১৫৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া হইয়াছে। সে ভীষণ কষ্ট পাইতেছে, চিকিৎসক পরামর্শ দিলেন, ইহাতে অস্ত্রোপচার না করিলে মূল বিনষ্ট হইবে না। তদনুযায়ী অস্ত্রোপচারককে ডাকিয়া সন্তুষ্ট চিন্তে অনুমতি দেওয়া হইল, “ইহা কাট ।” অস্ত্রোপচারক অস্ত্র প্রয়োগ করিতেছে, রোগী কষ্টও পাইতেছে, কিন্তু মনে মনে বেশ সন্তুষ্ট, এখনই আরাম হইবে, মাঝখানে যদি চিকিৎসক অস্ত্র প্রয়োগ বন্ধ করিয়া দেয় কিংবা চালাকি করিয়া কোথাও চলিয়া যায়, তখন রোগী বলে, অস্ত্র কেন সরাইয়া লইলে ? আমার কষ্ট ও ভয়ের কারণে তুমি নিজের কাজ বন্ধ করিও না। আমাকে ভয় করিতে দাও, রোগ তো আরোগ্য হইবে। আল্লাহ্ওয়ালাগণের দৃষ্টান্তও ঠিক এইরূপই বটে। পার্থিব বিপদ-আপদে তাহারা স্বাভাবিক দুঃখ-কষ্টও অনুভব করেন, কিন্তু অন্তরে সন্তূষ্ট থাকেন। “প্রকৃত মাহ্বুব আমাদের জন্য যে ব্যবস্থা করিয়াছেন তাহাতেই আমাদের মঙ্গল এবং হেকমত নিহিত আছে! ০০০ ৪০৮] ০৮০ 5৯2০ 0 ৪5 491 এ৫- ০৯৫০৩ ৪০ ৬০১১ ৫৯ ০১৮০০ ৩ ১৬৪ “শান্তি ও অশান্তি এবং সুখ ও দুঃখের. বিষয় সিদ্ধান্ত করার কোন অধিকার তোমার নাই। প্রকৃত মাহবুবের তরফ হইতে যাহাকিছু প্রদত্ত হয় তাহাই যথার্থ মেহেরবানী।” আল্লাহ্ওয়ালা এবং দুনিয়াদারের মধ্যে এই পার্থক্যের কারণ এই যে, আল্লাহ্ওয়ালাগণ খোদাকে খোদা মনে করেন। (নোউযুবিল্লাহ্) কুটুন্ব মনে করেন না। পক্ষান্তরে দুনিয়াদারগণের কার্যকলাপে মনে হয়, তাহারা আল্লাহকে নিজের ঝণী কিংবা আত্মীয় মনে করিয়া থাকে । কামনা বা আক্ষেপ প্রকাশ করা খোদার সহিত লড়াই করারই নামান্তর; কিন্তু যেহেতু আমরা সংসারাসক্ত এবং আখে- রাত হইতে অসতর্ক, সুতরাং এই লড়াইয়ের জন্য কোন শাস্তি হইবে না। অবশ্য ইহা বেআদবী, ধৃষ্টতা এবং একগুয়েমী হওয়াতে কোন সন্দেহ নাই। অনেক গৌয়ার লোক এমন আছে যে, হাকীমের সামনেও অনর্থক কথা বলিয়া ফেলে এবং হাকীম তাহাদের স্বল্প বুদ্ধির প্রেক্ষিতে তাহা- দিগকে ক্ষমা করিয়া থাকেন। কিন্তু বিবেক তো তাহাকে ধৃষ্টতাই মনে করিবে। স্ত্রীজাতির বাচালতা $ এ সম্পর্কে একটি ঘটনা স্মরণ হইয়াছে। এক তহুসীলদারের বাড়ীতে জনৈক গেয়ে স্ত্রীলোক এবং তাহার সঙ্গে একটি বালক আসিল। তহ্সীলদার জিজ্ঞাসা করিলেন, ওহে! এই ছেলেটি তোমার কি হয়? সে বলিল, “হুযুর, এইটি আমার সতাই বেটা ।” তহ্সীলদার বলিলেন, “সতাই বেটা কাহাকে বলে?” সে উত্তর করিল, মনে করুন, আপনার পিতার মৃত্যুর পর আপনার মাতা আমার পাণি গ্রহণ করিলেন এবং আপনি তাহার সহিত আমার গৃহে গেলেন। এমতাবস্থায়, আপনি আমার সতাই ছেলে। তহ্সীলদার ইহা শুনিয়া নীরব হইয়া গেলেন। এইরূপ মেয়েলোকেরা বড়ই মুখরা হইয়া থাকে, তাহাদের মুখ হইতে অনেক সময় এই শ্রেণীর কথা নির্গত হইয়া থাকে। কোন সময় আমি তাহাদিগকে টুকিলে উত্তর দিয়া থাকে, আমাদের কল্পনায়ও কোন সময় উদয় হয় নাই যে, এই কথা ধৃষ্টতাজনক হইতে পারে। তাহাদের কথা সত্য এবং এই কারণেই আশা করা যায় যে, তাহারা ক্ষমা প্রাপ্ত হইবে। তথাপি ইহা বেআদবী ও মূর্খতা বলিয়া অবশ্যই গণ্য হইবে । এই শ্রেণীর কথা শুনিয়া আমার খুবই ঘৃণা ও ভয় হয় এবং দর্শকরা অবাক হইয়া পড়েন যে, ইহা তো এমন কিছু দূষণীয় নহে? আবার তাহাদিগকে দোষ ধরিয়া বুঝাইয়া দিলে কোনই ফল হয় না; বরং বাক-বিতণ্য় প্রবৃত্ত হইয়া পড়ে। এই শ্রেণীর কথা আল্লাহ্ওয়ালাগণের মুখে কখনও আসে না। তাহাদের উপর যত বিপদই আসুক না কেন, সকল অবস্থাতেই তাহারা ছবর ও শোকর করিয়া অৃষ্টের প্রতি সন্তুষ্ট থাকেন। ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।