বাকারার শেষভাগে উল্লিখিত দোঁআগুলি আল্লাহ্ তা'আলা কবুল করিয়াছেন। অর্থাৎ, ভুল-ক্রটির জন্য আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে দণ্ডিত করিবেন না। অপর হাদীসে বিষয়টি আরও পরিষ্কার ভাষায় ব্যক্ত করা হইয়াছে ঃ 3521) 21০41 5521 5 ৫33 “আমার উন্মত ভুল-ত্রুটি মাফ করিয়া দেওয়া হইয়াছে।” ইহা সকলেই জানেন যে, কোন কোন এবাদতে ভি যেমন, নিয়ত ব্যতীত নামায্ শুদ্ধ হয় না। নিয়তের অপর নাম ইচ্ছা বা কামনা। ইচ্ছা ব্যতীত কোন ব্যক্তি সারাদিনবযাপিয়া নামায পড়িলেও তাহা ব্যর্থতায় পর্যবসিত হইবে পক্ষান্তরে নিয়তের সহিত দুই রাক'আত নামায পড়িলেও তাহা শুদ্ধ এবং কবুল হইবে৷ এই নিয়তের বা ইচ্ছার পরিপ্রেক্ষিতেই শরীঅত ইচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের মধ্যে পরজে্দ করিয়াছে। ইচ্ছাপূর্বক খুন করিলে তাহাতে পাপও অতি গুরুতর; এমন কি, কোন কোন ছাবীর মতে তওবা করিলেও তাহা মাফ হইবে না। অবশ্য অধিকাংশ ছাহাবায়ে কেরাম এই মত খণ্ডন করিয়া দিয়াছেন। এতত্তিন্ন ইচ্ছাপূর্বক খুন করিলে খুনী ব্যক্তির শাস্তি “কেছাছ' তথা মৃত্যুদণ্ড অবধারিত হয়। অর্থাৎ, খুনের দায়ে খুনীকে হত্যা করিয়া ফেলিতে হয়। পক্ষান্তরে ভুলে-চুকে অনিচ্ছাক্রমে খুন হইয়া গেলে; যেমন, শিকারের প্রতি নিক্ষিপ্ত তীরে কোন মানুষ নিহত হইলে তাহাতে গোনাহ তো হয়ই না, কেছাছও লাগে না। কেবলমাত্র মৃত্যুপণ দিতে হয়। আবার এই নিয়তের গুরুত্বের কারণেই কোন পাপ কার্ের প্রতি দৃঢ় সংকল্প হইয়া গেলে তাহাতে গোনাহ্ লেখা ষায়। পক্ষান্তরে নিয়ত বা এরাদা ভিন্ন ভুলে-চুকে পাপ কার্য হইয়া গেলে তাহাতে কোন গোনাহ্ হয় না, উহা ক্ষমাহ। ইহার রহস্য এই যে, ইচ্ছাই উক্ত পাপ কার্ষের প্রধান কারণ। সুতরাং এস্থলে কারণকে কৃতের স্থানে গণ্য করা হইয়াছে । মনে করুন, বিষ পান করিলে সাধারণত মৃত্যু ঘটে, যদি কেহ চিকিৎসকের পরামর্শ ব্যতীত আত্মহত্যার উদ্দেশ্যে এক তোলা পরিমাণ বিষ পান করে; অতঃপর জোলাব কিংবা বমির সাহায্যে তাহার জীবন রক্ষা পাইলেও সে আত্মহত্যার পাপে পাপী হইয়াছে। কেননা, সে স্বীয় প্রাণ বিনাশের কোন চেষ্টাই বাকী রাখে নাই। চেষ্টা সম্পন্ন করার পর দৈবাৎক্রমে তাহার জীবন রক্ষা পাইয়াছে। এইরূপে কোন ব্যক্তি পাপ কার্যের দৃঢ় সংকল্প করিলে পাপ কার্য সম্পাদনে তাহার করণীয় কার্য শেষ করিয়াছে। কেননা, মানুষ কোন কাজের দৃঢ় সংকর করিলে উক্ত কাজ সম্পন্ন হইয়া যাওয়৷ আল্লাহ্ তা'আলার চিরন্তন রীতি। দৈবাৎ কোন ক্ষেত্রে ব্যতিক্রম ঘটা অতি বিরল, তাহা ধর্তব্য নহে। কাজেই সংকল্প দৃঢ় হইয়া গেলে মানুষ এমন কারণ সম্পন্ন করিয়া ফেলিল, যাহাতে প্রায়শ কার্য সংঘটিত হইয়া যায়। এই কারণেই পাপী হইয়া থাকে। অনুরূপভাবে নেক্ কাজের সংকল্প করিলে সওয়াবের অধিকারী হয়। কেননা, সংকল্পকারী কর্ম স্ম্পাদনকারী বলিয়া গণ্য হইয়া থাকে৷ এখন আপনারা নিশ্চয় বুঝিতে ড্ডখ্৮.21110001109.0010
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.