আল-বাক্ী ১৫৩ ও একামতের শব্দগুলি অর্থাৎ, আল্লাহ্র নাম এই জন্য উচ্চারণ করা হয়, যেন ঈমানের যোগ্যতা ও শক্তি সবল হয়, শয়তান তাহা হইতে দূর হইয়া যায়। উভয় যুক্তির মধ্যে যেন এ কথার প্রতি ইঙ্গিত রহিয়াছে যে, সংসারে অসতর্ক থাকা উচিত নহে। কিন্তু আমাদের অসতর্কতা চরমে পৌঁছিয়াছে। এতটুকু বিষয়ের খেয়ালও আমাদের নাই। সুক্সদর্শীদের উপহাস £ ধাহাদের জ্ঞান-চক্ষু উন্মীলিত, তাহারা সংসারের যাবতীয় পদার্থকে তুচ্ছ মনে করেন; বরং নিজেদের অস্তিত্বকে এমনিভাবে বিলীন করিয়া দিয়াছেন যে, নিজেদেরকে জীবিতই মনে করেন না; বরং মৃত বলিয়া মনে করেন। কোন একজন বুযুর্গ লোক নিজের সন্তান- গণকে বলিতেন ঃ আফসোস, ইহারা এতীম হইয়া গেল। আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের সুদৃঢ় ঘর-বাড়ী দেখিয়া চিন্তাশীল লোকগণ হাস্য করেন এবং এ সমস্ত ঘর-বাড়ী নির্মিত হওয়ার পুরবেই তাহাদের দৃষ্টিতে ইহাদের ধ্বংস এবং অস্থায়িত্ব প্র্ফুটিত. হইয়া উঠে। বালিকারা একত্রিত হইয়া খেলার ছলে বালির ঘর নির্মাণ করে। অতঃপর তাহাদেরই একজন উহা ভাঙ্গিয়া ফেলিলে অন্যান্য বালিকারা তাহার সহিত ঝগড়া করে__তুই আমাদের ঘর ভাঙ্গিয়া ফেলিয়াছিস্। আমরা বালিকাদের এই কাণ্ড দেখিয়া হাসিয়া থাকি এবং মন্তব্য করি, “ইহাও একটা ঘর! ইহা ভাঙ্গার জন্য আবার ঝগড়া ।” এইরূপে আল্লাহ্ওয়ালাগণ আমাদের পাকা বাড়ী-ঘর এবং তাহা লইয়া আমাদের পারস্পরিক ঝগড়া-বিবাদ দেখিয়া হাসেন। তাহারা এ সমস্ত পাকা বাড়ী-ঘর ধ্বংস হওয়াকে বালিকাদের বালির ঘর ধ্বংস হওয়ার সমতুল্যই মনে করিয়া থাকেন। আপনারা অবস্থানকারীদের মনে কত বড় বড় আকাঙক্ষা ছিল এবং তাহারা কত রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখিতে- ছিল; কিন্তু তাহাদের সর্বপ্রকারের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হইয়া গিয়াছে। যেমন, শেখ চুল্লীর ঘটনা-_পথিমধ্যে এক ব্যক্তি তাহাকে বলিল, এই তেলের কলসীটি বহন করিয়া লও, তোমাকে এক পয়সা দিব? শেখ চুল্লী কলসীটি বহন করিয়া লোকটির পাছে হাটিতে হাটিতে কল্পনা করিতে লাগিল-_এই একটি পয়সা দ্বারা একটি মুরগীর ডিম ক্রয় করিব। তাহা বিক্রয় করিয়া আবার ডিম ক্রয় করিব। এইরূপে অনেক পয়সা হইলে তদ্দারা একটি মুরগী খরিদ করিব। মুরগী অনেক হইয়া গেলে তাহা বিক্রয় করিয়া বকরী খরিদ করিব। আবার বকরী অনেক হইলে তাহা বিক্রয় করিয়া মহিষ এবং মহিষ বিক্রয় করিয়া ঘোড়া এবং ঘোড়া বিক্রয় করিয়া হাতী ক্রয় করিব। অতঃপর বিরাট অট্টালিকা নির্মাণ করিয়া এক উধীর কন্যাকে বিবাহ করিব। তখন আমার সন্তান জন্মিবে এবং সে বলিবে, আব্বা আববা ! আমাকে পয়সা দাও, আমি তাহাকে ধমক দিয়া বলিব, “দুর হ।” এই কথাটি উচ্চারণ করিতেই মাথা নড়িয়া উঠিল এবং মাথার উপর হইতে তেলের কলসীটি পড়িয়া চুরমার হইয়া গেল। লোকটি তাহাকে তিরস্কার করিতে লাগিল। তখন শেখ ছাহেব বলেনঃ খোদার বান্দা! তোমার তো শুধু এক কলসী তেলই নষ্ট হইয়াছে, কিন্তু আমার সমস্ত পরিবারই ধ্বংস হইয়া গেল। আমরা শেখ চুল্লীর অলীক কল্পনার কথা শুনিয়া হাসিয়া থাকি; কিন্তু চিন্তা করিলে দেখা যাইবে, আমাদের প্রত্যেকেই শৈখ চুল্লী। দিবারাত্রি কল্পনা করিয়া থাকি, আমার বিবাহ হইয়া গেলে কি উত্তম হইত! বিবাহ হইলে আবার সন্তানের আকাঙ্ক্ষা হয়, সন্তান হইলে আবার সন্তানের সন্তান কামনা করিতে থাকি। এরূপ অবস্থার মধ্যে মৃত্যু আসিয়া পড়ে এবং কামনা অবশিষ্ট থাকিয়া যায়। কবি কি সুন্দর বলিয়াছেন ঃ ড/ড/$,91110 00110900107.
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।