Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ ৯ আপনারা এসমস্ত লোককে সম্মানের চক্ষে দেখিবেন, যাহাদের সম্বন্ধে আজ এক শ্রেণীর লোক ব্যঙ্গোক্তি করিয়া বলে £“মোল্লা-মৌলবীর দল এই নিরীহ লোকদিগকে বিভ্রান্ত করিয়া ফেলিয়াছে।” আর আজ নৃতন যুগের আলোচ্ছটায় বিমোহিত লোকেরা যেসমস্ত ধর্মভীরু লোককে আহ্মক মনে করিয়া থাকে, তাহারাই পরলোকে জ্ঞানী বলিয়া প্রতিপাদিত এবং উচ্চ মর্যাদার অধিকারী হইবেন। তাহাদের সফলতা ও উচ্চ মর্যাদা দেখিয়া সেই ব্যঙ্গোক্তিকারীদের তাক লাগিয়া যাইবে এবং বলিতে থাকিবে; “হায় ! পৃথিবীতে ধাহাদিগকে আমরা নিতান্ত হীন ও নীচ মনে করিতাম, আজ দেখিতেছি তাহারাই তো জীকজমকের অধিকারী । পক্ষান্তরে আমরা আজ তীহাদের সম্মুখে হীন ও অপদস্থ বলিয়া প্রতিপন্ন হইতেছি। আমলের গুরুত্ব £ বন্ধুগণ! শেষ বিচারের দিনে নেক আমল ছাড়া আর কোনকিছুই কাজে আসিবে না। এমন ভরসা কখনও মনে স্থান দিবেন না যে, আমার পিতা-মাতা অতিশয় নেকৃকার ছিলেন তাহাদের নিকট হইতে আমরাও ভাগ-বাটোয়ারা করিয়া নিব। পেরলোকে তাহারা নিশ্চয়ই আমাদের কিছু না কিছু সাহায্য করিতে পারিবেন ।) বস্তুত পরলোকে কেহ কাহারও কোন কাজে অসিবে না। হাদীস শরীফে একটি ঘটনা বর্ণিত আছে £ শেষ বিচারের দিন এক ব্যক্তির পাপ-পুণ্যের পরি- মাণ সমান হইবে। সেদিনের বিচার-প্রণালী হইল, যাহার নেকীর পরিমাণ অধিক সে বেহেশ্তী, যাহার পাপের পরিমাণ বেশী সে দোযখী। আর যে ব্যক্তির পাপ-পুণ্যের পরিমাণ সমান সমান, তাহাকে কিছুদিন বেহেশ্ত এবং দোযখের মধ্যব্র্তী আরাফ নামক স্থানে. রাখা হইবে। এই প্রণালী অনুসারে তাহাকে বলা হইবে, “তুমি কাহারও নিকট হইতে একটিমাত্র নেকী সংগ্রহ করিয়া আনিতে পারিলে বেহেশতে যাইতে পার। ইহাতে সে আনন্দিত হইয়া মনে মনে বলিবে, আমার পিতা-মাতা ও স্ত্রী-পুত্র রহিয়াছে এবং বহু আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রহিয়াছে। এত হিতকাজ্ক্ী আপনজনের নিকট হইতে একটিমাত্র নেকী প্রাপ্ত হওয়া এমন কি কঠিন হইবে? তৎক্ষণাৎ সে নেকীর তালাশে গমন করিবে। পিতার নিকট যাইয়া নিজের অবস্থা ব্যক্ত করিয়া বলিবে ঃ বাবা! আমি একটিমাত্র নেকীর জন্য বেহেশতে যাইতে পারিতেছি না। আপনি আমার জন্মদাতা পিতা; আমার এই সম্কটাবস্থার প্রতি সদয় হইয়া আমাকে একটি নেকী দান করুন। তিনি পরিষ্কার জবাব দিবেন যে, এখানে আমার নিজের জীবন নিয়া নিজেই অস্থির, তোমাকে কেমন করিয়া নেকী দান করিব ? মাতা, অর্ধা্গিনী স্ত্রী, কলিজার টুক্রা সন্তান-সন্ততি এবং বন্ধু-বান্ধবদের নিকট হইতেও একই জবাব পাইবে । পরিশেষে নিরাশ হইয়া ফিরিবার পথে এক হৃদয়বান দানশীল ব্যক্তির সহিত সাক্ষাৎ হইবে, তাহার আমলনামায় একটিমাত্র নেকী থাকিবে। আগন্তক লোকটিকে পেরেশান দেখিয়া জিজ্ঞাসা করিবে, ব্যাপার কি? এত বিষপ্ন হইয়াছ কেন? সে জবাব দিবে, “আমার দুঃখের প্রতিকার সম্ভব হইলে প্রকাশ করিতাম; কিন্তু ইহার প্রতিকার কাহারও দ্বারা সম্ভব হইবে না। প্রত্যেকেই নিজের চিন্তায় অস্থির। অতএব, আমার দুঃখের কথা প্রকাশ করিয়া কি লাভ হইবে? মাতা-পিতা, স্ত্রী-পুত্র, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবই যখন নিরাশ করিয়া ফিরাইয়া দিয়াছে, তখন তুমি আমার দুঃখের কি প্রতিকার করিবে £” সে বলিবে, “একবার বল না শুনি, হয়তো আমার দ্বারা কোন উপকার হইতেও পারে ।” বনু কথাবার্তার পর অবশেষে লোকটি তাহার অবস্থা বর্ণনা করিবে, “আমি শুধু একটিমাত্র নেকীর মুখাপেক্ষী ।” দাতা ব্যক্তি জবাব দিবে, আমার তহবিলে মোটে একটিমাত্র নেকীই আছে। উহা আমার কোনই কাজে আসিবে না। কেননা, আমার পাপের ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।