Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-বাকী ১৫৫ ইহার মধ্যে সম্পর্ক ছিন্ন করিয়া দেওয়াই দুনিয়ার ঝামেলা হইতে পরিত্রাণলাভের একমাত্র উপায়। দুনিয়া হইতে নিক্তান্ত হওয়ার দিন আমরা বহু দূরবর্তী বলিয়া মনে করি; কিন্তু বাস্তবিকপক্ষে তাহা অতি নিকটবর্তী । চিন্তা করিয়া দেখুন, আমাদের পিতা-পিতামহ কোথায় গেলেন। কোন কোন ক্ষেত্রে তো উদীয়মান পুত্র, পৌত্রও চোখের সামনেই চলিয়া যায়। আর যদিও আমাদের মৃত্যুর পরেই সন্তানের মৃত্যু হয়, তাহাতেই বা ফল কি? আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো যাবতীয় কামনা-বাসনার পরিসমাপ্তি ঘটিল। মানুষ নিজের নাম জীবিত থাকার জন্য সন্তানের কামনা করিয়া থাকে। কিন্তু নামের প্রকৃত তথ্য এই যে, বাপ-দাদা পর্যন্ত সকলেরই স্মরণ থাকে, এই ব্যক্তি অমুকের পুত্র, অমুকের নাতি। কিন্তু ইহার পরবর্তী স্তরে প্রপিতামহ এবং তদুর্ধবতন পুরুষের নাম জিজ্ঞাসা করিলে অপরে তো দুরের কথা, স্বয়ং সন্তানেরাই বলিতে পারে না। মোটকথা, দুনিয়া কিছুই নহে, সমস্তই কল্পনা এবং কামনা, প্রকৃত প্রস্তাবে উহা কোন বন্তুই নহে! কোন একটি জীবনচরিতে কবরবাসীদের লড়াইয়ের কথা লিখিত আছে। আপনারা কখনও হয়তো মৃত লোক- দের লড়াইয়ের কথা শ্রবণ করেন নাই। কিন্তু এই কাহিনী হইতে জানিতে পারিবেন। কোন এক কবরস্থানে একটি কবর গাত্রে লিখিত ছিল £ “আমি সেই মহাপুরুষের পুত্র, বায়ু ধাহার অধীন ছিল।” ইহাতে বুঝা গেল, এই ব্যক্তি হযরত সুলায়মান (আঃ)-এর সন্তান। আর একটি কবরে লিখিত ছিল, সে সুলায়মান (আঃ)-এর পুত্র নহে; বরং এক কর্মকারের পুত্র, যাহার নিকট “হাপর থাকে। যাক, ইহা একটি কৌতুক কথা ছাড়া আর কিছুই নহে! বস্তত বায়ু ধাহার অধীন ছিল-_ অর্থাৎ, সুলায়মান (আঃ), তিনিও আজ জগতে নাই ১১৭ 422 ০৮4০৮ ১8৮৮ 77৮5 ৩ ০৫ ১৯৪ ল০৩০ ১৩০৯ ৪১414015554 4:25. 558১1- 29 44845 -১-86 “সুলায়মানের (আঃ) সিংহাসন প্রাতঃকালে ও সন্ধ্যাকালে বায়ুর উপর চলিত। পরিশেষে তুমি দেখিয়াছ যে, তাহাও ধ্বংস হইয়া গিয়াছে। সেই ব্যক্তিই সৌভাগ্যবান, যিনি ন্যায়নিষ্ঠা ও ন্যায়- বিচারের সহিত ইহলোক ত্যাগ করিয়াছেন।” যদি কামনানুযায়ী সন্তান বংশ পরম্পরায় হইতেও থাকে, পরিশেষে এই পারম্পর্যেরও একদিন অবসান ঘটিবে। আমাদের চোখের সম্মুখেই কত বড় বড় সমাজ এবং বংশের সমাপ্তি ঘটিয়াছে। সংসারে দীর্ঘায়ু ব্যক্তিকেই ভাগ্যবান মনে করা হয়। অথচ দীর্ঘায়ু ব্যক্তিকে অধিক বিপদের সম্মুখীন হইতে হয়। কেননা, তাহার সম্মুখে তাহার যুবক যুবক আত্মীয়-স্বজনের মৃত্যু ঘটে। সেই শোকের আগুন তাহাকে পোহাইতে হয়। অবশ্য এই বিপদ তাহাদেরই সহিতে হয়, যাহাদের অন্তর সংসারের প্রতি আকৃষ্ট থাকে। তাহাদের হৃদয় সর্বাবস্থায় আল্লাহ্‌ তা'আলার বিধানের প্রতি সন্তুষ্ট থাকে৷ বাহ্যদৃষ্টিতে এখানে সন্দেহ হয়, ইহা কেমন করিয়া সম্ভব যে, দুঃখও হইয়া থাকে এবং সন্তষ্টও থাকে? একটি দৃষ্টান্তের সাহায্যে এই প্রশ্নের উত্তর আমি বুঝাইতেছি। মনে করুন, এক ব্যক্তির দেহে ফোড়া উদগত ডডড/ড/.81100901109.0010)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।