৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া পৃথক উচ্চারিত হরফগুলি)-এর সহিত নিদিষ্ট নহে। হুযুর (দঃ) || শব্দটি কেবল একটি দৃষটান্ত- স্বরূপ উল্লেখ করিয়াছেন। কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের সওয়াবই এইরূপ । আমরা সুরা- ফাতেহা পড়িতে আরন্ত করিয়া ১৯ শব্দটি উচ্চারণ করিবামাত্র ইহার ৫টি হরফের বিনিময়ে আমাদের আমলনামায় ৫০টি নেকী লিখিত হইয়া থাকে। দুঃখের বিষয়, আমরা এই সওয়াব পাওয়াকে কোন লাভ বলিয়া মনে করি না৷ অবশ্য মৃত্যুর পরে আমরা ইহার মূল্য বুঝিতে পারিব। কিন্তু তখন বুঝিলেও কোন উপকারে আসিবে না। ইহার অনুরূপ একটি দৃষ্টান্ত শ্রবণ করুন, দুই জন লোক মক্কা শরীফ গমনের অভিলাষ করিয়াছে এবং ইহা জানা কথা যে, মক্কা শরীফে তান্ত্র মুদ্রা অচল। অতএব, তাহাদের একজন নিজ তহ- বিলের তান্তর মুদ্রাগুলির বিনিময়ে তথাকার প্রচলিত রৌপ্য মুদ্রা খরিদ করিয়া লইল। মক্কার অবস্থা সম্বন্ধে অনভিজ্ঞ অপর লোকটি জানে না যে, মক্কা শরীফে কিরূপ মুদ্রার প্রয়োজন। কাজেই সঙ্গীর মুদ্রা পরিবর্তনের ব্যাপার দেখিয়া সে হাসিতে লাগিল এবং তাহাকে বোকা মনে করিয়া বলিতে লাগিল ঃ “তান্ত্র মুদ্রা যখন এদেশে চলে তখন উহা মক্কা শরীফেও চলিবে”। সে শুধু তান্তর মুদ্রাই টেকে বাধিয়া সফরে যাত্রা করিল। মক্কা হইতে প্রত্যাগত এবং তথাকার অবস্থা সম্বন্ধে অভিজ্ঞ একজন তৃতীয় ব্যক্তি ইহাদের কাণ্ড দেখিয়া নিশ্চয়ই এরূপ মন্তব্য করিবে যে, প্রথম ব্যক্তি আদৌ বোকা নহে; সে বৃদ্ধিমান। দ্বিতীয় ব্যক্তিই বোকা । সে যে দেশে যাত্রা করিয়াছে তথাকার নিয়ম-প্রণালী কিরূপ, সে তাহার কিছুই জানে না! তাহার কথায় কর্ণপাত না করিয়া যাত্রীছয় মক্কা শরীফ যাইয়া পৌঁছিল। এখন ইহাদের অবস্থার তারতম্য ও প্রভেদ দেখা যাইতে লাগিল। যে ব্যক্তি মকীপ্লচলিত মুদ্রা সঙ্গে আনিয়াছে, সে ব্যক্তি প্রত্যেক দোকানে যায় এবং নিবিযবে প্রত্যেক প্রয়োজনীয় দ্রব্য খরিদ করিয়া লইয়া আসে । আর যাহার টেকে কেবল তান্র মুদ্রা, সে এ অচল মুদ্রার বিনিময়ে প্রয়োজনীয় দ্রব্যাদি খরিদ করিতে না পারিয়া অপরের মুখের পানে তাকাইয়া থাকে এবং নিজের বোকামির জন্য ক্রন্দন ও পরিতাপ করিতে থাকে, “হায় ! যাত্রীকালে বুদ্ধিমান ও অভিজ্ঞ লোকের পরামর্শে কর্ণপাত করি নাই। এখন সত্যই দেখিতেছি, এই তান্্র মুদ্রা এখানে সম্পূর্ণ অকেজো। আমি এখন খাদ্যদ্রব্য কেমন করিয়া ক্রয় করিবঃ পানি কিসের দ্বারা খরিদ করিব? এখানে আমার দিনগুলি কিরূপে অতিবাহিত হইবে £” অনুরূপভাবে ইহজগতে আমরা যে নেকী অর্জন করিয়া থাকি, ইহার মূল্য আমরা আখেরাতে যাইয়া বুঝিতে পারিব। কেননা, এই নেকীই হইবে আখেরাতের চলতি মুদ্রা। সেখানে আপনাদের এ সমস্ত তান্ত্র ও রৌপ্য মুদ্রা কোন কাজেই আসিবে না। সকলকেই পরজগতে যাইতে হইবে, কোন মুসলমানেরই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকিতে পারে না। যখন কিয়ামতের বাজার বসিবে, সেখানেও দুই প্রকারের লোক থাকিবে । এক প্রকারের লোক তথাকার চলতি মুদ্রা অর্থাৎ, নেকী থলি বোঝাই করিয়া সঙ্গে লইয়া যাইবে, তাহারা নির্বিঘ্ে সর্বপ্রকারের সুখ-শান্তি উপভোগ করিতে থাকিবে আর এক প্রকারের লোক, যাহারা নিজেদের অসতর্কতা ও অনভিজ্ঞতার দরুন ইহজীবনে পরলোকের কথা ভুলিয়া রহিয়াছিল এবং এই কারণে পরকালের সম্বলম্বরূপ কোন নেকী সঙ্গে লইয়া যাইতে পারে নাই। তাহাদের অবস্থা হইবে এইরূপ-_ ০৪ ১২১1১ 051555458২8: 4১1 ১১৯ 30১2 45 “বাজারের দোকানসমূহে যত অধিক পরিমাণে পণ্য-দরব্যাদি সারিবদ্ধভাবে সজ্জিত থাকিবে, উহা দেখিয়া রিক্তহস্ত নিঃস্ব ব্যক্তির হৃদয় তত অধিক পরিমাণে অনুতপ্ত ও দুঃখিত হইবে। সেদিন ড্ডখ্খ.21170001109.0010
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.