১০ মাওয়ায়েষে আশ্রাফিয়া পরিমাণ অনেক বেশী, আমার তো দোযখে যাইতেই হইবে। এই একটি নেকী থাকিলেই কি, আর না থাকিলেই কিঃ এই নেকী তুমি লইয়া যাও, তোমার নাজাত হউক। লোকটি বিস্মিত হইয়া মনে মনে বলিবে, ইয়া আল্লাহ্ £ ইনি কেমন আশ্চর্য দানশীল, এমন নিভীঁকভাবে নিজের নেকী অপরকে বিলাইয়া দিলেন। বন্ধুগণ! সেই মহাবিচারের দিনে ইহলোকের হৃদয়বান দাতাগণই মানুষের প্রতি দয়া-দাক্ষিণ্য প্রকাশ করিবেন। তখন মাতা-পিতা, আত্মীয়-স্বজন কোনই উপকারে আসিবে না। পরিশেষে লোকটি তাহার নিকট হইতে সেই একটিমাত্র নেকী লইয়া আল্লাহ্ আঁআলার দরবারে পেশ করিবে। ফলে তাহার নেকীর পরিমাণ অধিক হইবে এবং পূর্বোক্ত বিচার প্রণালী অনুযায়ী তাহাকে নাজাত দেওয়া হইবে। অতঃপর সেই দানশীল ব্যক্তিকে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, তুই ইহা কি করিলে? নিজের নেকী অপরকে দিয়া ফেলিলে? তোর কি নিজের পরিত্রাণের চিন্তা নাই? সে ব্যক্তি আরয করিবে ঃ ইয়া আল্লাহ্! আমার একটিমাত্র নেকী ছিল! এমতাবস্থায় বিচার-প্রণালী অনুসারে আমার ভাগ্যে দোষখ অনিবার্য, এই একটিমাত্র নেকী আমার কোন উপকারে আসিবে না। অবশ্য আল্লাহ্ তা'আলা যদি আমার এত পাপ সত্তেও দয়া করিয়া আমাকে মাফ করিয়া দেন তাহা স্বতন্ত্র কথা । কিন্তু আমার পরিত্রাণ যখন শুধু আল্লাহ্ তা'আলার দয়ার উপর নির্ভরশীল। আমার আমলের বিনিময়ে আমি ক্ষমা বা পরিত্রাণ পাওয়ার উপযুক্ত নই, তবে এই বেচারাকে নিরাশ করি কেন? অতএব, আমি আমার নেকীটি এই মুসলমান ভাইকে দান করিয়াছি। ইহাতে সে নাজাত পাইবে । আমার ব্যাপ্যুর আল্লাহ্ পাকের অনুগ্রহের উপর ন্যস্ত করিলাম। স্কলে সেই লোকটি উক্ত দানের কারণে মুক্তি পাইবে। বন্ধুগণ! সেই মহাবিচারকের দরবার বড়ই বৈচিত্র্যময়। সেখানে অতি সামান্য সামান্য কথায় পরিত্রাণ লাভ হয়। হাদীস শরীফে আরও এক ব্যক্তির ঘটনা এইরূপ উল্লেখ আছে যে, এক ব্যক্তির আমলনামায় কোনই নেকী ছিল না। কেবলমাত্র একদিন লোক চলাচলের রাস্তা হইতে কাটা সরাইয়া দিয়াছিল। বলাবাহুল্য, ইহা অতি সামান্য কাজ, কিন্তু আল্লাহ্ তাঁআলার দরবারে এই তুচ্ছ কার্যটিরও মূল্য হইল এবং ইহার বদৌলতে তাহাকে ক্ষমা করিয়া বেহেশ্ত দেওয়া হইল। বন্ধুগণ! নেকীর কাজ যতই ক্ষুদ্র হউক না কেন, কখনও তুচ্ছ এবং সামান্য মনে করিবেন না। কোন কোন সময় অতি সামান্য আমলও কবুল হইয়া যায়, আবার যেসমস্ত বড় বড় কাজ করিয়া মানুষ মনে মনে গর্ব অনুভব করে, তাহা প্রত্যাখ্যাত হইয়া থাকে। এক বুযুর্গ লোকের ঘটনা- তাহার এন্তেকালের পর অপর একজন বুযুর্গ লোক কাশ্ফের সাহায্যে অথবা স্বপ্নযোগে দেখিতে পাইলেন যে, উক্ত পরলোকগত বুযুর্গ ব্যক্তির সওয়াল-জবাব হইতেছে। আল্লাহ্ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিলেনঃ “আমার জন্য কি আমল সঙ্গে আনিয়াছ ?” তিনি উত্তর করিলেন, “আর তো কোন আমল আনিতে পারি নাই, কেবল “তাওহীদ লইয়া আসিয়াছি”। আল্লাহ্ তা'আলা বলিলেন ঃ “তুমি মিথ্যাবাদী, তোমার তাওহীদও ঠিক নহে, দুধের রাত্রি স্মরণ করিয়া দেখ।” দুধের রাত্রির ব্যাপার এই ছিল যে, এক রাত্রিতে দুগ্ধ পান করিয়া তাহার পেটে ব্যথা হইয়াছিল। তখন তিনি কাহারও নিকট বলিয়াছিলেন যে, দুগ্ধ হইতে পেট বেদনার উৎপত্তি হইয়াছে! অতএব, আল্লাহ্ পাক তাহাকে শুধাইয়া বলিলেন, তুমি দু্ধকেই ক্রিয়াকারক বলিয়া সাব্যস্ত করিয়াছ। অথচ যাবতীয় ক্রিয়াকর্ষমের কারক আমি। ইহা কিরূপ তাওহীদ? যখন তাহার মুূলবস্তু তাওহীদই ভুল বলিয়া প্রতিপন্ন হইল, তখন বুযুর্গ লোকটি অত্যন্ত ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।