১৬৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া সারকথা এই যে, আখেরাতের নেয়ামতই কাম্য হওয়ার যোগ্য, উহা লাভ করার চেষ্টা কর। ইহা নিশ্চিত যে, আখেরাত যাহার কাম্য হয়, ওতপ্রোতভাবে সে নিজের জন্য এবং নিজের আত্মীয়- স্বজনের জন্য ইহলোকে থাকা অপেক্ষা আল্লাহ্র সন্নিধানে থাকাই অধিক পছন্দ করিবে। মনে করুন, দুই ব্যক্তি ভ্রমণে বাহির হইয়া নানাবিধ কষ্ট ও দুঃখ সহ্য করিতেছে। তাহাদের একজনকে তৎকালীন বাদশাহ ডাকিয়া বলিলেন ঃ তোমার ভ্রমণের মেয়াদ পূর্ণ হইয়াছে, এখন তুমি শান্তি গ্রহণের নিমিত্ত আমার কাছে চলিয়া আস। অপর ব্যক্তি সঙ্গীর বিচ্ছেদ সংবাদে কিছু দুঃখিত হইলেও এই ভাবিয়া আনন্দিত হইবে যে, ভালই হইল, বন্ধু নিজের গন্তব্যস্থানে পৌঁছিয়া গেল এবং নিজেও আকাঙক্ষী থাকিবে_কোনদিন আমারও সফরের মেয়াদ পূর্ণ হইবে এবং আমিও বাদশাহের খেদমতে যাইয়া পৌঁছিতে পারিব। হযরত হাজী ছাহেব রেঃ) জনাব হাফেষ শহীদ রেঃ) সম্বন্ধে “মাসনবী তোহ্ফাতুল ওশশাক” কিতাবে একটি কবিতা লিখিয়াছেন ঃ ০১৯ ০৮ টড ২১৬৫2০০১০০2 এ জু লট ০৪১ এও ও রহিয়া গেলাম।” আর আমাদের অবস্থা এই যে, নিজে মৃত্যুর কামনা করা তো দুরের কথা, অপরের মৃত্যুতেও দুঃখ এবং আক্ষেপ করা হয় এবং মনে করা হয় যে, মৃত্যু সঙ্গত হয় নাই। আমরা মৃত্যুর কামনাই বা কোন্ মুখে করিব ? যাহার নিকট প্রচুর নেক আমল আছে সে ব্যক্তি মৃত্যুর কামনা করিতে পারে। এখানে কেহ প্রশ্ন করিতে পারেন, তবে যাহারা মৃত্যু কামনা করিয়া থাকে, তাহারা কি নিজেদের নেক আমলের উপর নির্ভর করে £ নেক আমলের বিশেষত্বঃ নেক আমলের উপর কাহারও ভরসা থাকা উচিত নহে। মৃত্যর কামনা ধাহারা করেন তাহারা কখনও নিজেদের নেক আমলের ভরসা করেন না, আল্লাহ্ তা'আলা প্রত্যেক পদার্থে এক বিশেষত্ব রাখিয়াছেন। নেক আমলের বিশেষত্ই এই যে, আল্লাহ্ তা'আলার সাক্ষাৎলাভের জন্য মনে আকাঙ্ক্ষা উৎপন্ন হয়। যদি এই সম্ভীবনাও থাকে যে, আল্লাহ্র সমীপে উপস্থিত হইলে পাপের জন্য শাস্তিও ভোগ করিতে হইবে । তথাপি আল্লাহ্র সাক্ষাৎ কামনায় সে দুনিয়ার সুখ-শান্তি অপেক্ষা আখেরাতে শান্তি ভোগই শ্রেয় মনে করে। বস্তুত প্রত্যেক মুসলমানই মরিয়া স্বীয় প্রভুর সহিত মিলিত হয়। এই মিলনেই সেই আনন্দ। কাজেই সে আযাবের পরোয়া করে না এবং সেই মিলনানন্দের আশায় ইহলোকে মন বসে না। ০ ৬২. 6351 “দুনিয়া মুমিনের জন্য কারাগার” কথার অর্থ ইহাই বটে । ইহলোকে দুঃখ-কষ্টের মধ্যে লিপ্ত আছেন বলিয়া তাহারা মৃত্যু কামনা করেন না; বরং জেলখানার ন্যায় ইহলোকে তাহাদের মন বসে না বলিয়াই মৃত্যুর প্রত্যাশী থাকেন। এখানে থাকিতে চান না। সাধারণত কুঁড়েঘর হইলেও নিজের বাসস্থানেই মানুষের মন বসে। কাজেই ইহলোকে তাহাদের মন না বসার কারণ দুঃখ-কষ্ট নহে। ইহা নেক আমলের ফল। খাহার নেক আমল যত বেশী হইবে, দুনিয়ার প্রতি বিতৃষ্ণ! এবং আখেরাতের প্রতি আগ্রহ তাহার মনে তত অধিক হইবে । আমাদের হযরত হাজী ছাহেব কেবলার মধ্যে এই অবস্থা প্রত্যক্ষভাবে দৃষ্ট হইত। তাহার একটি ঘটনা আমার স্মরণ হইল, এক বৃদ্ধ তাহার নিকট আসিয়া বলিল, “হুযুর, আমার স্ত্রীর মরণাপন্ন ড্ডখখ.21110001109.0010
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।