Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ মাওয়ায়েষে আশ্রাফিয়া আক্ষেপের পর আক্ষেপ বাড়াইবার জন্য কাফেরের সহিত এরূপ ব্যবহার করা হইবে যে, ইহাদিগকে বেহেশ্ত দেখান হইবে তখন তাহাকে বলা হইবে, তুমি মুমিন হইলে এই মনোরম বাসস্থান তোমারই হইত। ইহাতে তাহার আক্ষেপ ও অনুতাপ আরও অধিক হইবে । দুঃখের বিষয়, এখন তোমরা বুঝিতে পারিতেছ না, মুসাফিরখানার কামরা মেরামতে সমস্ত পুজি নিঃশেষ করিতেছ; বরং দুনিয়া তো মুসাফিরখানার কামরার চেয়েও অধিকতর অস্থায়ী। কেননা, মুসাফিরের অন্তত একটি রাত্রি তথায় বাস করিবার আশা আছে। দুনিয়াতে এতটুকু আশাও তো নাই। প্রতি মুহূর্তে মানুষ মৃত্যুর সম্মুখীন। কবি বলেনহ ২১১ ০৮৪ ০০০ ৭০ ০৯ 40 “সম্ভবত এই নিঃশ্বাসই সর্বশেষ নিঃশ্বাস হইতে পারে ।” সুতরাং এখানে এক রাত্রির আশা করাও তো নিরর্থক। রাত্রিকালে শায়িত রহিয়াছ! হঠাৎ ভূমিকম্পে দালান-কোঠা ভূমিসাৎ হওয়ার আশঙ্কা রহিয়াছে। ঘুমন্ত অবস্থায় সর্পও দংশন করিতে পারে। ভুলে প্রাণসংহারক কোন ওষধও খাইয়া ফেলিতে পার, কিংবা হঠাৎ পা পিছলাইয়া উপর হইতে নীচে পড়িয়া যাইতে পার। যদিও এরূপ ঘটনা মূলত অসংখ্য, সর্বদা ঘটিবার সম্ভাবনা থাকিলেও) কিন্তু কদাচিত ঘটিয়া থাকে । মানুষ তো দৈনিক দুইবার সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হইয়া থাকে। দৈনিক দুইবার খাদ্য গ্রহণ মৃত্যুর পূর্ণ উপ- করণই বটে। কেননা, গলদেশে দুইটি নালী আছে। একটি খাদ্যবাহী এবং অপরটি শ্বাস-প্রশ্বাসবাহী। দেখুন, প্রত্যেক ইচ্ছাধীন কার্য প্রথমতঃ কল্পনা করা হয়, অতঃপর সংঘটিত হয়। আপনারাই বলুন, আপনার খাদ্য গলাধঃকরণকালে ডান দিকের নালী দিয়া প্রবেশ করে, না বাম দিকের নালী দিয়া? আপনারা কেহই তাহা বলিতে পারেন না। অতএব, বুঝা যায়, গলাধঃকরণ করা তো নিজের ইচ্ছা- ধীন। কিন্তু নিদিষ্ট নালী দিয়া গিলিয়া ফেলা ইচ্ছাধীন নহে। সুতরাং যদি খাদ্যদ্রব্য নির্দিষ্ট পথ ছাড়িয়া অন্য পথে চলিয়া যায়, তবে তাহা রোধ করার কি ক্ষমতা আপনার আছে? অতএব, দুই বেলা আহারের সময় আপনি এমন কার্য করিয়া থাকেন, যাহাতে ভুল হওয়ামাত্র আপনার মৃত্যু অনিবার্ধ। সুতরাং খাদ্যদ্রব্য গলাধঃকরণ করাও কেমন বিপজ্জনক? যদি কৌন “খেয়ালী” ব্যক্তি কল্পনা করে যে, খাদ্যদ্রব্য শ্বাসবাহী নালীতে প্রবেশ করিলে মৃত্যু অনিবার্য, তবে খাদ্যদ্রব্য ভক্ষণ করাই তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া দাড়াইবে। বস্তৃত সময় সময় এরূপ হইলে প্রাণ বিপন্ন হইয়া পড়ে; বরং খাদ্যদ্রব্য বিপথে যাইয়া কেহ কেহ মৃত্যুমুখে পতিত হইতেও দেখা গিয়াছে। যদি ভালয় ভালয় গিলিয়াও ফেলা হয়, তথাপি ইহা একটি বিপজ্জনক কাজ সন্দেহ নাই। যদিও আমরা অভ্যস্ত হইয়া পড়িয়াছি বলিয়া বিপজ্জনক বলিয়া মনে হয় না, মূলত ইহাও অতি বিপদ- সঙ্কুল। কেননা, যাহা গলাধঃকরণ করা হইল উহা আপনার সমজাতীয় নহে। পাকস্থলীতে যাইয়া হজম নাও হইতে পারে। তখন আপনি উহাকে বাহির করিয়া ফেলার জন্য চিন্তিত হইবেন। দি ঘটনাক্রমে তাহা বাহির না হয় এবং পাকস্থলীতে, মূত্রাশয়ে গিয়া মূত্র নালীতে পাথরি উৎপন্ন হয়, তবে বলুন, এমতাবস্থায় নিজের হাতে মৃত্যুর উপকরণ প্রস্তুত করেন কিনা £ অদৃষ্টক্রমে আমরা রক্ষা পাই বটে; কিন্তু মৃত্যুর উপকরণ যোগাইতে আমরা মোটেই ক্রি করিতেছি না। এত উপকরণ সত্বে যদি গভীরভাবে লক্ষ্য করা হয়, তবে মৃত্যু মোটেই বিচিত্র নহে; বরং জীবিত থাকাই বিস্ময়কর ব্যাপার। সংসার ও সংসারী লোকের দৃষ্টান্ত ৪ হযরত রাসূলুল্লাহ্‌ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টা- স্তর মাধ্যমে দুনিয়ার বিষয় বর্ণনা করিতেছেন£ ৪০৫ 45: 550 ৬5 0 5 25 ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।