Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফানী ১৪৩ বন্ধগণ! এ সমস্ত ম্ততা এবং রীতি-নীতির কথা এই জন্য যে, একদিন আমাদিগকে ইহলোক - ত্যাগ করিয়া যাইতে হইবে এ কথা কাহারও স্মরণ নাই এই কারণেই আমার নিকট মেয়েদের পর্ব-অনুষ্ঠানে যোগদান করাই ক্ষতিকর বলিয়া মনে হয়। বিশেষত বার বার বেশ পরিবর্তনপূর্বক গমন করা নিতান্ত হীনতা এবং নীচতার পরিচায়ক! বলুন তো, শিশুদিগকে মুল্যবান কাপড় পরাইবার কি প্রয়োজন ? চাই কি তাহারা উহাতে প্রস্রাব-পায়খানাই করুক। আবার বালিকাদিগকে এমনভাবে রস্মালঙ্কার সজ্জিত করা হয় যে, মাথা হইতে পা পর্যন্ত কেবল অলঙ্কারই অলঙ্কার। এদিকে বালিকা নির্বোধ শিশু, উৎসব-অনুষ্ঠানের হট্টগোলের মধ্যে কোন কোন সময় সে উহা দেহ হইতে খুলিয়া জায়গায়-বেজায়গায় ফেলিয়া দেয়। অতঃপর উহা খুঁজিয়া বাহির করিতে কষ্টের সীমা থাকে না, তদুপরি মনের অস্থিরতা তো আছেই। কাহারও প্রতি অযথা খারাপ সন্দেহ জাগিয়া উঠে, স্ত্রীজাতির মধ্যে স্বভাবত অপরের প্রতি খারাপ সন্দেহ করার স্বভাব খুব প্রবল। তৎক্ষণাৎ কাহারও নাম লইয়াই বলিয়া ফেলে, এই কাজ অমুকের । সুতরাং অবোধ শিশুকে বাহিরে চলা- ফেরা করার সময় অলঙ্কার পরাইয়া দেওয়া মহাভুল। কিন্তু মেয়েদের মধ্যে এই ঝৌকই বিদ্যমান রহিয়াছে। বিস্ময়ের বিষয় এই যে, শিশুদের আগ্রহ এ বিষয়ে খুব প্রকট। শৈশবেই তাহাদের নাক, কান বিধাইয়া না দিলে কান্নাকাটি করিতে থাকে এবং জিদ ধরিয়া শেষ পর্যন্ত বিধাইয়াই লয়। যতই কষ্ট হউক না কেন তাহা অকাতরে সহ্য করিয়া লয়, ইহাতে বুঝা যায়, শিশুদেরও নিজেদের মতলব সম্বন্ধে বেশ জ্ঞান আছে। কিন্ত তাহা সে ব্যবহার করে দুনিয়ার ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে ব্যবহার করে না। এই কারণেই আমি বলিতেছিলাম, আমাদের কাজেও ক্রুটি রহিয়াছে! আর আভ্যন্তরীণ অব- স্থার দিক দিয়া তো যথেষ্ট ত্রুটি আছে। কেননা, আমলই যখন নাই তখন হাল বা কাইফিয়ত কোথা হইতে উৎপন্ন হইবে ? হালের অর্থ--কোন বস্তর খেয়াল অন্তরে এমনভাবে চাপিয়া বসা, যাহাতে কেবল সেই বন্তই সর্বক্ষণ কল্পনাক্ষেত্রে বিরাজমান থাকে৷ আরেফ “জামী' হালের বর্ণনা এইরূপে দিয়াছেন 8 এ 0014১253১31 ২৯০১ 5 সু 4৩০৬ এও 091৯ বিিওি ০৫৪ ০৩ ০০ 4 “আমার প্রেমাপ্রুত প্রাণে এবং সদা জাগ্রত চক্ষুতে একমাত্র তোমারই স্থান রহিয়াছে । দূর হইতে যাহাকিছু আমার দৃষ্টিগোচর হয়, তাহা তুমি বলিয়াই আমার ধারণা হয়।” এই অবস্থাকে স্ত্রীলোকদের অপেক্ষমাণ মনের অবস্থার সহিত তুলনা করা যাইতে পারে । যখন তাহারা কাহারও আগমন প্রতীক্ষায় থাকে, তখন তাহাদের কল্পনা ও ধ্যান কেবল দরজার দিকেই লাগা থাকে। একটু শব্দ কানে আসামাত্রই মনে করে-_“এই তো বোধ হয় সে আসিয়াছে” এখন বুঝিয়া লউন, আল্লাহ্‌ তা'আলা আমলের মধ্যে এই বরকত রাখিয়াছেন যে, তাহাতে ক্রমশ আখে- রাতের আগ্রহ অন্তরে উৎপন্ন হয়, ফলে. সদাসর্বদা আখেরাতের চিন্তাই অন্তরে জাগরিত থাকে, ইহাকেই 'হাল' বলে। স্ত্রীলাকদের মধ্যে "হালের, আরও একটি দৃষ্টান্ত রহিয়াছে, তাহা তামাক বা জা । স্ত্রীজাতির মধ্যে কয়েকটি মুদ্রাদোষ বিদ্যমান আছে, নাকে, কানে, হাতে এবং গলায় অলঙ্কার পরিধান করা, কেবল মুখগহ্বরটি এই আপদ হইতে মুক্ত ছিল। অর্থাৎ, মুখের ভিতরে কোন অলঙ্কার পরা হয় না। তাহাই বা রক্ষা পাইবে কেন ? ইহার জন্য তাহারা পান-জর্দার ব্যবস্থা করিয়াছে, ইহাতে অবশ্য প্রথম প্রথম মাথায় একটু চক্কর আসিয়া থাকে । পরিশেষে অভ্যাস এমন ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।