Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-বাকী ১৫১ যাহাতে ছিল, কিন্তু অন্য কোন পদার্থ ছিল না। পৃথিবীর সমস্ত পদার্থের কথাও স্বতন্ত্র, কোন কটি পদার্থের অভাব ঘটিলেও মানুষের জীবন দুিষিহ হইয়া পড়িবে। অতএব, বুঝিতে হইবে-_ সমস্ত পদাই মানুষের প্রয়োজনীয়। কিন্তু মানুষ অপর কোন পদার্থের প্রয়োজনীয় বলিয়া দেখা যায় না। অর্থাৎ, মানুষ না হইলে কোন পদার্থের কোন ক্ষতি হয় না অথচ পার্থিব পদার্থসমূহের কোন একটি অভাবে মানুষ হয়তো ধ্বংসপ্রীপ্তের ন্যায় হইয়া যাইবে। আবার ইহাও দেখা যায় যে, মানুষ ভিন্ন অন্যান্য পদার্থ একে অন্যের মুখাপেক্ষী ৷ অর্থাৎ, প্রত্যেকে মুখাপেক্ষীও বটে এবং মুখা- পেক্ষিতও বটে। অথচ মানবজাতি কেবল পরের মুখাপেক্ষীই বটে, কিন্তু কোন পদার্থই তাহাদের মুখাপেক্ষী নহে। ব্যাপার যখন ইহাই, তখন মানুষ ভিন্ন অন্যান্য যাবতীয় পদার্থ সৃষ্টির উদ্দেশ্য সহজেই বুঝা যায়। কিন্তু মানুষ সৃষ্টির কোন উদ্দেশ্যই বুঝা যায় না যে, এই জাতিকে কোন্‌ কাজের জন্য সৃষ্টি করা হইয়াছে। আবার ইহা তো সত্য কথা যে, ইহাদের সৃষ্টি নোউযুবিল্লাহ্‌) উদ্দেশ্যহীন এবং অনর্থক নহে এবং সৃষ্ট পদার্থসমূহের কোন উদ্দেশ্য সিদ্ধির জন্য মানুষের সৃষ্টি নহে। সুতরাং অবশ্যই বুঝা যায়, সৃষ্টিকর্তা নিজের কোন মহৎ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করিয়াছেন । মানুষ সৃষ্টিকর্তার কাজে লাগার অর্থ এই নহে যে, তাহারা আল্লাহ্‌ তা'আলার কোন কাজ করিবে। আল্লাহ্‌ নিজ কাজে-কর্মে কখনও কাহারও মুখাপেক্ষী নহেন; বরং তিনি সমস্ত সৃষ্ট পদার্থের সেব্য এবং নিজের সেবক হওয়ার উদ্দেশ্যে মানবজাতিকে সৃষ্টি করিয়াছেন। পরিতাপের বিষয়, আমরা তাহার উদ্দেশ্যের বিপরীত এমনভাবে চলিয়াছি যে, সৃষ্টিকর্তাকে ত্যাগ করিয়া সৃষ্টজীবের সেবক হইয়া পড়িয়াছি। কেহ মাতার সেবক, কেহ সন্তানের সেবক, কেহবা দালান কোঠার, কেহবা বাগ-বাগিচার, কেহবা গবাদিপশুর সেবক হইয়াছি এবং ইহারই নাম দিয়াছি উপার্জন করা এবং খাওয়া। হা, এক অর্থে ইহাকে উপার্জনও বলা যাইতে পারে। যেমন, মেথর উপার্জন করিয়া থাকে_ তদ্রুপ আমরাও উপার্জন করি আর খাই। আমরা যেন মেথর হইয়া পৃড়িয়াছি। আল্লাহ্‌ পাক মানুষকে মন্ত্রীতব প্রদান করিয়াছিলেন, প্রতিনিধি নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু মানুষ তাহা হইতে বিমুখ হইয়া সেবক সাজিয়াছে। কি দুর্ভাগ্য! সারা জগতের সেব্য হওয়ার জন্য তাহার সৃষ্টি, অথচ সে দুনিয়ার যাবতীয় পদার্থের সেবায় নিজের সময় নষ্ট করিতেছে। অতএব, প্রমাণ হইল যে, মানুষ খোদার জন্য সৃষ্ট হইয়াছে। খোদার উপকারের জন্য নহে; বরং তাহার সেবা ও এবাদত করিয়া নিজে উপকৃত হওয়ার জন্য। ইহা অপ্রাসঙ্গিকরূপে মধ্যস্থলে ব্যক্ত করিলাম, আমার মূল বক্তব্য এই ছিল যে, যদিও মানুষ নিজের অস্তিত্ব রক্ষার্থে সকল পদার্থের মুখাপেক্ষী, কিন্তু অন্যান্য ব্যবহার্য পদার্থসমূহের সহিত যেমন তাহার মহকবত-সম্পর্ক বিদ্যমান, আসমান-যমীনের সহিত তেমন সম্পর্ক নাই। অথচ এই সমস্ত পদার্থের অস্থায়িত্‌ স্পষ্ট ব্যাপার! আসমান-যমীনের অস্থায়িত্বের কথা যদিও এই আয়াতে উল্লেখ হয় নাই, তাহাতে আয়াতের আসল উদ্দেশ্যে কোন ব্যাঘাত ঘটে নাই। বিচিত্র নহে যে, ₹৩-১০ ৮০“ তোমাদের হস্তস্থিত বস্তুসমূহ” বলিতে আমাদের এইসব প্রিয় পদার্থসমূহই উদ্দেশ করা হইয়াছে। মোটকথা, কোরআন শরীফ একটি রূহানী চিকিৎসাগ্রন্থ। চিকিৎসাগ্রন্থে রোগ ও সুস্থতার প্রেক্ষিতে আলোচনা হইয়া থাকে। সুতরাং যেসমস্ত পদার্থের সহিত আমাদের আন্তরিক মহববত রহিয়াছে, কেবল সেগুলির অস্থায়িত্ব বর্ণনাই লক্ষ্যস্থল। এই কারণেই -০ অর্থাৎ, “নিঃশেষ হইয়া যাইবে" বাক্যে উক্ত প্রিয় বস্তুসমূহই অন্তভুক্ত থাকিবে । যমীন এবং আসমান সম্বন্ধে কোন আলোচনাই এখানে থাকিবে না! অতএব, আসমান্-যমীন যদি স্থায়ী পদার্থও হয়, তথাপি ড্ড৮্৮.21110001109.0010

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।