আল-বাক্কী ১৬৬ করা উচিত যাহা নিজের হাতে স্থায়ী থাকিবে । যদিও সে স্থায়িত্ব কেবল কল্পনার স্তরেই আছে। আর যে বন্ত নিজের হাতে স্থায়ী থাকিবে না; বরং অতিসত্বর হস্তচ্যুত হইয়া যাইবে, তাহাতে যদি কেহ নিজের চেষ্টা-যত্বু ব্যয় করে, তবে তাহাকে বেওকুফ ছাড়া কিছুই বলা যায় না। যেমন, কোন ব্যক্তি এক রাত্রির জন্য কোন হোটেলে বিশ্রাম গ্রহণ করিল। সে পুত্র পরিবারের জন্য হাজার টাকা উপার্জন করিয়া আনিয়াছিল। ঘটনাক্রমে হোটেলে তাহার জন্য যে কামরা নির্ধারিত হইয়াছে, উহা বাসের অনুপযোগী দেখিয়া বাজমিন্ত্রী ডাকাইয়া হাজার টাকা ব্যয়ে তাহা মেরামত করিয়া লইল। এদিকে স্ত্রী পুত্র-পরিজনসহ প্রতীক্ষা করিতেছে--স্বামী টাকা উপার্জন করিয়া আনিবে। অথচ তিনি এমন কাণ্ড করিয়া বসিলেন! এ ব্যক্তিকে নির্বোধ বলিবেন, না বুদ্ধিমান? বলাবাহুল্য, তাহাকে বেওকুফই বলা হইবে । তবে এই ব্যক্তি বেওকুফ কেন? শুধু এই কারণে যে, ক্ষণেক পরে যাহা হস্তচ্যুত হইয়া যাইবে এরূপ পদার্থে নিজের যথাসর্বন্ষ বিনষ্ট করিয়া দিয়াছে। আয়ুঙ্কাল অমূল্য সম্পদ ঃ আযুষ্কাল তো এক মহামূল্য সম্পদ, আল্লাহ্ তা'আলা আপনাদিগকে মুলধনরূপে দান করিয়াছেন। উহার এক একটি মিনিট সারাজগত এবং তন্ধ্যস্থিত যাবতীয় পদার্থ অপেক্ষা অধিক মূল্যবান। মূল্যবান হওয়ার প্রমাণ এই যে, মুমূষু ব্যক্তিকে যদি কেহ বলে, দশ লক্ষ টাকার বিনিময়ে তোমাকে এক ঘণ্টা করিয়া সময় দেওয়া হইবে৷ যদি তাহার নিকট টাকা থাকে, তবে তাহা দিতে একটুও ইতস্তত করিবে না। এমন কি রাজা হইলে পূর্ণ রাজত্ব দিতেও অস্বীকার করিবে না। কোন এক বুযুর্গ লোক এক বাদশাহ্কে উপদেশ প্রদানের উদ্দেশ্যে বলিলেন ঃ বাদশাহ্ নামদার ! আপনি যদি কোন নিবিড় অরণ্যের মধ্যে পাত্র-মিত্রগণ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়েন এবং অত্যধিক পিপাসাতুর হন, অথচ তথায় পানি না পাওয়া যায়, এমন কি আপনি পানির অভাবে মরণাপন্ন অবস্থায় পতিত হন; এমতাবস্থায় কোন ব্যক্তি এক পেয়ালা পানি আনিয়া যদি আপনাকে বলে, অর্ধেক রাজত্বের বিনিময়ে ইহা আপনাকে দিতে পারি। তখন আপনি কি করিবেন ? বাদশাহ্ বলিলেন £ তৎক্ষণাৎ অর্ধেক রাজত্ব তাহাকে দান করিয়া ফেলিব। আবার বলিলেনঃ “খোদা না করুন, যদি আপনার প্রস্তাব বন্ধ হইয়া যায় এবং সমস্ত চিকিৎসকই চিকিৎসায় অক্ষমতা জ্ঞাপন করেন, আর কোনই উপায় রহিল না। এমন সময় কেহ আসিয়া যদি বলে, অর্ধেক রাজত্বের বিনিময়ে এখনই আমি আপনার প্রস্রাব স্বাভাবিক করিয়া দিতে পারি। আপনি তাহা দিবেন কি? বাদশাহ্ বলিলেন ঃ নিঃসন্দেহ, আমি দান করিব। তখন বুযুর্গ লোকটি বলিলেনঃ দেখুন, আপনার রাজত্বের মূল্য এই এক পেয়ালা পানি আর এক পেয়ালা প্রস্রাব বুঝা গেল, আয়ুক্কাল সপ্তখণ্ড পৃথিবীর রাজত্ব অপেক্ষা অধিক মূল্যবান। চিন্তা করিয়া দেখুন, এই অমূল্য মূলধনকে আপনি কোথায় ব্যয় করিয়াছেন £ হোটেলের কোঠা মেরামতে ? হোটেলের কামরা তো কেবল দুই-এক রাত্র অবস্থানের জন্য নির্ধারিত ছিল। উহাতেই সমস্ত পুজি নিঃশেষ করিয়া ফেলিলেন। এখন আপনাকে শূন্য হস্তে বাড়ী ফিরিতে হইবে । কিয়ামতের বাজারে আক্ষেপ করিতে হইবে । কবি বলিয়াছেন £ ১০ ১৫1১ 0১1) ০--০১১৫০ _ ১১ ১১১৫14৩০1১৪ 305 4 অর্থাৎ, “বাজার যতই পণ্য্রব্যে সুসজ্জিত থাকিবে, রিক্তহস্ত ব্যক্তির হৃদয় ততই চিন্তান্বিত থাকিবে ।” ড্ডখ্.21110001109.0010
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।