আল-বাক্কী ১৬৫ অবস্থা, তাহার আরোগ্যের জন্য দোআ করুন।” তিনি বিস্মিত হইয়া বলিলেন 3 “দেখ, লোকটির বুদ্ধি কত অল্প! একজন মুসলমান কারাগার হইতে মুক্তি লাভ করিতেছে, আর এই ব্যক্তি তাহার জন্য আফসোস করিতেছে!” আবার তাহাকে বলিলেন, “বড় মিঞা! তুমিও এখান হইতে মুক্তি লাভ করিবে।” আমি মনে মনে বলিলাম, বুড়া লোকটি-স্ত্রীকে ভাল করিবার জন্য আসিয়াছিল, হযরত স্বয়ং তাহার মৃত্যুর সুসংবাদ শুনাইয়া দিলেন। সারকথা এই যে, ফুমিন লোক নেক আমল করিলে তাহার হৃদয় আল্লাহ্ তা'আলার সাক্ষাংলাভের কামনা অবশ্যই করিবে। মনে করুন, দুই জন তহ্সীলদারের মধ্যে একজন ঘুষখোর, যালেম এবং কাচারীতে অনুপস্থিতও থাকে৷ এতত্িন্ন অন্যান্য অপরাধমূলক বহু কাজও করে! অপরজন সংস্বভাব, কাহারও প্রতি অত্যাচার করেন না, ঘুষও গ্রহণ করেন না। খুব সাবধানতার সহিত নিজের কর্তব্য সমাধা করিয়া থাকেন। উধ্বতিন কর্মচারী তাহাদের উভয়কে কার্য পরীক্ষার জন্য ডাকিয়া পাঠাইলেন, এই সংবাদ শুনিয়া ঘুষখোর, অত্যাচারী তহ্সীলদার অবশ্যই ঘাবড়াইয়া যাইবে এবং কামনা করিবে যে, কোন প্রকারে পরিদর্শনের দিন যেন পিছাইয়া যায়। কিন্তু অপরজন এই সংবাদে আনন্দিত হইবেন। ভালই হইল-_সময় আসিয়া গেল। হাকীম সন্তুষ্ট হওয়ার পরোয়ানা পাইলাম। যদিচ হাকীমের প্রভাব-প্রতিপত্তির জন্য মনে ভয়ও থাকে। ইবনুল কাইয়্যেম একটি হাদীস লিখিয়াছেন।'উহার সারমর্ম বলিতেছি £ “আল্লাহ্ তা'আলার প্রতি তোমার বিশ্বাস এবং ধারণা নিখুত না হওয়া পর্যস্ত তোমার মৃত্যু হওয়া উচিত নহে।” তিনি বলিলেন £ ইহার অর্থ হইল, নেক আমল কর। কেননা, নেক আমল করিতে থাকিলেই আল্লাহ্ তা'আলার প্রতি সুষ্ঠু ও নিখুত ধারণা উৎপন্ন হয়। এই নেক্ আমলই আল্লাহ্ তা'আলার নিকটস্থ নেয়ামতসমূহকে ভালবাসার উপায়। ইহার ফলে তোমার নিজের এবং আত্মীয়-্বজনের জন্য ইহলোক ছাড়িয়া পরলোকে বাস করা অধিক পছন্দনীয় হইবে। এই বিষয়টি আমি বহু কষ্টে এবং চেষ্টায় প্রমাণ করিলাম। আর এক বেদুইন ব্যক্তি দুইটি কবিতায় তাহা সহজে ব্যক্ত করিয়া দিয়াছে। হুযুর দেঃ)-এর চাচা হযরত আববাস রাধিয়াল্লাহু আনহুর এন্তেকাল হইলে তৎপুত্র হযরত আবদুল্লাহ্ রোঃ) অত্যন্ত শোকাতুর হইয়া পড়েন। এক বেদুইন আসিয়া মাত্র দুইটি কবিতা পাঠ করিয়া তাহাকে সান্তনা দিলেন। তাহা নিম্সে উদ্ধৃত হইল ঃ ০09 ৮০ তি বা] 27083 ৩৫২০০ শত ৩ 2৯ ১ এডি গু আও চন থা জগ “আপনি ছবর করুন, আপনার ছবর দেখিয়া আমরা ছবর করিব। কেননা, মনিবের ছবরের পরেই প্রজাবৃন্দের ছবর আসিয়া থাকে! (বড়দের উচিত ছোটদের সম্মুখে শোক-দুঃখের আলোচনা না করা। আজকাল বড়দের অবস্থা এই যে, তাহারা ছোটদের আগেই শোক-তাপ আরন্ত করিয়া দেয়।) আপনি হযরত আববাস (রাঃ)-এর মৃত্যুতে শোকাতুর কেন হইয়া পড়িয়াছেন? আপনি আববাস অপেক্ষা উত্তম বস্তু সওয়াব লাভ করিতেছেন। আর যদি এ কারণে ব্যথিত হইয়া থাকেন যে, আব্বাস (রাঃ) আমা হইতে বিচ্ছিন্ন হইয়া গেলেন, তবে মনে রাখিবেন, আব্বাস রোঃ) আপনার চেয়ে উত্তম অর্থাৎ, আল্লাহ্ তা'আলাকে প্রাপ্ত হইয়াছেন। খুশী থাকুন, শোকর করুন, তিনি উত্তম স্থানে পৌঁছিয়াছেন।” হযরত ইব্নে আববাস রোঃ) বলেন £ এই বেদুইনের চেয়ে ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।