১৪৪ মাওয়ায়েষে আশ্রাফয়া দুর্দমনীয় হইয়া দীড়ায় যে, একটু বিলম্ব হইতেই সমস্ত ধ্যান, কল্পনা এবং খেয়াল কেবল ইহার প্রতিই আকৃষ্ট হইয়া থাকে। তৎ্প্রতি আগ্রহ এবং আকাঙ্ক্ষা এত প্রবল হইয়া দাড়ায় যে, উহা না পাওয়া পর্যন্ত মন অস্থির এবং চঞ্চল থাকে। প্রত্যেক কাজের আগ্রহ এবং আকাঙ্ক্ষা এই পর্যায়ে পৌঁছিলে উহাকে 'হাল" বলা হয়। নেক আমল করিতে করিতেও এরপ প্রবল এবং দুর্দমনীয় আকাঙক্ষা উৎপন্ন হয়। তখন অন্তরে কেবল আল্লাহ্ তা'আলার কল্পনাই বিরাজমান থাকে। ইহার ফল এই দীড়ায় যে, হঠাৎ ক্রমে কোন পাপ কার্য তাহার দ্বারা অনুষ্ঠিত হইয়া গেলে মনে হয় যেন কয়েক মন প্রস্রাব এবং পায়খানা তাহার মাথার উপর পতিত হইয়াছে। আবার কোন নেক কাজ করিতে পারিলেও রাজত্বলাভের সমতুল্য আনন্দ পায়। নেক আমলের প্রতিক্রিয়া এই যে, তাহাতে পাপ কার্ষের প্রতি ঘৃণা জন্মে এবং মনে পরকালের আকাঙক্ষা উৎপন্ন হয়। বিশেষত তৎসঙ্গে যদি বুযুর্গ লোকের নেক দৃষ্টি পতিত হয় তবে তো সোনায় সোহাগা। যেমন কবি বলিয়াছেন ঃ 1১324 ১৮১ ৫ ০৯ ৫১১১ ৪ ৮৪৬ ০2৯ 12 ৫ ০3 4০ ০ ০৬৮৪৪ এ এ 9920৩ ৭০ “কিতাবের দ্বারাও নহে, ওয়ায-নসীহতের দ্বারাও নহে এবং পয়সার দ্বারাও নহে, কেবল বুষূর্গানে দ্বীনের নেক দৃষ্টির ছারাই ধার্মিকতা! উৎপন্ন হয় ।” বুঘূর্গানে দ্বীনের নেক দৃষ্টির ফল ঃ ছাহাবায়ে কেরাম রোযিআল্লাহু আন্হুম)-এর মধ্যে সকলেই লেখাপড়া জানিতেন না; বরং তাহাদের মধ্যে অনেক এমন সাদাসিধাও ছিলেন যে, ইন্দ্িয়ানু- ভূত দ্রব্যও অনুভব করিতে পারিতেন না। যেমন “ফতুহাতে ইসলামিয়াহ্* কিতাবে এক ছাহাবীর ঘটনার উল্লেখ আছে যে, সফরকালে কোন এক রাজকন্যার প্রতি তাহার দৃষ্টি পতিত হইতেই তিনি ওয়াসাল্লামের নিকট আবেদন জানাইলেন ঃ আমি অমুক শাহ্যাদীকে ভালবাসিয়া ফেলিয়াছি। আপনি আমাকে. একটি স্মারকলিপি লিখিয়া দিন যেন আমাদের জয় হইলে উক্ত শাহ্যাদীকে আমার হস্তে অর্পণ করা হয়। হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাই করিলেন। খোলাফায়ে রাশেদীনের যুগে সেই দেশে জেহাদ হইলে উক্ত রাজকন্যা মুসলমানদের হাতে বন্দী হইল, উক্ত ছাহাবী হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত স্মারকলিপি সেনাপতিকে দেখাইলে সেনাপতি শাহ্যাদীকে তাহার হস্তে সমর্পণ করিলেন। অতঃপর মেয়েটির ভাই আসিয়া উক্ত ছাহাবীকে বলিল ঃ তুমি ইহাকে আমার কাছে বিক্রয় করিবে কি? তিনি বলিলেন ঃ হা'। সে বলিল £ মূল্য কত চাও, তিনি বলিলেন ঃ হাজার টাকা। সে একহাজার টাকা লইয়া আসিলে তিনি বলিলেন ঃ ইহা তো অতি সামান্য টাকা । আমি মনে করিয়াছিলাম একহাজার টাকা এত বেশী হইবে যে, তাহাতে আমার ঘর পূর্ণ হইয়া যাইবে । মেয়েটির ভ্রাতা সেনাপতির নিকট অভিযোগ করিল যে, এই লোকটি বিক্রয় করিয়া বিক্রীত দ্রব্য সমর্পণ করিতে অস্বীকার করিতেছে। সেনা- পতি তাহাকে বাধ্য করিলেন।--“তুমি যখন বিক্রয় করিয়া ফেলিয়াছ, এখন আর উহা! রাখিবার অধিকার তোমার নাই।” শেষ পর্যন্ত সমর্পণ করিতেই হইল। আর একজন গ্রাম্য ছাহাবীর কথা হাদীসে উল্লেখ আছে যে, তিনি নামাযের পর আল্লাহ্ তা'আলার নিকট প্রার্থনা করিলেন__ 1] ০০০৯১ এও এ 31১০৯ ও ৬১০৯০ 7৫ “এহে খোদা! আমার এবং মোহাম্মদ ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।