১৫৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া বুযুর্গ হইতে কে নিষেধ করিয়াছিল? তুমি বুযুর্গ হইয়া যাও। তুমি দুনিয়াদার কেন সাজিতেছ £ রূহকে খাদ্য প্রদান কর, এমনিই বুযুর্গ হইয়া যাইবে! রূহের খাদ্য--আল্লাহ্র নাম লওয়া, আল্লাহ্র প্রদত্ত নেয়ামত সম্পর্কে চিন্তা করা এবং মৃত্যুকে স্মরণ করা। এ সমস্ত খাদ্য গ্রহণ করিতে থাক, তখন দেখিবে দুই সপ্তাহেই কোথা হইতে কোবায় সৌছিয়াছ। তোমরা তো অহরহ দুনিয়ার চিন্তাই করিতেছ। যেমন, গর্তে অবস্থানকারী জন্ত মুত্রে অবস্থানকারী ব্যাঙ মলমুত্রই ভক্ষণ করিয়া থাকে। সে কেমন করিয়া উপলব্ধি করিবে সমুদ্র কেমন বস্তঃ কেঁপের ব্যাঙ কি করিয়া সমুদ্রের খবর রাখিবে ?) তোমাদের সারাজীবনই দুনিয়ার ধ্যান-চিন্তায় কাটিয়াছে। কেহ উপদেশ প্রদান করিলেও তাহার সহিত তর্ক বাধাইয়াছ। যেমন, উক্ত মলমৃত্রে অবস্থানকারী ব্যাঙউকে কেহ পরিষ্কার পানি দ্বারা ধুইয়া দিলেও সে টেচাইতেই থাকে। এক মেথর আতর বিক্রেতাদের মহল্লায় গিয়াছিল। আতরের “সুগন্ধি তাহার নাকে প্রবেশ করিতেই সে অজ্ঞান হইয়া পৃড়িল। কেননা, সুঘ্বাণ গ্রহণের সুযোগ তাহার জীবনে কখনও ঘটে নাই। তাহার সারাজীবন পায়খানা বহন করিয়াই কাটিয়াছে। কেহ তাহার নাকের কাছে 'লাখ-লাখ নামক তীব্র সুগন্ধযুক্ত দ্রব্য আনিয়া ধরিল। কেহবা তাহার নাকে আতর লাগাইয়া দিল। কিন্তু ইহাতে তাহার সংজ্ঞাহীনতা বাড়িল বৈ কমিল না। ইতিমধ্যে তাহার ভাই আসিল এবং অবস্থা দেখিয়া উপস্থিত লোকদিগকে বলিল £ আপনাদের এই প্রচেষ্টায় কোনই ফল হইবে না। আপনারা ক্ষান্ত হউন, আমি ইহার চিকিৎসা করিব। একথা বলিয়াই সে কোন স্থান হইতে কিঞ্চিৎ পরিমাণ পায়খানা আনিয়া তাহার নাকে লাগাইয়া দিল এবং সঙ্গে সঙ্গে মেথর সংজ্ঞা প্রাপ্ত হইল। এইরূপে পায়খানার ন্যায় অপবিত্র পদার্থ খাইতে খাইতে দুনিয়াদারদের বাস্তব জ্ঞান লোপ পাইয়াছে। সুতরাং সুগন্ধময় কথা তাহাদের পছন্দ হইবে কেমন করিয়া? সংসারানুরাগের তত্বকথা ই সংসারানুরাগের অপবিত্রতা এতই খারাপ যে, সংসারানুরাগী লোকের মধ্যে থাকিয়া ধর্মপ্রাণ লোকও পরিবর্তিত হইয়া যায়। আমার মতে এই শ্রেণীর মেয়ে- লোকেরা যেখানে একত্রিত হয়, তাহাদের কথাবার্তার প্রতি কর্ণপাতই করিও না, অন্যথায় অবস্থা দুই প্রকার হইতে পারে। (১) তুমি তাহাদের কথাবার্তা শ্রবণ করিয়া ঘৃণা প্রকাশ করিলে বিপদ বাধিতে পারে । €২) ঘৃণা প্রকাশ না করিয়া শুনিতে থাকিলে তোমার স্বভাব পরিবর্তিত হইয়া তাহাদের ন্যায় হইবে। এ কথায় আমার একটি ঘটনা মনে পড়িল, জনৈক আতর ব্যবসায়ীর কন্যা চর্ম ব্যবসায়ীর বাড়ীতে বিবাহিতা হইল। আতরের গুদাম হইতে বাহির হইয়া চামড়ার দুর্গন্ধ তাহার সহ্য হইবে কেন? নিজের প্রকৃতির উপর বল প্রয়োগ করিয়া নীরবে এক স্থানে বসিয়া থাকিত। থাকিতে থাকিতে ক্রমশ দুর্গন্ধের সহিত অভ্যস্ত হইয়া পড়িল! শাশুড়ী একদিন বলিল ঃ “এই বধূ কোন কাজেরই নহে, সর্বদা বসিয়াই থাকে” ইহাতে বধু উত্তর করিল £ “আমার দ্বারা আর কিছু না হইলেও. এমন মহৎ কাজ হইয়াছে যে, আমি আসার সঙ্গে সঙ্গে আপনার বাড়ীর দুর্গন্ধ ক্রমশ বিদূরিত হইয়াছে।” প্রকৃতপক্ষে দুর্গন্ধ বিদূরিত হয় নাই; বরং সে দুর্গন্ধের সহিত অভ্যস্ত হইয়াছিল। এইরূপে বদ-লোকের মধ্যে থাকিয়া ক্রমে ক্রমে ভাল লোকের স্বভাবও বদ হইয়া যায়। অতএব, আমি বলি, ভদ্র মহিলাগণ! এই অপবিত্র মজলিস হইতে সরিয়া পড়ন এবং সুগন্ধময় পবিত্র মজলিসে যোগ- দান করুন, সুগন্ধে অভ্যস্ত হইয়া পড়িবেন। তখন বুঝিবেন যে, এতকাল দুর্গন্ধময় মজলিসে ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।