Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-বাক্কী ১৬৩, “দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক £ আমার দৃষ্টান্ত তো এইরূপ, যেমন কোন অশ্বারোহী পথ দিয়া চলিয়া যাইতেছে এবং বিশ্রাম গ্রহণের নিমিত্ত এক বৃক্ষের নীচে ক্ষণেককাল অবস্থান করে। শ্রান্তি দূর হইলে সেই স্থান ত্যাগ করিয়া নিজের গন্তব্য পথে চলিতে থাকে।” দুনিয়ার প্রতি আকৃষ্ট লোকের দৃষ্টান্ত এইরূপ, যেন বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণকারী ব্যক্তি উহার ডাল বাকা দেখিয়া করাতি ডাকাইয়া উহাকে সোজা করিতে নিজের সমস্ত পুঁজি নিঃশেষ করিয়া ফেলে। দুনিয়াতে মজিয়া থাকা উহার জন্য প্রাণদানের মতই বটে ; এক বুযুর্গ লোক দুনিয়ার দৃষ্টাত্ত বর্ণনায় বলিয়াছেন ঃ ০1১১০ ০7৪৪3 2 ১ ভি লুই এরি 8১০০৮ এ০ ২১১৪ অর্থাৎ, “আখেরাতের পথে দুনিয়া পুলের মত। ইহা একটি ধ্বংসশীল স্থান এবং একটি ভগ্ন বাড়ী।” পুলের উপর দিয়া গমনকালে মানুষ থামেও না। কিন্তু হুযুর (দঃ) যে দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন, উহাতে সমস্ত চিহ্বের প্রতিই লক্ষ্য করা হইয়াছে। কেননা, বৃক্ষের নীচে পৌছিলে পথিক কিছু আরাম পায়। কিন্তু পুলে তাহা পাওয়া যায় না। দুনিয়া বৃক্ষের ছায়ারই ন্যায় বটে। কেননা, দুনি- যাতে কিছু আরাম আছে। এতত্তিন্ন বৃক্ষ এমন বন্তুও বটে, যাহার সবলতা; সতেজতা ও সরসতা . দেখিয়া পথিক উহার নীচে নিজের মূল্যবীন সময়ের এক বড় অংশ কাটাইয়া দেয়। এইরূপে দুনিয়াও সুজলা-সুফলা এবং শস্য-শ্যাঘলা বলিয়া মনে হয়, পক্ষান্তরে পুলের মধ্যে এ সমস্ত তুলনা নাই। মোটকথা, দুনিয়াকে আখেরাতের পথে পুলই বলুন আর ছায়াদার বৃক্ষই বলুন, দুনিয়া মন লাগাইবার যোগ্য পদার্থ নহে, বরং মন লাগাইবার ভিত্তি স্থায়িত্ব এবং স্থায়িত্ব শুধু সেসমস্ত পদা- এথের আছে যাহা আল্লাহ্‌র নিকট রহিয়াছে । সুতরাং আল্লাহ্‌র নিকটস্থিত পদার্থের প্রতিই মনকে আকৃষ্ট করা উচিত। আখেরাতের নেয়ামতসমূহ ই আখেরাতের নেয়ামতসমূহকে “আল্লাহর নিকটস্থিত” বলার মধ্যে কয়েকটি সূক্ষ্ম তত্ব রহিয়াছে। (১) যাহাকিছু আল্লাহ্‌র কাছে থাকিবে, কেহ উহার কোন ক্ষতি করিতে পারিবে না, পক্ষান্তরে পার্থিব নেয়ামতের জন্য সর্বদা এই আকাঙ্ক্ষা থাকে যে, খোদা জানেন কখন ইহা হাতছাড়া হইয়া যায়। আর আল্লাহ্‌ তাআলার নিকটস্থ অর্থাৎ, আখেরাতের নেয়ামত সরকারী তত্বাবধানে রহিয়াছে, কাজেই উহা নিরাপদে থাকিবে । এই হিসাবেও আখেরাতের নেয়ামতই একমাত্র কাম্য। (২) আখেরাতের নেয়ামত আল্লাহ্‌ তা'আলার নিকটে রহিয়াছে বলিয়া তাহাকে সন্তুষ্ট করা ভিন্ন কেহ উহা পাইতে পারিবে না এবং নেক কাজ ভিন্ন আল্লাহ্‌ সন্তুষ্ট হন না। সুতরাং নেক আমল ব্যতীত কেহ আখেরাতের নেয়ামতের আশা করিতে পারে না। যেমন, রাজ-ভাগ্ারের সরকারী পাহারায় রক্ষিত বস্তু পাইতে প্রথমে খোশামোদ-তোষামোদ দ্বারা রাজাকে সন্তুষ্ট করিয়া লইতে হয়। অতঃপর রাজা কোষাধ্যক্ষের নামে অনুমতিপত্র লিখিয়া দিলে সে তাহা পাইতে পারে। এতত্তিন্ন রাজ-ভাণ্ারের বস্ত পাওয়ার অন্য উপায় নাই। €৩) “আল্লাহ্‌ তা'আলার নেয়ামতসমূহও যদাপি মুখ্যভাবে আল্লাহ্‌ তা'আলারই স্বত্বাধীন, তথাপি গৌণভাবে আরিয়তন্বরূপ ইহার সহিত আমাদেরও সম্পর্ক রহিয়াছে। কাজেই ?$ ৩১০ বাক্যে কেবল দুনিয়ার নেয়ামত এবং 21 ৩১০1 বাক্যে কেবল আখেরাতের নেয়ামতই বুঝান হইয়াছে। ড্%.2]100001109.001

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।