আল-ফানী ১৪৫ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং আমাদের রহমতে কাহাকেও শরীক করিবেন না।” ইহা শুনিয়া হুযুর বলিলেন £ 4 ১৯৯০ 3৪1 তুমি একটি ব্যাপক বস্তকে সংকীর্ণ করিয়া দিয়াছ।” অতঃপর তিনি নামাধের স্থান হইতে উঠিয়া মসজিদের আঙ্গিনায় যাইয়া প্রস্রাব করিতে লাগি- লেন। ছাহাবা রোঃ)-গণ তাহাকে নিষেধ করিলে বলিলেন ঃ থাম, থাম। হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ঃ এখন ইহার প্রস্রাবে বাধা দিও না; যাহা হইবার তাহা হইয়াই গিয়াছে। সোবহানাল্লাহ্ কি হেক্মতের কথা! এখন তাহাকে বাধা দিলে প্রথমতঃ তাহার স্বাস্থ্যের ক্ষতি, দ্বিতীয়তঃ যদি সে দৌড়াইতে আরম্ভ করে, তবে সমস্ত মসজিদই না-পাক করিয়া ফেলিবে। এমন সময় চতুদিকে লক্ষ্য রাখা একান্ত আবশ্যক। অতঃপর হুযুর (দঃ) আদেশ দিলেন 2 “প্রস্রাবের স্থানে এক বালতি পানি ঢালিয়া দাও ।” আর বেদুইন ব্যক্তিকে ভাকিয়া নম্র ও ম্নেহ-ন্বরে বুঝাইয়া দিলেন, “মসজিদ নামায পড়িবার এবং আল্লাহ্র যেকের করিবার স্থান, এমন পবিত্র স্থানে প্রস্রাব- পায়খানা করা উচিত নহে।” বেদুইন লোকটির সঙ্গে হুযুর দেঃ) এইরূপ ব্যবহার করিলেন। অপর দিকে দেখুন, তিনি শিক্ষিত ও সভ্য ছাহাবায়ে কেরামের সহিত এই জাতীয় ব্যাপারে কেমন কঠোর ব্যবহার করিতেন, একবার মসজিদের দেওয়ালের গাত্রে কফ দেখিয়া ক্রোধে তাহার মুখমণ্ডল লাল হইয়া গিয়াছিল। মোটকথা, ছাহাবায়ে কেরাম সকলেই লেখাপড়া জানিতেন না; বরং তাহারা কেহ কেহ এমন সাদাসিধা ছিলেন যে, যাহাদের ঘটনা এইমাত্র আপনারা শ্রবণ করিলেন। তথাপি তাহারা সমগ্র উম্মতমণ্ডলীর মধ্যে উত্তম ছিলেন! এমন কি, হযরত গাউছুল আ'যমকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়াছিল ঃ “হযরত মোআবিয়া রোঃ) শ্রেষ্ঠ ছিলেন, না হযরত ওয়াইস করণী এবং ওমর ইব্নে আবদুল আযীয (রঃ) তিনি উত্তর করিলেন £"হযরত মোআবিয়ার (রাঃ) ঘোড়ার নাকের মধ্যে যে ধুলি জমিয়াছিল, তাহাও হযরত ওয়াইস করণী এবং ওমর ইব্নে আবদুল আযীয অপেক্ষা শরেষ্ঠ।” তীহার শ্রেষ্ঠত্বের কারণ এই ছিল যে, তিনি হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া- সাল্লামকে স্বচক্ষে দেখিয়াছিলেন। সুতরাং আমলের সহিত যদি আল্লাহওয়ালা লোকের দৃষ্টিও মিলিত হয়, তবে তাহার অবস্থা আরও শক্তিশালী হইয়া পড়ে এবং উদ্দেশ্য দ্রুত সফল হইয়া থাকে, কিন্তু নিশ্চেষ্ট থাকিয়া হাল" অর্জন করা অসম্ভব; বরং তুমি কোন আগন্তকের প্রতীক্ষায় যেমন দরজার দিকে তাকাইয়া থাক, তদ্রপ আখেরাতের ধ্যান সর্বক্ষণ অন্তরে বিদ্যমান থাকা আবশ্যক। তবেই তুমি 'হালে'র পর্যায়ে উন্নীত হইতে পারিবে। কাপড় পরিধানে, কাপড় রঙ্গাইতে এবং পানাহারে-_- মোটকথা, প্রত্যেক কার্ষে আখেরাতের ধ্যান রাখিব! অর্থাৎ, প্রত্যেক কার্ষেই তোমার মনে এই চিন্তা আসিবে_ শীঘ্রই এমন দিন আসিতেছে, যেদিন আমি দুনিয়াতে থাকিব না। হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথারই তালীম দিয়াছেন। এক ছাহাবীকে বলিয়াছেন £ “হে আবদুল্লাহ্! সন্ধ্যায় প্রাতঃকালের কল্পনা বা চিন্তা এবং প্রাতে সন্ধ্যার চিন্তা করিও না। সর্বদা নিজেকে মৃত বলিয়া ধারণা করিও ইহা সত্য কথা যে, হাল উৎপন্ন না হওয়া পর্যন্ত শুধু আমলের উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত হওয়া যায় না। 'হাল'শূন্য আমলের দৃষ্টান্ত এপ মনে করুন--যেমন, রেলগাড়ীকে কুলিরা ধাক্কাইয়া ড্ড৮্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।