আল-মুরাদ ১৩ আমলের প্রেরণাও উদিত হয় নাই! আলোচ্য আয়াতগুলি এ যাবৎ কেবল ভাসাভাসা ভাবেই শ্রবণ করা হইয়াছিল। সুতরাং বিষয়টি গুরুত্বের সহিত পুনরায় এই জন্য বর্ণনা করিতেছি, যেন উহার মর্ম অনুধাবনে মনোনিবেশ করা হয় এবং তদনুযায়ী আমল করিতে চেষ্টা করা হয়। নিয়তের ফলঃ৪ আমার পঠিত আয়াতগুলিতে একটি অতি মহৎ বিষয়ের উল্লেখ রহিয়াছে, যদিও তাহা বাহ্যিক দৃষ্টিতে ক্ষুদ্র বলিয়াই মনে হয়। এখানে নিয়ত বা কামনাকে দুনিয়া ও আখে- রাতের সহিত সংযুক্ত করার ফল ব্যক্ত করা হইয়াছে। দুনিয়ার কামনা করিলে তাহার পরিণতি কি হইবে এবং আখেরাত কামনা করিলে তাহার ফল কি হইবে_ আল্লাহ্ তা'আলা এখানে তাহা পৃথক পৃথকভাবে বর্ণনা করিয়াছেন। ফলকথা, এই আয়াতগুলির মধ্যে নিয়ত বা কামনার উল্লেখ রহি- য়াছে। এ কথা নির্দিষ্টরূপে বুঝিবার পর আপনারা অবশ্যই উপলব্ধি করিতে পারিয়াছেন যে, বিষয়টি কত বড় গুরুত্বপূর্ণ! অথচ আমরা উহাকে নিতান্ত মামুলি ও সাধারণ পর্যায়ে স্থান দিয়া রাখিয়াছি। এই মামুলি জিনিসটিকে ঘড়ির হেয়ার স্প্রিং-এর সহিত তুলনা করা যাইতে পারে। ঘড়ির এই ক্ষুদ্র অংশটি দেখিতে নিতান্ত সামান্য হইলেও ইহার উপরই ঘড়ি চলা নির্ভর করে৷ নিয়ত বা কামনা আমাদের মধ্যে একটি অদৃশ্য পদার্থ বলিয়া আমাদের নিকট উহার কোন গুরুতু নাই। কিন্তু বাস্ত- বিকপক্ষে খেয়াল ও আকাজ্ম এমনই গুরুত্বপূর্ণ বিষয় যে, যাহা বর্জন করাতে আমাদের যাবতীয় অবস্থা শোচনীয় হইয়া পড়িয়াছে। পক্ষান্তরে ইহার বদৌলতে অনেক “ওলীআল্লাহ্' এ সঠিক অবস্থা ও মান প্রাপ্ত হইয়াছেন। বন্ধুগণ! নিয়ত অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, ইহাকে কখনও সামান্য মনে করিবেন না। দুনিয়ার যাবতীয়, কার্যও ইহারই প্রভাবে চলিতেছে। মানবজাতির মধ্যে এই নিয়ত একটি মহাশক্তি। র। একটি দৃষ্টান্ত হইতে বিষয়টি আপনারা পরিষ্ীরভাবে বুঝিতে পারিবেন। মনে করুন, এক প্রচণ্ড শীতের রাত্রে বৃষ্টি বর্ষিতেছে এবং ঝড়ো হাওয়ার কারণে শীতের মাত্রাও অত্যধিক! এমতাবস্থায় এক ব্যক্তি ঘরে বসিয়া থরথর করিয়া কীপিতেছে। এদিকে তীব্র পিপাসায় তাহার কণ্ঠতালু শুকাইয়া গিয়াছে। কিন্ত প্রচণ্ড ঝড়ের কারণে বাহিরে যাইতে সাহস পাইতেছে না। এমন সময় শীসনকর্তার তরফ হইতে তাহার নিকট এই মর্মে এক আদেশনামা আসিয়া পৌঁছিল যে, শহর হইতে বহু দূরবর্তী অমুক স্থানে এই মুহুর্তে আমার সঙ্গে সাক্ষাৎ কর। চিন্তা করুন, এই ব্যক্তি প্রচণ্ড শীতের দরুন তীব্র পিপাসা সত্তেও পানির জন্য ঘরের বাহির হইতে সাহস পাইতেছিল না! আর এখন হঠাৎ তাহার মধ্যে এমন কোন্ প্রেরণা (আসিল, যদ্দরুন) তাহাকে ঘর হইতে আঙ্গিনায়, আঙ্গিনা হইতে বাহিরে এবং তথা হইতে শহরের বাহিরে কয়েক মাইল দূর- বর্তী স্থানে এই দারুণ বৃষ্টি ও প্রচণ্ড শীত উপেক্ষা করিয়া লইয়া যায়। ইহা একমাত্র নিয়ত বা ইচ্ছাশক্তি ছাড়া কিছুই নহে। এতক্ষণ কোন শক্তিশালী প্রেরণার অভাবে তাহার ভিতর ইচ্ছা বা নিয়তের উৎপত্তি হয় নাই। এখন শাসনকর্তার আদেশ তাহার হৃদয়ে আশঙ্কা বা আগ্রহ উৎপন্ন করিয়াছে। আর এই শক্তিশালী প্রেরণাই তাহার ইচ্ছাশক্তিতে আলোড়ন সৃষ্টি করিয়াছে। সুতরাং সে কম্বল জড়াইয়া সমস্ত বিপদ ও ভয়-ভীতি উপেক্ষা করিয়া শাসনকর্তার নির্দেশিত স্থানে যাইয়া পৌঁছিতে বাধ্য হইয়াছে। নিয়ত বা ইচ্ছাশক্তির প্রবলতা উপলব্ধি করার পর জানা অবশ্যক যে, মূলত ইহা ভালও নহে, মন্দও নহে। ঈন্সিত দ্রব্যের ভাল-মন্দের উপর ইচ্ছা বা নিয়তের ভাল- মন্দ নির্ভর করে । ভাল, কাজের ইচ্ছা করিলে ইচ্ছা ভাল, আর মন্দ কাজের ইচ্ছা করিলে ইচ্ছাও মন্দ। ভাল কাজের ইচ্ছা করিলে কাজ সম্পন্ন না হইলেও সওয়াব পাওয়া যাইবে, আর মন্দ কাজের ইচ্ছা করিলে তাহা ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।