১৬০ মাওয়ায়েষে আশ্বাফিয়া একদা জনাব রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোতবা পাঠ করিতেছিলেন। তখন তাহার দুই পৌত্র হযরত হাসান ও হযরত হুসাইন (রাঃ) আসিলে তিনি খোৎবা বন্ধ করিয়া তাহাদিগকে কোলে তুলিয়া লইলেন। হযরত আয়েশা ছিদ্দীকা (রাঃ) হুযুরের এত অধিক প্রিয়া ছিলেন যে, দুনিয়ার কাহারও স্ত্রী তাহার নিকট তত প্রিয় নহে। কিন্তু হযরত আয়েশা বলেনঃ 1১২৫ 3 4৫ 03 2১33 138 “যখন নামাযের আযান দেওয়া হইত, তখন এমনভাবে উঠিয়া দাড়াইতেন যেন আমাদিগকে তিনি চিনেনই না।” সারকথা এই যে, দুনিয়ার কোন পদার্থই ভালবাসার যোগ্য নহে। এই কারণেই আল্লাহ্ পাক দুনিয়াবী পদার্থসমূহের এমন দোষ বর্ণনা করিয়াছেন যাহা ব্যাপক এবং প্রমাণের মুখাপেক্ষী নহে। অর্থাৎ, তোমাদের নিকট যাহা আছে তাহা ধ্বংসশীল, কাজেই উহা আন্তরিক সম্পর্ক স্থাপনের যোগ্য নহে। এই অংশটি সম্বন্ধে বর্ণনা করা উদ্দেশ্য ছিল না। কেননা, গতকাল তাহা বর্ণিত হইয়াছে। কিন্তু আনুষঙ্গিকভাবে বর্ণনা আসিয়া গিয়াছে । এখন আমি অদ্যকার ওয়াষের উদ্দেশ্য দ্বিতীয় অংশটি সন্বন্ধে বর্ণনা করিতেছি। স্থায়ী পদার্থ ঃ আল্লাহ বলেনঃ ৩ 41 ৭১০ (9 *যাহাকিছু আল্লাহ্র নিকট আছে তাহা স্থায়ী” আয়াতের প্রথম অংশ 482 ৫৬১০ (০ “তোমাদের নিকট যাহাকিছু আছে তাহা নশ্বর 1” ইহা প্রকাশ্যেই অনুভূত হইতেছে, গতকাল একজন মরিয়াছে আজ আর একজন মরিয়াছে ইত্যাদি। ইহা বুঝিবার জন্য ঈমানদার হওয়ার প্রয়োজনীয়তা নাই। মু'মিন-কাফের নির্বিশেষে সকলেই চোখের সামনে ধ্বংস ও পরিবর্তন লক্ষ্য করিয়া আসিতেছে। কিন্তু দ্বিতীয় অংশ অর্থাৎ, “আল্লাহ্ তাআলার নিকট যাহা আছে তাহা অবিনশ্বর” ইহা ঈমানদার ভিন্ন অপর কেহ বিশ্বাস করিবে না। ঈমানদার আল্লাহ্র কালাম সত্য বলিয়া মনে করিবে এবং বিশ্বাস করিয়া লইবে যে, আল্লাহ্র নিকট যাহা আছে তাহা স্থায়ী; বরং এখানে অন্য উদ্দেশ্য আছে, তাহা হইল, আল্লাহ্ পাকের নিকট যাহা- কিছু আছে সে বস্তর সহিত মনের সম্পর্ক স্থাপন কর। ইহা হইতে একটি ব্যাপক নীতি আবিষ্কৃত হইল। “যে বস্ত স্থায়ী ও অবিনশ্বর তাহাই ভালবাসার যোগ্য।” এই উক্তিটি দুনিয়াদারগণেরও স্বীকার্য, স্থায়িত্বকে তাহারাও ভালবাসার ভিত্তি বলিয়া স্বীকার করিয়া থাকে। একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টিকে আরও পরিষ্কার করিয়া দিতেছি। মনে করুন, আমাদের অধীনে দুইটি বাড়ী আছে। একটি কিছুদিনের ব্যবহারের জন্য আরিয়ত (ধার নেওয়া) এবং অপরটি হেবা- সুত্রে আমরা মালিক। কিন্তু উভয় বাড়ীরই ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম, ভাঙ্গাচুরা ও শোচনীয় অবস্থা। দেওয়াল ভাঙ্গা, কড়িকাঠগুলি পড়িয়া গিয়াছে। উভয় বাড়ীই মেরামতের প্রয়োজন। এক হাজার টাকা মৌরামতের জন্য বরাদ্দ করা হইল। এখন প্রশ্ন এই যে, এক হাজার টাকা আরিয়ত নেওয়া বাড়ীতে ব্যয় করা হইবে, না মালিকানা স্বত্বের বাড়ীতে £ বলাবাহুল্য, প্রত্যেক জ্ঞানী পরামর্শ দিবেন যে, যাহা নিজের বাড়ী তাহাতেই টাকা ব্যয় করা হউক। কেননা, উহা আমাদের হাতে স্থায়ী থাকিবে । পক্ষান্তরে আরিয়তের বাড়ীটি হস্তচ্যুত হইয়া যাইবে! তাহাতে টাকা নষ্ট করার কোন অর্থ হয় না। সুতরাং বুঝা গেল, সেই বস্তৃতেই চেষ্টা-যত্র করা এবং টাকা-পয়সা ব্যয় ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।